Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মন ভালো রাখে ঘরের পোষা প্রাণীটি
    ফিচার

    মন ভালো রাখে ঘরের পোষা প্রাণীটি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 18, 2021Updated:May 18, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    পোষা প্রাণী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের বাড়িতে পোষা প্রাণী আছে তারা শারীরিক ও মানসিকভাবে অন্যদের তুলনায় উত্তম স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। তাদের মানসিক স্বাস্থ্য এবং শরীরের উপর পোষা প্রাণী ইতিবাচক প্রভাব ফেলে।

    করোনা মহামারীর এই বছরটি আমাদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার গুরুত্ব বেশ ভালোভাবে বুঝিয়েছে। অধিকাংশ মানুষের মাঝেই সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত তৎপরতা দেখা যাচ্ছে। ইমিউনো সিস্টেম ভালো রাখার হেন প্রচেষ্টা নেই যা আমরা করছিনা।  এসব বিভিন্ন উপায়ের মধ্যে একটি খুব সহজ উপায় আমাদের হাতের নাগালেই রয়েছে। আর সেটি হল আমাদের ঘরে থাকা পোষা প্রাণীটি। গবেষণায় দেখা গেছে যাদের ঘরে পোষা প্রাণী রয়েছে তাদের মন ও শরীর দুটোই অন্যান্যদের তুলনায় অধিক মাত্রায় ভালো থাকে। তাদের ইমিউনো সিস্টেম অন্যান্যদের তুলনার উত্তম রূপে কাজ করে। কিন্তু কিভাবে এটি সম্ভব হয়? আজ এটি নিয়েই আমরা জানার চেষ্টা করবো।

    বর্তমান সময়ে মানুষের মাঝে ঘরে একটি পোষা প্রাণী রাখার সংস্কৃতি বেশ লক্ষণীয়। প্রায় ৫৫-৬০ ভাগ লোকের বাড়িতে এখন পোষা প্রাণী রয়েছে। আমাদের উপর বাড়িতে পোষা প্রাণী রাখার সব থেকে বড় প্রভাব আমাদের মনস্তত্ত্বের সাথে সম্পর্ক যুক্ত। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে,  যাদের মানসিক বিভিন্ন সমস্যা রয়েছে, ঘরে কোন পোষা প্রাণী আনার পর ধীরে ধীরে তাদের সেসব সমস্যার উন্নতি হয়েছে। প্রায় ২,০০০ পোষা প্রাণীর মালিকদের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের মধ্যে প্রায় ৭৪ ভাগ মানুষের বিভিন্ন প্রাণী পোষার ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। এমনকি অন্যান্য অনেক গবেষণায় দেখা গেছে যারা বিভিন্ন প্রাণী লালন পালন করেন, তাদের আয়ু ও বেশী হয়। ২০১৯ সালে ৩ মিলিয়ন মানুষের মাঝে করা এক গবেষণায় দেখা গেছে যে, যাদের ঘরে পোষা কুকুর রয়েছে তাদের মধ্যে প্রায় ২৪ ভাগ মানুষের মৃত্যু ঝুঁকি প্রায় ১০ বছর পর্যন্ত কমে গেছে।

    এসব কিছুর মূল কারণ হল যখন একজন ব্যক্তি কোন পোষা প্রাণীর সাথে সময় কাটায়, লালন পালন করে তখন তার মধ্যে সকল ধরণের মানসিক অস্থিরতা হ্রাস পায়। ইতিবাচক মানসিক পরিবর্তন আসে এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। মানসিক বিভিন্ন সমস্যা যেমন অতিরিক্ত মানসিক চাপ, অস্থিরতা, অবসাদ, বিষণ্ণতা এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে, হজম শক্তি নষ্ট করে দেয়, তথা সুস্থভাবে বেঁচে থাকার পথে বাধা সৃষ্টি করে। আর পোষা প্রাণী এই ক্ষতির হাত থেকে তার মালিককে রক্ষা করে। সামাজিক সম্পর্কেও উন্নয়ন ঘটায়। যারা ঘরে পোষা প্রাণী রাখেন তারা অন্যান্যদের তুলনায় অধিক মিশুক এবং মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন। যা আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এভাবে মানসিক স্বাস্থ্য ভালো থাকায় এটা তাদের শরীরের উপরেও প্রভাব ফেলে। এতে তারা শারীরিকভাবেও সুস্থ জীবন যাপন করার সুযোগ পায়।

    অনেক ক্ষেত্রেই মনে করা হয় যে, ঘরে পোষা প্রাণী থাকলে সেটি হয়তো আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হয়ে ওঠে। কিন্তু সঠিক লালন পালন ব্যবস্থা এবং তত্ত্বাবধান থাকলে এমন ঝুঁকি কখনোই সৃষ্টি হয়না। মানসিক স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন এবং মানসিকভাবে সুস্থ ও সুন্দর জীবন পেতে আমাদের সবার উচিৎ সবার প্রতি সহানুভূতিশীল ও মানবিক হওয়া যা পোষা প্রাণীর মাধ্যমে বেশ সহজেই সম্ভব। বাসায় কোন পোষা প্রাণী থাকলে সেটি পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে আমাদের মানসিক চাপ হ্রাস করে সুস্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখে যা আমাদের শরীরকেও সুস্থ রাখে এবং আমাদের ইমিউনো সিস্টেমকেও চাঙা করে। তাই এই মহামারী কালীন সময়ে মানসিক চাপ কমাতে এবং মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে ঘরে একটি পোষা প্রাণী রাখার পরিকল্পনা করা যেতেই পারে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপারস্পরিক আস্থা ও বিশ্বাস একটি সুন্দর সম্পর্কের ভিত্তি
    Next Article যৌন জীবনের জন্য আশীর্বাদ হতে পারে করোনাকালীন সময়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.