Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারিতে মন সুস্থ রাখতে করণীয়
    মানসিক স্বাস্থ্য

    মহামারিতে মন সুস্থ রাখতে করণীয়

    ডা. শাহরিয়ার ফারুকBy ডা. শাহরিয়ার ফারুকApril 12, 2021Updated:April 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারিতে মন সুস্থ রাখতে করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা মহামারি শুরুর দিকে আমরা সবাই খানিকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলাম। সবার সাজানো-গোছানো দৈনন্দিন জীবনে হঠাৎ যেন এক ছন্দপতন। অফিস বন্ধ, ব্যবসা বন্ধ, বাচ্চাদের স্কুল নেই, আত্মীয়-বন্ধু কারো সঙ্গে আড্ডা নেই, আমি কারো বাড়ি যেতে পারব না, কেউ আমার বাড়ি আসতে পারবে না। ভবিষ্যতের সব পরিকল্পনা এক নিমিষেই হয়ে পড়েছে অর্থহীন।

    উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, বড়ো থেকে ছোটো সকলেরই একই দশা। এ যেন বিনা অপরাধে এক অনির্দিষ্টকালের বন্দি জীবন। করোনা যখন দেশের কেবল গুটিকয়েক মানুষের শরীরে আঘাত করেছে তখনও আঘাত করেছে দেশের কোটি মানুষের মনে।

    যত দিন গড়িয়েছে তত বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা আর তারচেয়ে বেশি বেড়েছে আমাদের মনের শঙ্কা। সুস্থ থাকতে হলে ঘরে থাকতে হবে আবার বেঁচে থাকার প্রয়োজনে জীবিকার জন্য ঘর থেকে বের হতে হবে। কত দিন চলবে এই অবস্থা কেউ সঠিক জানে না। কী করা উচিত আর কী করা উচিত না-এইসব নানাবিধ ভাবনায় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।

    আর তাই শুধু আমাদের দেশেই নয়, বরং সারা বিশ্বের প্রায় সব দেশেই করোনা মহামারি শুরুর পর থেকে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে দুশ্চিন্তা, আতঙ্কগ্রস্ততা আর বিষণ্ণতা নিয়ে অনেক নতুন রোগী যেমন আসছেন  তেমনি যাদের আগে থেকেই এই সমস্যাগুলো ছিল তারাও আসছেন ‘তাদের সমস্যা বাড়ছে’ এই অভিযোগ নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ ইতিমধ্যেই করোনা মহামারির পর সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা করছে।

    অতীতে যে মহামারিগুলো হয়েছিল সেগুলোর পরবর্তী সময়ের ইতিহাসও প্রায় একইরকম। আর তাই শরীরকে রক্ষা করা যতটকু জরুরি ঠিক ততটকু ই জরুরি নিজের মনকে মহামারির আঘাত থেকে রক্ষা করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারিকালে মনের যত্নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। আসুন সেগুলো সংক্ষেপে জেনে নিই-

    •  কেবল নির্ভযোগ্য উৎস থেকে মহামারি সংক্রান্ত তথ্য গ্রহণ করুন।
    • সবসময় মহামারি বা করোনা সংক্রান্ত খবর দেখবেন না।
    • নিজের দৈনন্দিন জীবনের একটা বিকল্প রুটিন তৈরি করুন যেই রুটিনে আপনার ঘুম, খাওয়া, ঘরে বসে অফিসের কাজ, পরিবারকে সময় দেয়া, সন্তানকে সময় দেয়া, ফোনে আত্মীয়-বন্ধর খবর নেয়া, হালকা শারীরিক ব্যায়াম, ধর্মকর্ম, বই পড়া কিংবা গানবাজনা করা, ঘরের কাজ ইত্যাদি সবকিছুই যথাযথভাবে থাকবে।
    • সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকন। ভূল তথ্য বা গুজব নিজেও ছড়াবেন না, অন্যেরটাও বিশ্বাস করবেন না।
    •  একনাগাড়ে ২০-৩০ মিনিটের বেশি মোবাইল, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করবেন না। যদি অফিসের কাজ বা অন্য কোনো জরুরি প্রয়োজনে করতেই হয় সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর বিরতি নিন।
    • ফোনে বা অনলাইনে আত্মীয়-স্বজন ও বন্ধুদের খবর নিন, সামাজিক যোগাযোগ বৃদ্ধি করুন।
    • সন্তানকে সময় দিন এবং আপনার মতো করে সন্তানকেও একটি রুটিন অনুযায়ী চলতে সাহায্য করুন। আপনার মতো আপনার সন্তানও যে মহামারি, অনিশ্চয়তা, আপনার অর্থনৈতিক সমস্যা ইত্যাদি নিয়ে চিন্তিত বা আতঙ্কিত হতে পারে সেই বিষয়টি মাথায় রাখন আর তাকে সাহস জোগানোর চেষ্টা করুন।
    • বিভিন্ন মাধ্যমে সরকার কর্তৃক প্রচারিত স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সঙ্গে মেনে চলুন।
    • নিজের সাধ্য অনযায়ী অন্যকে অর্থ বা খাবার দিয়ে কিংবা অন্য কোনো কাজে সাহায্য করুন।
    • নিজে আক্রান্ত হওয়ার ভয়ে অন্যকে প্রয়োজনীয় সাহায্য করা থেকে বিরত থাকবেন না।
    • আশেপাশে কেউ করোনায় আক্রান্ত হলে অথবা আক্রান্ত হতে পারে এমন সন্দেহ হলে তার প্রতি কোনোপ্রকার বিরূপ আচরণ করবেন না।
    • চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করুন এবং তাদের মনোবল বাড়াতে সাহায্য করুন।

    আতঙ্কিত নয়, বরং আসুন, সবাই সচেতন হয়ে দৃঢ় মনে মহামারি মোকাবেলা করি।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসমালোচনার মুখে পড়লে যা করতে পারেন
    Next Article বৃদ্ধ বয়সে শ্রবণশক্তি কমলে বিষণ্ণতায় ভোগার ঝুঁকি বাড়ে:গবেষণা
    ডা. শাহরিয়ার ফারুক

    রেজিস্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.