Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের দুর্বলতা নিয়ে ঠাট্টা তাদের মনস্তত্ত্বে দাগ ফেলে যায়
    শিশু কিশোর

    শিশুদের দুর্বলতা নিয়ে ঠাট্টা তাদের মনস্তত্ত্বে দাগ ফেলে যায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 11, 2021Updated:October 31, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুদের অবসাদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ছোট্ট শিশুদের মন হয় কাদার মতন। এই বয়সে তাদের ব্যক্তিগত, সামাজিক বা অর্থনৈতিক দুর্বলতা নিয়ে কেউ যদি ঠাট্টা করে, হয়রানী করে বা অপমান করে তাহলে সেটি তারা কোন ভাবেই মেনে নিতে পারেনা। এবং এগুলো তার মানসিকতা এবং আচার আচরণকে দারুণভাবে প্রভাবিত করে।

    শিশুদের হয়রানী বা অপমান করাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা যেতে পারে। সাধারণভাবে, যখন কেউ অপেক্ষাকৃত দুর্বল, ছোট বয়সের বা সামাজিক ও অর্থনৈতিক ভাবে অপেক্ষাকৃত কম প্রভাবশালী ব্যক্তিকে ধারাবাহিকভাবে হেয় প্রতিপন্ন করে, ক্ষতিগ্রস্ত করে, বা অপমান করে সেই অবস্থাকে আমরা এর অন্তর্গত হিসেবে ধরে নিতে পারি। কারও প্রতি এ ধরণের বিরূপ মনোভাব ছোট থেকে ছোটতর থেকে শুরু করে বড়সড় নেতিবাচক কাজের মাধ্যমেও প্রকাশ করা যায়। যেমন, কারও কথার গুরুত্ব না দেওয়া, খেলা থেকে কাউকে অকারণে বাদ দেওয়া, অযথা খারাপ কথা বলা, সাহচর্য এড়িয়ে চলা ইত্যাদি আচরণ থেকে শুরু করে বড় ধরণের অপমান করা বা মারাত্মক পর্যায়ের বিরক্তি প্রকাশ করা  ইত্যাদি। শিশু কিশোরেরা শুধু তাদের থেকে বয়সে বড়দের কাছ থেকেই যে এমন মনোভাব বা আচরণের শিকার হয় সেটা নয়। বরং তাদের বয়সী অন্য কোন দল বা সহপাঠীদের কাছ থেকেও এমন বিরূপ আচরণের শিকার হতে পারে। এ ধরণের নেতিবাচক আচরণ বা মনোভাব, যা তাদেরকে অপেক্ষাকৃত কম প্রভাবশালী, দুর্বল এবং অপমানিত বোধ করায়, তাদের সুষ্ঠু মানসিক বিকাশের পথে বাঁধা সৃষ্টি করে।

    এ ধরণের নেতিবাচক আচরণ এবং শিশু কিশোরদের মনস্তত্বের উপর এর প্রভাব নিয়ে করা বিভিন্ন গবেষণায় যে ফলাফল উঠে এসেছে সেগুলি সত্যিই ভীতিকর। গবেষণায় দেখা গেছে ঠাট্টা এবং অপমানের শিকার শিশুদের মাঝে স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা শিশুদের তুলনায় অত্যধিক পরিমাণে মনস্তাত্ত্বিক এবং আচরণগত সমস্যা পরিলক্ষিত হয়। যে সব শিশু কিশোর এ ধরণের নেতিবাচক অবস্থা এবং আচরণের শিকার হয় তাদেরকে অন্যান্যদের তুলনায় শিক্ষা ক্ষেত্রে, খেলার মাঠে বা বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে অনেক কঠিন সময় পার করতে হয়। অপমানজনক কথা এবং আচরণ তাদের মনে হতাশা, ক্রোধ, ক্ষোভ, হীনমন্যতা ইত্যাদি নেতিবাচক অনুভূতির সৃষ্টি করে। যা পরবর্তীতে তাদের প্রতিহিংসা পরায়ণ এবং হিংস্র করে তোলে। তাদের মাঝে অবাধ্যতা, বেপরোয়া আচরণ এবং মানবিক গুণাবলীর অভাব সৃষ্টি হতে দেখা যায়।

    অনেক সময় শিশুরা তাদের পিতা মাতা এবং কাছের মানুষদের কাছেও এ ধরণের অপমানের শিকার হয়। অনেক পিতামাতাই তাদের সন্তানের ভালো দিক গুলোর পরিবর্তে তাদের দুর্বলতা এবং নেতিবাচক দিকগুলোকে বেশী গুরুত্ব প্রদান করে তাদেরকে অন্যান্য বন্ধু বান্ধব, সহপাঠী বা আত্মীয়দের সামনে অপমান করেন। এ ধরণের আচরণ শিশুর মাঝে তার অভিভাবকের প্রতি অশ্রদ্ধা এবং বেপরোয়া মনোভাবের সৃষ্টি করে। যা পরবর্তীতে ঐ শিশু বা তার পিতামাতা কারও জন্যই ভালো ফল বয়ে নিয়ে আসেনা।

    শিশুদের এমন সমস্যা থেকে রক্ষা করতে এবং  স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিত করতে পিতামাতাকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। শিশুকে কোন ভাবেই অপমান জনক কথা বলবেন না। তার দুর্বলতা গুলোকে তুলে না ধরে তার ভালো দিকগুলোর প্রশংসা করুন। এতে তারা আরও ভালো কাজ করতে উৎসাহিত হবে। তাদের অসদাচরণ বা ভুল গুলোকে পরিবর্তনের লক্ষ্যে তাদের অপমান নয়, বরং তাদের প্রতি আরও বেশী স্নেহশীল হন, দায়িত্বশীল হন। পিতা মাতাদের সাহচর্য এবং উৎসাহ সন্তানদের বড় থেকে বড় ধরণের সমস্যা সমাধানে অনুপ্রাণিত করে যা তাদের চরিত্র এবং মানসিকতার বিকাশে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। শিশু যদি আত্মবিশ্বাসী হয় তাহলে অন্য কারও অপমানজনক কথাও তার মনে গভীর প্রভাব ফেলতে ব্যর্থ হয়।

    শিশুদের কখনোই তার দুর্বলতা বা সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে তার অপারগতা নিয়ে অপমান করা উচিৎ নয়। এ ধরণের আচরণ তার মনে সুদূরপ্রসারী প্রভাব রাখতে পারে যা পরবর্তী জীবনে তার আচরণ এবং মানসিকতায় অনেক বড় পরিবর্তন নিয়ে আসে যা কোন ভাবেই তাদের জন্য বা সমাজের জন্য শুভ হবেনা।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/going-beyond-intelligence/202011/bullying-in-childhood-consequences-and-resiliency-factors

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদীর্ঘায়ু পেতে ভালো রাখুন সঙ্গীকে
    Next Article করোনা মহামারীর এই দুঃসময়ে আধ্যাত্মিকতা আনতে পারে মানসিক শান্তি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.