Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯: চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা
    বিশ্ব পরিস্থিতি

    কোভিড-১৯: চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 5, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯: চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা
    কোভিড-১৯: চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারীর এই সংকট কালীন মুহূর্তে যারা সামনে থেকে সাধারণ মানুষের ঢাল হয়ে আছেন এবং অবিরাম চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন তাদের মানসিক স্বাস্থ্য ভাল রাখতে কি কি করা প্রয়োজন তা কি আমরা ভেবে দেখেছি? আসুন আজ এসব বিষয় নিয়ে একটু ভাবা যাক।

    আমরা জানি যে, প্রতি দিন অনেক অনেক মানুষ তাদের রোগ, শোক, দুঃখ, দুশ্চিন্তা ইত্যাদি সমস্যা নিয়ে ডাক্তারদের শরণাপন্ন হয়। দুশ্চিন্তা শুধু নিজের অসুস্থতা নিয়ে নয়, বরং প্রিয় জনের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেও সৃষ্টি হয়। তাদের মাঝে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। যেহেতু কোভিড-১৯ অত্যন্ত সংক্রামক, এর ছড়িয়ে পড়ার হার অত্যন্ত বেশী। ঘরে থাকা ছাড়া এর বিরুদ্ধে আমাদের আর কোন হাতিয়ার অবশিষ্ট নেই। আমাদের সাধারণ মানুষের পক্ষে ঘরে থেকে লকডাউন পালন করা সম্ভব। কিন্তু যারা সামনে থেকে করোনার সাথে লড়াই করছেন, যেমন ডাক্তারদের জন্য ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। তাদেরও পরিবার রয়েছে, কাছের মানুষ রয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জিং সময়ে তারা কেবল আমাদের জন্যই লড়াই করছে। তাহলে প্রকৃতপক্ষে একজন স্বাস্থ্যকর্মী বা একজন ডাক্তারের উপর কতো বেশী মানসিক চাপ এই সময়ে রয়েছে সেটি কল্পনা করাও বেশ কঠিন। তবু তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন আমাদের ভাল রাখার জন্য।

    একজন ডাক্তার সামনে থেকে দেখেন একজন করোনা আক্রান্ত রোগী কিভাবে করোনার সাথে লড়াই করে। আক্রান্তের পরিবারের সদস্যদের তাদের কাছে যেতে দেওয়া হয়না কারণ তাদেরও সংক্রমণের আশংকা থেকে যায়। আক্রান্ত তাদের চোখের সামনেই পরিবারের সদস্যদের ছাড়া, একা, এই করোনার সাথে লড়াই করে এবং অনেক ক্ষেত্রে একাকী অবস্থাতেই মৃত্যুবরণ করে। এসব বিষয় একজন ডাক্তারকে প্রতিনিয়ত মানসিক পীড়ার মাঝে রাখে। আবার নিজের সাথে সাথে তারা তাদের পরিবারের সুরক্ষা নিয়েও চিন্তিত থাকেন। নিজের অসুরক্ষার কথা মাথায় রেখেই তারা এই পেশায় আসেন কিন্তু পরিবারের অসুরক্ষার কথা তাদের প্রতিনিয়ত মানসিক চাপের মাঝে রাখে। তারা নিশ্চিন্তে নিজের বাড়িতে বা পরিবারের সদস্যদের কাছেও যেতে পারেন না। আজ কাজ এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের মাঝে সামাঞ্জস্য বিধান করাই তাদের জন্য সব থেকে বড় মানসিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

    এভাবে মানসিক চাপের মাঝে থেকে তাদের মানসিক ও শারীরিক অবস্থাও ধীরে ধীরে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছে। তাই তাদের জন্য অবশ্যই কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে যা তাদের মানসিক শক্তি বজায় রাখার জন্য জরুরী। এ লক্ষ্যে তাদের জন্য নির্দিষ্ট সময় পর পর কাউনসেলিং-এর ব্যবস্থা করতে হবে।  তাদের কাজ কর্ম, চিন্তাভাবনা সব কিছু ফলো আপের ব্যবস্থা করতে হবে। ফোন বা অন্য ভার্চুয়াল মাধ্যমের দ্বারা তাদের সমস্যা শোনা এবং সমাধানের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে এক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করতে হবে যাতে করে তারা মানসিকভাবে নিশ্চিন্ত থাকতে পারেন।

    যারা আমাদেরকে স্বাস্থ্য সেবা প্রদান করেন, তাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা আমাদের সবার কর্তব্য। তাদের জন্য আমাদেরকেও ভাবতে হবে কারণ বিপদে তারাই আমাদের সব থেকে বেশী সহায়তা করেন এবং এই মহামারীর সময় তারাই আমাদের নব জীবন প্রদান করছেন। তাদের মানসিক অবস্থা ভাল থাকলে আমাদের চিকিৎসা করা আরও সহজ এবং সফল হবে। তাই তাদের এবং আমাদের উভয়ের স্বার্থেই তাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    করোনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের উপর আমাদের বাসস্থানের প্রভাব
    Next Article করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই সন্তানধারণ: উদ্বেগ নিয়ন্ত্রণে যা করতে পারেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.