Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অবসাদ সর্ম্পকিত এইসব বিষয়ে জেনে রাখুন
    মানসিক স্বাস্থ্য

    অবসাদ সর্ম্পকিত এইসব বিষয়ে জেনে রাখুন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 2, 2021Updated:March 2, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অবসাদ সর্ম্পকিত এইসব বিষয়ে জেনে রাখুন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    অবসাদ বিষয়টি সম্পর্কে মানুষের মনে অনেক ভুল ধারণা বা বদ্ধমূল ধারণা রয়েছে। মনে করা হয় যে অবসাদের অনুভূতি মানে চূড়ান্ত মানসিক দুঃখ ও বিষণ্ণতা। কিন্তু অবসাদ শুধু কোনও অনুভূতি নয়, এটা একধরনের মনের আবেগ বা বিশেষ মানসিক অবস্থান।

    অবসাদকে অনেকটা ঘন কালো মেঘের সঙ্গে তুলনা করা যায়, যা মানুষের মনে একেবারে চেপে বসে এবং তা কিছুতেই ফিকে হতে চায় না। অবসাদের দিনগুলোতে চূড়ান্ত মানসিক বিষণ্ণতাজনিত অনুভূতির সঙ্গে যুক্ত হয় অপদার্থতা ও অসহায়তার বোধ। যতক্ষণ না একজন মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের সাহায্য নেওয়া যায় ততক্ষণ অবসাদকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। সময়ের নিরিখে পিছনে তাকালে মানসিক লড়াইয়ের বিষয়টা অনুভব করা যায়। তখন অবাক হতে হয় এই ভেবে যে আমার পারিপার্শ্বিক যদি সেই সময়ে আমার মানসিক অসুস্থতার বিষয়টা বুঝতে পারত তাহলে আমার পক্ষে লড়াই করাটা অনেক সহজ হত। বারবার মনে হত যে আমার চারপাশের মানুষজন কি আমাকে অবসাদ থেকে মুক্ত করার জন্য সাহায্য করতে পারত না? আমাকে কি অবসাদের বিরুদ্ধে কার্যকরী মোকাবিলা করার জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারত না? আসলে অবসাদের অর্থ বোঝার মধ্যেই লুকিয়ে রয়েছে এসব প্রশ্নের উত্তর।

    ১. একধরনের অদৃশ্য আবেগজনিত আঘাত– শারীরিক আঘাতের মতোই মানসিক বা আবেগঘটিত আঘাত সারতে সময়ে লাগে। কিন্তু শারীরিক আঘাতের মতো মানসিক আঘাত চোখে দেখা যায় না। অবসাদের মাত্রা যত গভীর হয় মানসিক আঘাতের পরিমাণও ততটাই বেশী হয়।

    সহানুভূতিই হল প্রাথমিক চিকিৎসা– কাউন্সেলিং পর্ব চলাকালীন মানসিক অবসাদ সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। যখন একজন সত্যি সত্যি বুঝতে পারবে যে তার কেমন অনুভূতি হচ্ছে তখন তাকে সাহায্য করার হাজার দরজা খুলে যাবে। একজন মনোবিদের সাহায্যে মানুষ তার ক্ষয়িষ্ণু অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয়। এর সাহায্যে মানুষ তার আবেগঘটিত আঘাতও কাটিয়ে উঠতে পারে।

    ২. অবসাদকে নিজের ইচ্ছামতো দূরে সরানো যায় না– অবসাদ এমন বস্তু নয় যা রাতে ঘুমানোর পর সকালে ভুলে যাওয়া যায়। অথবা কেউ ইচ্ছে করলেই অবসাদকে মন থেকে মুছে ফেলতে পারে না।

    সুস্থ হতে সময় লাগে­- অবসাদ এমন একটা অসুখ যাকে অবহেলা করা যায় না। উপযুক্ত সাহায্য পাওয়ার পর অবসাদের বিভিন্ন পর্যায়গুলো বোঝা যায়। অবসাদের এমন অনেক মাত্রা থাকে যা সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমেই তা থেকে মুক্তি পাওয়া যায়। আর এই প্রক্রিয়া যথেষ্ট সময়সাপেক্ষ।

    ৩. অবসাদ মানে আলস্য নয়– খুব বেশি পরিমাণে খাওয়ার পরে মানুষের যেমন অনুভূতি হয় অবসাদের অনুভূতি কিন্তু তেমন নয়। অবসাদের ফলে একজন মানুষের জীবনের লক্ষ্য নষ্ট হয়ে যায়। যার ফলে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে প্রভূত সমস্যা দেখা দেয়। আরও ভালোভাবে বলতে গেলে বলা যায় অবসাদ মানুষের সামগ্রিক মানসিক স্থিতির ক্ষতি করে। আর এই আঘাত এতটাই মানুষের মনে দাগ কাটে যা সহজে ছাড়তে চায় না। অবসাদের ফলে মানুষ না চাইতেই নানারকম অপরাধ বোধে ভুগতে শুরু করে। সেই সঙ্গে আলস্যের ধারণা অপরাধ বোধকে আরও জাগিয়ে তোলে।

    চাই ইতিবাচক সাহায্য ও উপলব্ধি– রুগির পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের এই সমস্যাকে স্বীকার করে নেওয়া জরুরি। সেই সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিদের সাহায্য ইতিবাচক ফল দেয়।

    ৪. অপদার্থতা, হতাশা এবং অসহায়তার বোধ বারে বারে জেগে ওঠে– অবসাদের ফলে সবসময়েই বিষণ্ণ লাগে, অথচ তা থেকে বেরনো যায় না। যখন একজনের মধ্যে অবসাদের কালো মেঘ চেপে বসে তখন তার নিজের উপর, পারিপার্শ্বিক জগতের উপর বা ভবিষ্যতের উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। এমন একটা পরিস্থিতির জন্ম হয় যেখানে কাউকে বিশ্বাস করা যায় না। সেই সঙ্গে নিজেকে একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলে নিজের সম্পর্কে নানারকম নেতিবাচক মনোভাব, যেমন- অপদার্থতা, হতাশা বা অসহায়তার বোধ জাগে।

    চাই যত্ন ও সাহায্য– মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদের সঙ্গে পরামর্শ ও তাঁদের সাহায্য মানুষকে অবসাদ থেকে মুক্ত করতে পারে। তাঁদের কাছে অবসাদগ্রস্ত মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে কোনও মতামত ছাড়াই। এর ফলে মানুষের মনে আশা এবং অন্যের প্রতি বিশ্বাস জাগে।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএখন আমার প্রচন্ড ভয় হয়
    Next Article নারীরা ‘ডিপ্রেসিভ ডিসঅর্ডারে’ বেশি ভোগেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.