Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ফোন বা টিভির প্রতি শিশুদের অতিরিক্ত ঝোঁক এড়াতে অভিভাবকদের করণীয়
    শিশু কিশোর

    ফোন বা টিভির প্রতি শিশুদের অতিরিক্ত ঝোঁক এড়াতে অভিভাবকদের করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 22, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুদের সৃজনশীলতা কমে:গবেষণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারীর এই দুঃসময়ে সময় কাটানোর মাধ্যম হিসেবে মোবাইল ফোন, টেলিভিশনের ব্যবহার বহুগুণে বেড়ে গেছে। শুধু বড়দের জন্য নয়, বরং শিশুদের জন্যও এই প্রযুক্তি নির্ভরতা এখন এক সমস্যায় রূপান্তরিত হয়ে গেছে প্রায়। যা শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের পথে বাঁধা সৃষ্টি করছে।

    কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষেরা আজ গৃহবন্দী জীবন যাপনে বাধ্য হয়েছে। বড়রা যেমন স্বাভাবিক কাজ কর্ম ঘরে বসে করার প্রয়াস করছে তেমনি শিশুরাও তাদের পড়াশুনা, খেলাধুলা সব কিছু ঘরে থেকেই করছে। অনলাইন ক্লাশের মাধ্যমে শিক্ষকরা পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছেন যেন শিশুরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে না পড়ে। তাছাড়া ঘরে থেকে সময় কাটানোর উদ্দেশ্যে শিশুরা মোবাইলে গেম খেলছে, কার্টুন দেখছে। যে সব পিতা মাতা আগে শিশুদের এই মোবাইল বা টেলিভিশন দেখে সময় কাটানো থেকে দূরে রাখতেন, তারাই আজ পরিস্থিতির চাপে শিশুদেরকে এসব নিয়ে কিছু বলতে পারছেন না। প্রযুক্তি তথা ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কোভিড-১৯ সময় কালকে আমাদের জন্য একটু হলেও সহজ করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই শিশুরা এর অতিরিক্ত ব্যবহারে বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার সম্মুখীন হচ্ছে। অনেক ক্ষেত্রেই বিশেষজ্ঞরা পিতা মাতাদেরকে মহামারীর এই অস্বাভাবিক সময়ে শিশুদের এই স্ক্রিন টাইমকে একটু শিথিলতার সাথে দেখতে অনুরোধ করেছেন। কিন্তু অনেক পিতামাতাই এই ক্ষেত্রে বেশ অসুবিধায় পড়েছেন কারণ তারা এটা বুঝতে পারছেন না ঠিক কতোটুকু সময় তাদেরকে এই ছাড় প্রদান করা উচিৎ বা কিভাবেই বা তারা এই কাজটি যথাযথ ভাবে সম্পন্ন করবেন যেন তাদের সন্তানদের এগুলো থেকে কোন ক্ষতির সম্মুখীন না হতে হয়।

    শিশুরা মহামারীর এই দুঃসময়ে সব থেকে বেশী সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বাইরে গিয়ে খেলাধুলা করতে পারছেনা, বন্ধুদের সাথে দেখা করতে পারছেনা, এবং সারাক্ষণ তাদের ঘরে থেকে পিতা মাতাদের বিভিন্ন বিধি নিষেধ মেনেই সময় কাটাতে হচ্ছে। এমন পরিবেশ শিশুর মাঝে সৃষ্টি করছে চরম মানসিক অবসাদ এবং বিষণ্ণতা। এই অবসাদ থেকেই তারা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন, টিভি, মোবাইল, ভিডিও গেইমস ইত্যাদির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এই ব্যবহার ধীরে ধীরে আসক্তিতে পরিণত হচ্ছে। পিতামাতাদের ঠিক এই ঝোঁক বা আসক্তির সমাধান করতে হবে। কখনোই এমন নয় যে আপনি আপনার শিশুকে টিভি দেখতে দেবেন না বা মোবাইল ধরতে দেবেন না। কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি হল শিশুর যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তারা টিভিতে কি কি দেখবে এবং কতোটা সময় ধরে দেখবে সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। অতিরিক্ত সময় ধরে টেলিভিশন দেখা বা শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এমন কিছু দেখা থেকে তাদের বিরত রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে, শিশুরা অবুঝ। ভালো মন্দ না বুঝেই মনের খেয়াল খুশি মত তারা কাজ করে। আর এই মহামারীর মত অস্বাভাবিক সময়ে যখন তাদের মাঝে বিভিন্ন মানসিক চাপ এবং অবসাদ কাজ করছে তখন তাদের মন ভালো রাখতে তারা অনেক সীমাই অতিক্রম করতে পারে। তাদেরকে যদি আপনি আরও বিধি নিষেধের মাঝে বাঁধতে চেষ্টা করেন তাহলে সেটি তাদের মানসিক অবস্থার উপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে। তাই তাদের মানসিক চাহিদাকে গুরুত্ব দিতে হবে সব থেকে বেশী। তাদের চরম ভাবে অবরুদ্ধ না করে বরং মনোযোগ অন্য দিকে সরিয়ে নেওয়ার প্রয়াস করুন। নিয়ন্ত্রণ করুন, নিষিদ্ধ নয়।

    আপনার শিশুর সামনে একটি পজিটিভ মডেল হয়ে ওঠার প্রচেষ্টা করুন। তাদেরকে আরও বেশী সময় দিন যেন তারা নিজেকে একাকী না ভাবে। একাকীত্ব এবং অবসাদ থেকেই মূলত শিশুদের মাঝে এই প্রযুক্তি নির্ভরতা বেড়ে যায়। তাই তাদের মনোযোগ এসব কিছু থেকে সরিয়ে অন্য দিকে নেবার প্রয়াস করুন। এতে অবশ্যই তাদের মাঝে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ঝোঁক কমবে। তাছাড়া তারা যেন তাদের সুযোগের অপব্যবহার না করে সেদিকেও লক্ষ্য রাখুন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার সাথে যোগাযোগ রাখছে, কি কথা বলছে, বা টেলিভিশনে কি ধরণের অনুষ্ঠান দেখছে এসব বিষয়ে সচেতন থাকুন। এতে আপনার শিশু ভুল পথে পরিচালিত হবেনা এবং মহামারীর মত দুঃসময়েও তাদের মানসিক বিকাশ ও ত্বরান্বিত হবে।

    ঠিক যেভাবে আপনি আপনার শিশুর শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখছেন, সেভাবে তার মানসিক বিকাশের দিকেও মনযোগ দিন। আর তাদের সুষ্ঠু মানসিক বিকাশের লক্ষেই ইলেকট্রনিক ডিভাইসের যথাযথ ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা আবহে অতিরিক্ত মানসিক চাপ এবং বিষণ্ণতা বাড়িয়েছে আত্মহত্যা প্রবণতা
    Next Article করোনা কালে মন ভালো রাখতে জার্নালিং
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.