Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর বিষণ্ণতা দূর করতে করণীয়
    শিশু কিশোর

    শিশুর বিষণ্ণতা দূর করতে করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 24, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুর বিষণ্ণতা দূর করতে করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বয়ঃসন্ধি কালে সন্তানদের সাথে পিতামাতার সম্পর্ক  বেশ জটিল আকার ধারন করে। এ সময়ে সন্তানদের উপর পিতামাতার প্রভাব কিছুটা কমে যায়। অনেক পিতামাতাই এটি সহজভাবে নিতে পারেনা। কিন্তু কিছু সহজ কৌশল অবলম্বন করলে সন্তানদের সাথে আপনার এই দূরত্ব মিটিয়ে ফেলা যায়। সন্তানদের সাথে উত্তম যোগাযোগ স্থাপন এই কৌশলগুলোর মধ্যে অন্যতম।

    সুসম্পর্ক স্থাপনের কিছু কৌশল:
    ১. প্রথমে মন দিয়ে শুনুন:  আপনার সন্তানদের কথা ভালোভাবে বুঝতে হলে প্রথমে আপনাকে তাদের কথা মন দিয়ে শুনতে হবে। সময় নিয়ে তারা কি বলতে চায় সেটি শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মন বুঝে, সহিষ্ণু হয়ে তাদের কথা আমলে নিন।

    ২. সঠিকভাবে বিচার করুন: এরকম অনেক সময়ই আসবে যখন আপনি আপনার সন্তানের আচরণে ব্যক্তিগত আক্রমণ অনুভব করবেন। সাথে সাথে রেগে না গিয়ে ঠান্ডা মাথায় অবস্থাটি সামলে নিন এবং আপনার আচার আচরণ দিয়ে তাকে আশ্বস্ত করুন যে আপনি তার বিরোধী পক্ষ নন। তার আস্থা অর্জন করুন।

    ৩. আবেগী হয়ে কোন কাজ করবেননা: শিশুরা অনেক সময়ই পিতামাতাকে বিভিন্নভাবে আবগ দ্বারা প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু কোন আবেগের ফাঁদে পা দেবেননা। তাদের গতিবিধির ওপর সতর্ক দৃষ্টি রাখুন। একই সাথে তাদেরকে মানসিকভাবে আশ্বস্ত করুন।

    ৪. কোন কিছুকে ব্যক্তিগত আক্রোশে পরিণত করা থেকে বিরত থাকুন: বয়ঃসন্ধিকালে শিশুরা একটুআধটু একরোখা স্বভাব দেখাতেই পারে। না বুঝে অনেক অনুচিত কথাই বলে বসতে পারে। তাদের সব আচরণ কখনোই ব্যক্তিগতভাবে নেওয়া যাবেনা। নিজেকে শান্ত রেখে নমনীয় আচরণ করুন। বলা যায় এ সময়ে আপনাকে ধৈর্যের কঠিন পরীক্ষা দিতে হবে।

    ৫. সব কিছু সহজভাবে সমাধানের চেষ্টা করুন: অনেক সময় অনেক সহজ বিষয়ও ভুল বোঝাবুঝির জন্য জটিল আকার ধারণ করে। এসময় সব থেকে বেশি প্রয়োজন নিজেকে সামলে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া। আপনার সন্তানকে খুব কঠিনভাবে শাসন না করে এসময়ে তাকে বুঝিয়ে বলুন। সব কিছু সহজভাবে নিয়ে মূল সমস্যাটি বোঝার চেষ্টা করুন। শিশুর সাথে খোলামেলা আলোচনা অনেক কঠিন বিষয়েরও সহজ সমাধান দিতে পারে।

    ৬. অত্যধিক জোরাজুরি করবেননা :  সম্পর্কের উপর নিজের জোর খাটাবেননা। কখনই ভাববেননা যে এটি আপনার অধিকার। অনেক সময় মনে হতে পারে আপনার সন্তান এবং আপনার মধ্যে বেশ বড়সড় একটা দূরত্ব তৈরি হচ্ছে। তাদের মধ্যে অধিক মাত্রায় স্বেচ্ছাচারীতাও দেখা দিতে পারে। এই বিষয়গুলোকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে সন্তানের সাথে সহযোগীতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে।

    ৭. সন্তানকে গুরুত্ব দিন: সন্তানের সাথে বিশ্বাসের সম্পর্ক তৈরি করুন। তারা যেন মনে করে, যে কোন বিপদে আপনি তার পাশে থাকবেন। শত কাজের মাঝেও আপনার সন্তানকে সময় দিতে ভুলবেননা। তার অভাব-অভিযোগের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন এবং আপনার প্রতি তার আস্থার জায়গাটি পাকাপোক্ত করুন।

    ৮. সম্বন্ধের প্রতি অধিক যত্নশীল হউন: বয়ঃসন্ধিকাল পিতামাতা এবং সন্তান উভয়ের জন্যই খুবই কঠিন একটা সময়। এ সময়ে সম্পর্কের প্রতি অধিক মনযোগী না হলে সন্তান এবং পিতামাতা উভয়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এ সময়ে সন্তানদের অধিক সময় দিন এবং  তাদের সাথে সম্পর্কের ভীত মজবুত করুন।

    এই কৌশলগুলো কাজে লাগিয়ে শৈশব, কৈশোর এবং বয়ঃসন্ধিকালের প্রতিটি ধাপে শিশুর সাথে নিজের সম্পর্ককে আরো দৃঢ় করুন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসম্পর্কে সম অধিকার সম্পন্ন মানসিকতা অত্যন্ত প্রয়োজন
    Next Article নামাজে দাঁড়ালে মনে বাজে চিন্তা আসে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.