Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সমস্যা: আমাদের করণীয়
    করোনায় মনের সুরক্ষা

    করোনা আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সমস্যা: আমাদের করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 12, 2021Updated:April 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সমস্যা: আমাদের করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনায় আক্রান্তদের একটি বড় অংশ সেরে ওঠার পরও বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছে, সম্প্রতি ল্যানসেট ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে আমাদের দেশের গণমাধ্যমগুলিতে সংবাদ প্রকাশের পর অনেকেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন।

    তবে বিষয়টি যে ল্যানসেটে প্রকাশিত ওই প্রতিবেদনর পরই সামনে এসেছে তা নয়। গতবছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে যে, করোনার পর যে মহামারী হবে সেটা মানসিক স্বাস্থ্যের মহামারী।

    প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যেকোনো ধরনের দুর্যোগের পরই মানুষের মধ্যে মানসিক বিপর্যয় দেখা দেয়। মানুষ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) তথা দুর্ঘটনা পরবর্তী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন।

    দুর্য়োগের চলাকালীন বিষণ্ণতা, উদ্বেগ ছাড়াও বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় দেখা দেয়।

    করোনায় অনেকে কর্মসংস্থান হারিয়েছেন। যারা পরিবারের দায়িত্ব পালন করেন তাদের অবস্থা অনেকটা দিশেহারা। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত, লম্বা সময় ঘরে থাকতে হচ্ছে। এসব থেকে মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া যে পরিবারের কোনো সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন, সেই পরিবারের অন্য সদস্যদের মানসিক অবস্থাও সহজে অনুমেয়।

    অনেকে আবার করোনো থেকে মুক্ত হওয়ার পর ফুসফুস কিংবা কিডনীর দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন। এটার কারণেও তাদের মধ্যে সবসময় একধরণের মানসিক চাপ এবং আতঙ্ক কাজ করছে। করোনা মুক্ত হবার পরও তার মধ্যে মৃত্যুভয় কাজ করতে থাকে, দুঃস্বপ্নের মাত্রা বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে। অর্থাৎ করোনা থেকে সুস্থ হয়ে কেউ কেউ যেমন শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়েছেন বলা যাচ্ছে না, তেমনি করোনা থেকে সুস্থ হলেই মানসিকভাবে সুস্থ হয়েছেন বলা যাচ্ছে না। করোনা থেকে মুক্ত হবার পর বিভিন্ন মানসিক সমস্যার সাথে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার এর ঝুঁকি আছেই। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার এমন একটি সমস্যা যেটি দীর্ঘদিন পরেও দেখা দিতে পারে। এটা একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমানিত একটি বিষয়।

    তবে এখন যেটি আমাদেরকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটি হল-করোনা প্রেক্ষিতে সৃষ্ট মানসিক জটিলতা আমাদের দেশে কতটা ভয়াবহ হবে। কারণ আমাদের দেশে মানসিক স্বাস্থ্য ব্যবস্থা সীমিত, আমাদের জনবল কম, আমাদের হাসপাতাল গুলিতে ফ্যাসিলিটিজ কম। সবচেয়ে বড় কথা হল-আমাদের ভেতর মানসিক রোগ সম্পর্কে সচেতনতা নেই। তার সাথে রয়েছে কুসংস্কার এবং অজ্ঞতা।

    মানসিক বিপর্যয়ের এই ভয়বহতা এড়াতে আমাদের দেশে করোনা আক্রান্তদের জন্য এখন থেকেই অগ্রাধিকার ভিত্তিতে মানসিক স্বাস্থ্য সেবা দিতে হবে। নাহলে আমাদের অপ্রস্তুতি এবং অপর্যাপ্ত ব্যবস্থার কারণে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

    যদিও অনেক আগেই করা উচিত ছিল কিন্তু আমরা অল্প কিছু প্রশিক্ষণ ছাড়া করতে পারিনি। তাই এই করোনা ইস্যুতে হলেও আমাদের দেশের জেলা উপজেলা পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মানসিক স্বাস্থ্য সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণের আওতায় আনা গেলে করোনা পরবর্তী মানসিক স্বাস্থ্য মহামারী পরিস্থিতি মোকাবিলা কিছুটা সহজতর হবে। আমাদের দেশের স্বাস্থ্যসেবা প্রদানকারীকে মানসিক স্বাস্থ্য সেবার গুরুত্ব জানানোটা এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

    মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে পরিবারের সদস্যদের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ। তাই  করোনা আক্রান্তদের যে মানসিক সমস্যা দেখা দিতে পারে সেটি তাদের পরিবারের সদস্যদেরকে জানাতে হবে। তাদেরকে নিয়মিত মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারীর পর্যবেক্ষণে রাখতে হবে।

    সর্বোপরি, মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানোটা এখন সবেচেয়ে জরুরি। আর এক্ষেত্রে এখন মিডিয়াই পারে কাজটাকে সহজ করতে। আমাদের দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে মানসিক স্বাস্থ্য বিষয়কে তথ্য এবং করণীয় সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এর বক্তব্যটি শ্রুতিলিখন করেছেন মনের খবর প্রতিবেদক মো. মারুফ খলিফা।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যা থেকে বেঁচে ফেরা মানুষদের মানসিক উন্নতিতে করনীয়
    Next Article সমালোচনার মুখে পড়লে যা করতে পারেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.