Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » রহস্যময় মানসিক রোগ বাইপোলার হাইপোম্যানিক
    মানসিক স্বাস্থ্য

    রহস্যময় মানসিক রোগ বাইপোলার হাইপোম্যানিক

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামMarch 31, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    রহস্যময় মানসিক রোগ বাইপোলার হাইপোম্যানিক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ঘোরতর মানসিক রোগী বাইপোলার ডিসওর্ডার -হাইপোম্যানিকের প্রেজেন্টেশনটা বেশ ইন্টারেস্টিং। যারা বাইপোলার ম্যানিক তারা বেশ ভায়োলেন্ট থাকেন তাদেরকে বাসা বাড়িতে রেখে চিকিৎসা দেয়া সম্ভব নয়, কিন্তু যারা হাইপোম্যানিক (কম তীব্র) তাদের চিকিৎসা বাসা বাড়িতেই সম্ভব।

    হাইপোম্যানিক রোগীরা হয় নিজে আসবেন আত্মীয়ের সঙ্গে অথবা আত্মীয়-স্বজন বুঝিয়ে সুজিয়ে বা জোরাজুরি করে নিয়ে আসবেন।

    রোগীর বেশভূষা ভালই থাকবে। অনেক সময় অতিরিক্ত সাজগোজও থাকতে পারে। স্মার্ট, ড্রেস আপ, লুকিং থাকতে পারেন ক্ষেত্র বিশেষে। গাঢ় লাল জাতীয় রং এর ছড়াছড়ি থাকে লুকে।

    প্রাথমিক কথোপকথনে অসংগতিটা আপনার কাছে (নন -সাইকিয়াট্রিস্ট) খুব একটা ধরা পড়বে না; কিন্তু আপনি যতই তার সঙ্গে গল্প, আলাপ চালিয়ে যাবেন ততই তার লক্ষণগুলো সুন্দরভাবে আপনার নিকট ফুটে উঠবে।

    চেম্বারে বসেই তিনি হয়তো বলতে পারেন, ‘স্যার দেখুন আমি সম্পূর্ণ সুস্থ। কিন্তু উনারা আমাকে জোর করে অসুস্থ বা পাগল সাজিয়ে এনেছেন। আচ্ছা স্যার আপনার কি মনে হয় আমি অসুস্থ?’

    রোগীর সঙ্গে খুব সাবধানি হয়ে কথাবার্তা চালিয়ে নিতে হয়। আগ্রহ নিয়ে তার সঙ্গে গল্প করতে হয়। তার সব কথা শুনতে হয়। হতে হয় একজন ভালো শ্রোতা। এতে করে ধীরে ধীরে তার মনের অবস্থাটা পরিষ্কারভাবে ভেসে উঠবে।

    কথাবার্তায় ছোটখাটো প্রশংসা করলে ভালো হয়, যেমন ‘আপনিতো বেশ স্মার্ট’, ‘বেশ যৌক্তিক, জ্ঞানী’।

    তার সঙ্গে তর্ক করা কখনো সমীচীন হবে না। যদিও তিনি অনেক কিছু বলতে পারেন, যা ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান, সামাজিক আচার আচরণের মধ্যে পড়বে না। কিন্তু ধৈর্য সহকারে তার কথাগুলো শুনতে হবে, ঠাণ্ডা থাকতে হবে এবং ঠাণ্ডা রাখতে হবে।

    মাঝেমধ্যে বাইপোলার হাইপোম্যানিক পেশেন্টের কথাবার্তা, যুক্তিতর্ক এতোটা চমৎকার হয় যে, যা আপনাকে মোহিত, দ্বিধাগ্রস্ত করে ফেলবে। তাকে, আপনার একজন মহামানব, পীর, আওলিয়া বা দরবেশ মনে হতে পারে, কিংবা মনে হতে পারে নিশ্চিত কোনো দার্শনিক বা বৈজ্ঞানিক।

    তিনি হয়তো আইনস্টাইনের কোন থিওরির ফলেসি গড়গড় করে বলতে থাকবেন, কিংবা স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্রের ফলেসি নিয়ে আলাপ জমিয়ে আপনাকে প্যাঁচে ফেলে দিতে পারেন। অথবা তিনি এও বলতে পারেন, তার সঙ্গে জ্বীন, পরী, আজরাইল এর সঙ্গে রোজ আলাপ হয়, তারাই তাকে এসব জ্ঞান বাতলে দেন। তারা তাকে গায়েবি ক্ষমতা প্রদান করে দিয়ে যান রোজ রাতে।

    তিনি বলতে পারেন, ‘তার রয়েছে ঐশ্বরিক একটা শক্তি যা দিয়ে তিনি পার্থিব সব কিছু আগাম বুঝতে পারেন’। এমনও হতে পারে তিনি আপনাকে অবাক করে দিয়ে তার চমৎকার সুললিত কন্ঠে একটি রোমান্টিক গান বা স্বরচিত কবিতা পরিবেশন করে আপনাকে স্তম্ভিত করে দিতে পারেন!

    আর কিছু লক্ষণ থাকে যেমন, ঘুম একেবারে কমে যেতে পারে, কেনাকাটা বেড়ে যেতে পারে, ঝুঁকিপূর্ণ চাকরি করতে পারেন, বিপজ্জনক সম্পর্কে জড়াতে পারেন, মারাত্মক অর্থের অপচয় শুরু করে দিতে পারেন, নিজ পরিবারে ব্যয় নির্বাহের ক্ষমতা আদৌ নেই কিন্তু অন্যেকে উজাড় করে সব দিয়ে দেউলিয়া হয়ে যান, তার কথাবার্তা অনিয়ন্ত্রিত হয়ে অগোছালো হয়ে যেতে পারে। নিজেকে মহামানব, বা ক্ষমতাধর বলেও দাবি করতে পারেন।

    যাইহোক আগেই বলেছি, যতদূর সম্ভব তাকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। দ্রুত সাইকিয়াট্রিস্ট এর শরণাপন্ন হতে হবে।

    একটা কথা আপনাকে মনে রাখতে হবে তার সঙ্গে কখনই তর্ক বা ঝগড়া শুরু করা যাবে না। তার লাইনেই তার সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে হবে। উদ্দেশ্য হবে সাইকিয়াট্রিস্টের কাছে আনা।

    সাইকিয়াট্রিস্ট তাকে শান্ত করবেন। তার যুক্তিতর্ক, বক্তব্য সব কিছুই শুনবেন। বিবেচনা করবেন পারিপার্শ্বিক সবকিছু। পারিবারিক ইতিহাস নিবেন। সর্বোপরি টার্গেট হবে তাকে কোনোমত ঔষধ খাবার ব্যাপারে উৎসাহিত করা। নিশ্চিত করবেন রোগী যাতে ঔষধ সেবন করেন।

    বাইপোলার মুড ডিসওর্ডার রোগটি অনেক সময় এপিসোডিক আকারে দেখা দিয়ে থাকে। ( বছরের একটা নির্দিষ্ট সময়ে, অল্প ক’দিনের জন্যে)।

    মুড স্ট্যাবিলাইজার মেডিসিন দিয়ে ব্রেইনের ডোপামিন নিউরোট্রান্সমিটার এর মাত্রা একটা ব্যালেন্স পর্যায়ে নিয়ে আসেন সাইকিয়াট্রিস্টরা। অনেক ধরনের মুড স্ট্যাবিলাইজার আবিষ্কৃত হয়েছে।

    নিয়মিত ঔষধ খেলে এই বাইপোলার রোগ নিরাময় হয়। ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে যায় একটি পরিবার।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনার নতুন স্টেইন
    Next Article শিশু মনে বিনোদন কেন প্রয়োজন?
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.