Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারীকালীন মানসিক সমস্যাজনিত আত্মহত্যা প্রতিরোধে করণীয়
    জীবনাচরণ

    মহামারীকালীন মানসিক সমস্যাজনিত আত্মহত্যা প্রতিরোধে করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 20, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আত্মহত্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    আত্মহত্যা প্রবণতা অন্যান্য মানসিক সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম প্রধান সমস্যা। আর কোভিড-১৯ মহামারীর এই দুঃসময়ে এই সমস্যা বহুল মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আত্মহত্যা প্রতিরোধে তাই অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে আমাদের আরও বেশী মনযোগী হতে হবে। কিছু পন্থা অবলম্বন করে এই প্রবণতা প্রতিরোধ করার প্রচেষ্টা করা যেতে পারে।

    আমাদের সবার জীবনই বিভিন্ন ভাবে কোভিড-১৯ দ্বারা প্রভাবিত। এর প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিশুদের লালন পালনে, শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন কাজের প্রতিটি ক্ষেত্রে। বিশেষ করে তাদের জন্য জীবন যাপন অত্যন্ত কঠিন প্রতিপন্ন হয়ে গেছে যারা সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে প্রথম থেকেই দুর্বল ছিল। সমস্যা যত কঠিনই হোক, মানুষ সর্বদা একে অপরের পাশে থেকে লড়াই করে সেই সমস্যার সমাধান করার প্রয়াস করেছে।

    কিন্তু করোনা মহামারী প্রতিরোধে যে সামাজিক দূরত্বের গণ্ডী আঁকা হয়েছে সেই গণ্ডী আমাদের কাছ থেকে সেই সুযোগও কেড়ে নিয়েছে। মানুষ এই দুঃসময়ে আরও একাকী হয়ে পড়েছে। আর যারা পূর্ব থেকেই দুর্বল চিত্ত, মানসিকভাবে শক্তিহীন তাদের কাছে মহামারীর এই দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত মানসিক দৃঢ়তা না থাকায় অনেকেই আত্মহত্যাকে সকল কষ্ট থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হিসেবে আত্মহননের পথ বেছে নিচ্ছে।

    আমাদের মনে রাখতে হবে সব সমস্যারই সমাধান রয়েছে। করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে আমাদেরকে যে সব নিয়ম পালন করতে হচ্ছে, সেগুলোকে ইচ্ছা করলে আমরা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, এমনকি আত্মহত্যা প্রবণতা প্রতিরোধেও কাজে লাগাতে পারি। মানুষের মাঝে এই ধারণা গুলো আরও স্পষ্ট করে প্রচার করা প্রয়োজন যাতে তারা নিজের মত করে একটা আত্মহত্যা প্রতিরোধী মানসিকতা গড়ে তুলতে পারে। মহামারীর এই দুঃসময়ে মানসিকভাবে দুর্বল মানুষদের মাঝে এগুলো সুস্পষ্ট ভাবে প্রচার করার কিছু কৌশল নিম্নে তুলে ধরা হল।

    ১) বিভিন্ন কাজের মাধ্যমে নিজ প্রচেষ্টায় মানসিক ক্ষত নিরাময়ঃ
    আত্মহত্যা প্রবণ মানুষের মাঝে এমন একটা মানসিকতা কাজ করে যে সব কিছুর জন্য তারা নিজেদেরকেই দায়ী মনে করে। কিন্তু এটা একেবারেই ঠিক নয়। নিজেকে নিজের বোঝাতে হবে যে মহামারীর এই দুঃসময় আপনার বা অন্য কারোর সৃষ্ট নয়। এই সময়টাকে অসহনীয় মনে হওয়ার পেছনে আপনার কোন দায়বদ্ধতা বা ভুল নেই। নিজের আয়ত্ত্বের মধ্যে থাকা বিষয় গুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রচেষ্টা করুন এবং যেগুলো আপনার আয়ত্ত্বের বাইরে সেগুলোকে প্রকৃতির নিয়মে চলতে দিন।

    সব সময় মনে রাখবেন, পৃথিবী জুড়ে এই সময়ে সবাই আপনার মতোই বিষণ্ণতা, হতাশা, দুশ্চিন্তা এবং অসহায়ত্বের বেড়াজালে বন্দী। যেহেতু করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে আপনাকে বিশেষত অন্যান্যদের থেকে দূরে থেকেই সব কিছু করতে হচ্ছে তাই নিজেই নিজের প্রতি সহানুভূতিশীল হতে চেষ্টা করুন। নিজেকে বিভিন্ন বিনোদনমূলক কাজ যেমন, নতুন নতুন রান্না করা, টিভি দেখা, ভিডিও গেম খেলা, লেখালিখি, গান শোনা, ছবি আঁকা সহ বিভিন্ন কাজ যেগুলো আপনাকে আনন্দ দেয়, কষ্ট থেকে দূরে রাখে, ব্যস্ত রাখে সেসব কাজ করার চেষ্টা করুন। এসব কাজের মাধ্যমে অবশ্যই আপনি মানসিক স্বস্তি খুঁজে পাবেন।

    ২) প্রত্যাশায় বাঁচুনঃ
    মহামারীর মত দুঃসময়ে মানুষের মন সব সময় ইতিবাচক দিক গুলো বাদ দিয়ে নেতিবাচক এবং খারাপ পরিস্থিতির দিকেই অধিক গুরুত্ব প্রদান করে। নিজের প্রচেষ্টার মাধ্যমে আপনি এটি পরিবর্তন করতে পারেন। হতাশা নয়, বরং ভালো কিছুর প্রত্যাশা করার দিকে মনোযোগ প্রদানের চেষ্টা করুন। আপনার চারদিকে তাকালে দেখবেন অনেক হৃদয়বান, সহানুভূতিশীল মানুষ আছে, অনেক সংস্থা আছে যারা এই করোনা কালে অন্যদের সাহায্য করছে। অনেক সম্ভাবনা রয়েছে যা এই দুঃসময়কে অবশ্যই সমাপ্ত করবে।  এসব বিষয় থেকে নিজে বাঁচার আশা সঞ্চয় করুন। এমন হাজার রকম কারণ আছে যা একটু চেষ্টা করলেই আপনি আপনার চারদিকে খুঁজে পাবেন যা আপনাকে সুস্থ, সুন্দর ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে।

    ৩) মানুষের সাথে সংযুক্তি বাড়ানঃ
    এই দুঃসময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেক মানুষের সাথেই আমাদের বহু দিন দেখা হয়নি। কিন্তু সামনাসামনি দেখা না হওয়াকে অধিক গুরুত্ব না দিয়ে আপনি যদি ভিডিও চ্যাট, ফোন কল, বা ভার্চুয়াল বিভিন্ন উপায়ে পরিবার, সহকর্মী বা বন্ধু বান্ধবদের সাথে যুক্ত থাকার সুযোগকে অধিক গুরুত্ব দেন তাহলে অবশ্যই মানসিক পীড়া এবং অসহায়ত্ব থেকে মুক্ত থাকবেন। আর যদি আপনি পরিবারের সাথেই বসবাসের সুযোগ পেয়ে থাকেন তাহলে অন্যান্যদের সাথে অধিক থেকে অধিকতর সময় অতিবাহিত করার চেষ্টা করুন। নিজের মাঝে চেপে না রেখে আপনার কাছের মানুষদের কাছে মনের কথা খুলে বলুন। তাদের সহানুভূতি আপনার মানসিক অবস্থার উন্নতি ঘটাতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

    ৪) বিভিন্ন সামাজিক এবং অর্থবহ কাজে নিজেকে যুক্ত করুনঃ
    একবার ভেবে দেখুন, মানুষের এমন বিপদে আপনি কি ভূমিকা রাখতে পারছেন? কিভাবে নিজেকে অন্যদের সাহায্যার্থে কাজে লাগাতে পারছেন? একটু চারদিকে তাকালে দেখবেন এমন অনেক অনেক মানুষ আছে যারা এই মহামারীতে আপনার থেকেও অনেক বেশী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরেও মানুষ বেঁচে আছে। সবাইকে নিয়ে বাঁচার প্রচেষ্টা করছে। অন্যদের দিকে তাকালে নিজের দুঃখকে অনেকটাই ছোট মনে হবে। কি করছেন আপনি তাদের সহায়তায়? এসব বিষয়ে ভাবুন। সামাজিক অনেক সংস্থা রয়েছে যারা এ সময় অন্যদের সাহায্য করছে। তাদের সাথে সামর্থ্য অনুযায়ী মিশে অন্যদের দুঃখ লাঘব করার প্রচেষ্টা করুন। যখন আপনি নিজের আগে তাদের কথা ভাববেন, অবশ্যই নিজের দুঃখকে এড়ানোর সুযোগ সৃষ্টি হবে।

    ৫) নিজের সুরক্ষা নিজে সুনিশ্চিত করুনঃ
    যেসব বস্তু আপনাকে শারীরিক ক্ষতির সম্মুখীন করতে পারে, বিশেষত আত্মহননে সহায়ক বস্তু যেমন, ঘুমের ওষুধ, ব্লেড, রেজর বা বন্দুক, এসব বস্তু সহজলভ্য বা হাতের নাগালে রাখা থেকে বিরত থাকুন। এর অর্থ হল নিজের এবং এসব বস্তুর মধ্যে দূরত্ব তৈরি করুন।  এছাড়াও আত্মহত্যা প্রতিরোধে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে আত্মহত্যা প্রতিরোধী বিভিন্ন গবেষণা ধর্মী লেখা পড়ুন। এতে আপনার মধ্যে আত্মহত্যা প্রবণতা কমবে।

    সব শেষে এটুকু বলতে পারি, জীবন অনেক সুন্দর। এই সুন্দর জীবনটাকে উপভোগ করুন। আপনার কাছে আপনার জীবন এবং আপনার ভালো থাকাই সব থেকে বেশী গুরুত্বপূর্ণ হওয়া উচিৎ। নিজের মধ্যে দয়াশীল মানসিকতার বিকাশ ঘটানোর প্রয়াস করুন এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। মহামারীর এই দুঃসময়ে আপনিই একমাত্র যিনি আপনার সব থেকে বেশী সাহায্য করতে পারে। নিজেকে ভালবাসুন, আত্মহত্যা থেকে দূরে থাকুন।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    আত্মহত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিছুদিন আগে কিছু মানসিক সমস্যা অনুভব করি
    Next Article একাকীত্ব মানেই একা থাকা নয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.