Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » রাগ এবং আক্রমনাত্মক মনোভাবের মাঝে পার্থক্য রয়েছে
    ফিচার

    রাগ এবং আক্রমনাত্মক মনোভাবের মাঝে পার্থক্য রয়েছে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 1, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    রাগ এবং আক্রমনাত্মক মনোভাবের মাঝে পার্থক্য রয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    রাগ শুধুমাত্র একটি অনুভূতি কিন্তু আক্রমণাত্মক মনোভাব সেই অনুভূতির একটি চরম নেতিবাচক বহিঃপ্রকাশ।

    আমরা প্রায়শই রাগ এবং আক্রমণাত্মক মনোভাবকে এক করে ফেলি। কিন্তু আদতে এই দুটি বিষয় মোটেও এক নয়। আমাদের অন্যান্য মানসিক প্রতিক্রিয়ার মতো রাগও একটি প্রতিক্রিয়া। সাধারণত কারও সাথে মতের অমিল হলে বা কোন কিছু অনিচ্ছা স্বত্বেও আমাদের উপর চাপিয়ে দেওয়া হলে আমাদের মাঝে রাগের মতো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এটি ভালোবাসা, আনন্দ কিংবা দুঃখের মতোই একটি সাধারণ মানসিক প্রতিক্রিয়া বা অনুভূতি। তবে এই অনুভূতিকে বেশ সহজেই মানসিক চাপ এবং ধৈর্য হীনতার চরম পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আর এই অবাধ্য রাগের ধ্বংসাত্মক এবং হিংস্র রুপ হচ্ছে আক্রমণাত্মক মনোভাব। আক্রমণাত্মক মনোভাবের ফলে একজন মানুষ তার রাগের চরম সীমায় পৌঁছে গিয়ে যে কোন নেতিবাচক অবস্থা সৃষ্টি করতে সক্ষম। এমন কি মৃত্যুর মতো নেতিবাচক ঘটনাও এর ফলে ঘটতে পারে। কিন্তু সাধারণ অনুভূতি হিসেবে রাগ হলেও সেটিকে অনেকেই প্রকাশ না করেও থাকে বা প্রকাশ করলেও সেটি ধ্বংসাত্মক রুপ নেয় না।

    একজন মানুষের বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে যে কারও উপর রাগ হতেই পারে। অনেকে সেটিকে প্রকাশ করে আবার অনেকে করেনা। যারা প্রকাশ করে তাদের আচরণ অনেক সময়ই স্বাভাবিক থাকেনা এবং ইচ্ছাকৃত ভাবে কিংবা অনিচ্ছাকৃত ভাবে তারা অনেকের মনে কষ্ট দিয়ে ফেলে। এজন্য অনেকের পরে অনুশোচনা বোধ ও হয়। তাই বলা যায় রাগ কোন পূর্ব পরিকল্পিত অনুভূতি নয় বরং কোন পরিস্থিতির প্রতি তার আকস্মিক প্রতিক্রিয়া। আবার অনেকে রাগকে মনের মাঝে গোপন করে রাখেন। এসব মানুষের পরবর্তীতে বিষণ্ণতার মতো মানসিক পীড়ার সম্মুখীন হবার আশংকাও থাকে। তবে এক জন বিবেক সম্পন্ন মানুষ কখনোই রাগের মতো অনুভূতিকে আক্রমণাত্মক কোন মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যবহার করবে না।

    অপর দিকে একজন মানুষ যখন অন্যদের মতামত বা চিন্তাভাবনাকে সম্মান প্রদানে ব্যর্থ হয় এবং স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে যায় তখন তার রাগ বিরোধপূর্ণ আচরণকে আক্রমণাত্মক মনোভাব প্রকাশের মাধ্যমে এক ধ্বংসাত্মক রুপ প্রদান করে। আক্রমণাত্মক মনোভাব সব সময় যে অনুভূতির মাঝেই সীমাবদ্ধ থাকে তা নয়। বরং এটি মৌখিক বা শারীরিক কাজের রুপ ও নিতে পারে। একজন আক্রমণাত্মক ব্যক্তির আচরণ একটি হিংস্র পশুর মতো হয়। সে তার ক্রোধকে নিয়ন্ত্রণ না করে বরং সেটিকে কারও সম্মান হানী বা ক্ষতি সাধনে ব্যবহার করে। এ ধরণের মনোভাব বা আচরণ প্রায়শই বিভিন্ন বিরোধ পূর্ণ পরিস্থিতি বা লড়াইয়ে রুপ নেয়। আক্রমণাত্মক মনোভাব ব্যক্তিকে তার হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় এবং এটি এর সাথে সম্পর্কিত ব্যক্তিদের আচরণকে নিয়ন্ত্রণেও সক্ষম হয়। এর প্রভাব অত্যন্ত নেতিবাচক এবং ভীষণ ধ্বংসাত্মক।

    একজন মানুষের মাঝে তার অনুভূতি গুলো প্রকাশের নিয়ন্ত্রণ শক্তি অর্থাৎ সংযম থাকা উচিৎ। মানুষ যখন রাগের বশবর্তী হয়ে কিছু করে তখন তার কৃত কার্জের উপর তার নিয়ন্ত্রণ থাকেনা এবং সেটি আক্রমণাত্মক রুপ নেয়। আর এটি কখনোই কাম্য নয়। রাগ কিংবা অন্য যে কোন অনুভূতি কিভাবে প্রকাশ করবেন বা এর নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকা উচিৎ। আপনিই সিদ্ধান্ত নিয়ে আপনার প্রতিটি কাজকে নিয়ন্ত্রণ করবেন। আর এটি হলে কখনোই আপনার রাগ আক্রমণাত্মক মনোভাবের মতো কোন  ধ্বংসাত্মক রুপ নেবেনা।

    যখন আমরা এটা বুঝতে পারি যে রাগের মতো অনুভূতি গুলি আমাদের নিয়ন্ত্রণ না করার ফলেই আক্রমণাত্মক মনোভাব বা আচরণে রূপে নেয়, তখনই রাগকে সাধারণ অনুভূতির মতো প্রকাশে সক্ষম হই। যখন রাগ স্বাভাবিক অনুভূতির মতো প্রকাশিত হয় তখন সেটি আর ধ্বংসাত্মক কোন ফল বয়ে নিয়ে আসেনা বরং সেটি জীবনকে আরও উন্নত করে, লক্ষ্য পূরণে সহায়ক হয় এবং মানুষের আচরণকে ইতিবাচক দিকে ধাবিত করে। তাই বলা যায়, রাগ অন্যান্য স্বাভাবিক অনুভূতির মতোই একটি অনুভূতি। আর আমরাই নির্ধারণ করি যে সেটি আমাদের জন্য ইতিবাচক হবে না নেতিবাচক।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/the-i-m-approach/202102/anger-is-only-emotion

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসম্পর্কে মানসিক চাপের প্রভাব এবং জীবন সঙ্গীর করণীয়
    Next Article সন্তানের সাথে সুন্দর সম্পর্ক রাখার কিছু উপায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.