Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কিছু মজাদার টিপস
    জীবনাচরণ

    মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কিছু মজাদার টিপস

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 4, 2021Updated:May 4, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কিছু মজাদার টিপস
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    গবেষণায় দেখা গেছে যে, বেশ কিছু মজাদার এবং বিস্ময়কর পদ্ধতি রয়েছে যা আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে।

    নিচে এমন কিছু ক্রিয়া কৌশল উল্লেখ করা হল যেগুলো খুব সহজ এবং আনন্দদায়ক উপায়ে মানসিক সুস্বাস্থ্য বজায় রাখবে।

    ১) গুণ গুণ করে গান করাঃ বিগত বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে, মনের আনন্দে গুণ গুণ করে গান করলে এবং বিভিন্ন সুরেলা যন্ত্র বাজালে মন ও মস্তিষ্কের উপর একটি ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে বিভিন্ন ধরণের মানসিক চাপ সৃষ্টিকারী দুশ্চিন্তা এবিং বিষণ্ণতা থেকে আমাদের মনোযোগ ইতিবাচক দিকে স্থানান্তরিত হয়। সম্প্রতি হওয়া কিছু গবেষণায় দেখা গেছে, যাদের গান গাইবার পুরনো অভ্যাস রয়েছে তাদের মানসিক সুস্থতার হার যারা এই অভ্যাসের সাথে সম্পৃক্ত নন বা স্বল্প মাত্রায় সম্পৃক্ত তাদের তুলনায় বেশী। তাদের মাঝে একাকীত্বের হার কম এবং তারা তাদের বয়সের সাথে জীবনটাকে আরও বেশী উপভোগ করতে শেখেন।

    ২) স্টিম  বাথঃ কিছুটা অন্যরকম হলেও সত্যি যে, সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যে, স্টিম বাথ নেওয়া এবং মানসিক বিভিন্ন দুর্ভাবনা মুক্ত থাকার সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। কিভাবে এটি হয়? দেখা গেছে মানসিক সুস্থতার জন্য গোসলের পানির উষ্ণতা একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।  এটি আমাদের কার্ডিওভাসকিউলার ক্রিয়া উত্তম ভাবে পরিচালনায় সহায়তা করে, ঘুম ভালো হয়, দুশ্চিন্তা এবং মানসিক চাপ কমায়, এবং রক্ত চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে উত্তাপ নিয়ন্ত্রণ খুবই জরুরী। সঠিক তাপমাত্রা ব্যতিরেকে অত্যধিক তাপ বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

    ৩) তাই-চি অনুশীলনঃ তাই-চি হল একটি চাইনিজ ধীর গতির ধ্যান এবং আত্মরক্ষার অনুশীলন। এ ধরণের অনুশীলন আমাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সময়ানুবর্তিতা, এবং একসাথে বিভিন্ন দিক সামলানোর মতো মানসিক স্থিরতা প্রদান করে। এই অনুশীলনটি অন্যান্য পরিচিত অনুশীলন থেকে মানসিক সুস্থতার জন্য অত্যধিক ফলপ্রসূ এবং সাম্প্রতিক সময়ে মানসিক সুস্থতা রক্ষায় এর চর্চা বহুলাংশে বেড়েছে।

    ৪) বয়স বৃদ্ধির প্রতি ইতিবাচক মনোভাব রাখাঃ বয়স বৃদ্ধি এবং আমাদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতি নেতিবাচক অনুভূতি আমাদের স্মরণ শক্তি এবং স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে যারা বয়স বৃদ্ধি এবং আমাদের শারীরিক পরিবর্তনকে ইতিবাচক ভাবে গ্রহণ করতে পারেন এবং মেনে নিতে পারেন তাদের স্মরণ শক্তি অন্যদের তুলনায় ভালো থাকে। তারা মানসিক ভাবে অন্যদের থেকে অনেক দৃঢ় থাকতে পারেন এবং শারীরিক অনুস্থতাকেও অন্যদের তুলনায় দ্রুত হার মানাতে পারেন। তারা তাদের জীবনটাকে অন্যদের তুলনায় বেশী উপভোগ করতে পারেন এবং তাদের মানসিক অবস্থা অন্যদের তুলনায় ও ভালো থাকে।

    ৫) অনুপ্রেরণা নিয়ে বাঁচুনঃ সব শেষে, বেঁচে থাকার একটি অনুপ্রেরণা লালন করুন। নিজেকে নিয়ে খুশী থাকুন। সবাইকে ভালো রাখার প্রয়াসের সাথে সাথে নিজেদের সুখী করার সর্বোত্তম প্রয়াস করুন। নিজের গুণ গুলিকে কাজে লাগান। প্রতিভা গুলির বিকাশ ঘটানোর প্রচেষ্টা করুন। নিজের সখের মূল্য দিন এবং আরও দীর্ঘ জীবন উপভোগ করুন। মনে মনে যখন আপনি ভাববেন যে, আপনার জীবন নিরর্থক নয় বরং সেটি অনেক মূল্যবান এবং আপনার বাঁচার অর্থ জীবনকে উপভোগ করা, তখন আপনি আরও খুশী থাকবেন, আপনার মানসিক স্বাস্থ্য আরও ভালো থাকবে।

    মূল কথা, মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে নিজের জীবনকে উপভোগ করতে শিখুন। কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূলতা আসবে, কারণ জীবন কখনোই এক রকম ভাবে যাপিত হয়না। কিন্তু সর্বপরি আপনাকে সব কিছুর প্রতি ইতিবাচক থাকতে হবে। সব পর্যায়ে আনন্দ খুঁজে নিতে হবে। তাহলে মানসিক ভাবে সুস্থ থাকা যাবে এবং সেটিও হবে আনন্দের সাথে।

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা
    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/changepower/202102/10-odd-and-fun-activities-keep-your-brain-healthy

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা থেকে সেরে ওঠার পর ক্লান্তি কাটাতে যা করতে পারেন
    Next Article আপনি সোশ্যাল এংজাইটি ডিস্‌অর্ডারে ভুগছেন না তো!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.