Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পারস্পরিক আস্থা ও বিশ্বাস একটি সুন্দর সম্পর্কের ভিত্তি
    ফিচার

    পারস্পরিক আস্থা ও বিশ্বাস একটি সুন্দর সম্পর্কের ভিত্তি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 18, 2021Updated:February 14, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সম্পর্কে প্রতারণার পেছনের কিছু কারণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বিভিন্ন গবেষণায় উঠে এসেছে কেন কোন সম্পর্কে আবদ্ধ থাকা দুজন মানুষ একে অপরের সাথে প্রতারণা করে; এই মানসিকতা কেন একজন মানুষের মাঝে গড়ে ওঠে।

    পারস্পরিক আস্থা ও বিশ্বাস একটি সুন্দর সম্পর্কের ভিত্তি এবং একজন সঙ্গী মনস্তাত্ত্বিক এবং শারীরিক উভয় ভাবে তার সঙ্গীর সাথে এই সম্পর্কে জড়িয়ে থাকে। প্রতারণা নিঃসন্দেহে এরকম সুন্দর একটি সম্পর্ককে ভেঙ্গে দেওয়ার শক্তি রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতারণার মানসিকতা বৈবাহিক এবং বিবাহ পূর্ব সম্পর্কে ভাঙ্গনের একটি বড় কারণ। প্রতারণা গার্হস্থ সহিংসতাকে উসকে দেয় এবং এটি নেতিবাচক মানসিক স্বাস্থ্য, বিষণ্ণতা এবং উদ্বিগ্নতার একটি প্রধান কারণ। প্রায় ২৫-৩০% বৈবাহিক সম্পর্কেই নারী বা পুরুষ একে অপরকে প্রতারণা করে এবং ফলশ্রুতিতে সম্পর্ক ভেঙ্গে যায়। তাই প্রতারণার এই চূড়ান্ত মানসিক অবক্ষয় থেকে বিরত থাকতে সবারই প্রতারণা থেকে বিরত থাকার প্রচেষ্টা করা উচিৎ।

    এতসব প্রকট মানসিক সমস্যা উপেক্ষা করেও কেন কেউ প্রতারণা করে? আসুন কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক।

    ১) সম্পর্কে সৌহার্দ এবং ভালবাসার অভাবঃ সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে একটি দীর্ঘ মেয়াদী ভালবাসার সম্পর্কেও হঠাত একজন সঙ্গী পারস্পরিক সৌহার্দ এবং ভালবাসার অভাব অনুভব করতে পারেন। এসব কারণ তাকে একটি অবৈধ সম্পর্কের দিকে ঠেলে দিতে পারে। ভালবাসার সম্পর্কে ভালবাসার এই অভাব তাদেরকে প্রতারণার জন্য মানসিক জোর প্রদান করে এবং তারা নির্দ্বিধায় প্রতারণার পথে অগ্রসর হয়।

    ২) বৈচিত্রের অভাবঃ অনেক সময় এমন হয় যে প্রতারণা কোন সমস্যার ফলাফল রূপে না সংগঠিত হয়ে বরং দাম্পত্য জীবনে বৈচিত্রের অভাব থেকে সংগঠিত হয়। গবেষণায় দেখা গেছে প্রতারণার মানসিকতা সম্পন্ন দম্পতীদের প্রায় ৭৪ শতাংশই তাদের দাম্পত্য জীবনে বৈচিত্রের অভাব থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর নারীদের তুলনায় পুরুষের মধ্যে এই প্রবণতা বেশী দেখতে পাওয়া যায়।

    ৩) অবহেলা অনুভব করাঃ সম্পর্কের মাঝে দুজনের কেউ যদি মনে করে যে অপর জন তাকে অবহেলা করছে বা তার মাঝে ভালবাসার অভাব অনুভব করে তাহলে মনের মধ্যে এক চাপা অভিমান সৃষ্টি হয়। এবং এক সময় এই অভিমানই তাদেরকে অবৈধ সম্পর্কের প্রতি আকৃষ্ট করে। পরিসংখ্যান অনুসারে দেখা যায় পুরুষের তুলনায় নারীদের মধ্যে এই কারণে প্রতারণার পথে অগ্রসর হওয়ার মাত্রা বেশী।

    ৪) সময়ের প্রয়োজনঃ সব সময় এমন হয়না যে মনের মাঝে থাকা কোন অসন্তোষ থেকে দাম্পত্য জীবনে কেউ প্রতারণা করে। এমন অনেকে আছে যারা পরিস্থিতির শিকার হয়েই একরকম প্রতারণার পথে অগ্রসর হয়। নারীদের তুলনায় পুরুষেরা বেশী মাত্রায় এই কারণে প্রতারণা করে।

    ৫) আত্মসম্মান বজায় রাখাঃ অনেক ব্যক্তিগত কারণের মধ্যে একটি হল আত্ম সম্মান বা ব্যক্তিত্ব। অনেকেই নিজের আত্ম সম্মান বজায় রাখতে প্রতারণার পথ বেছে নেয়।

    ৬) ক্রোধের বশবর্তী হয়েঃ এটা প্রতারণার সাধারণ কারণগুলোর একটি না হলেও অনেক দম্পতীদের মধ্যেই ক্রোধের মানসিকতা থেকেই প্রতারণায় জড়িয়ে পড়তে দেখা যায়। এই কারণ গুলোর ক্ষেত্রে, সঙ্গীকে উপযুক্ত শিক্ষা দেওয়ার মানসিকতা থেকে বা প্রতিশোধের মানসিকতা থেকে একজন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।

    ৭) দায়বদ্ধ মনোভাবের অভাবঃ ভালবাসা, যত্ন এবং সম্পর্কে দায়বদ্ধতার অভাব দেখা দিলে একজন সঙ্গী তার অসন্তোষ থেকে অন্য কারও সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। নারীদের মাঝে এই প্রবণতা বেশী মাত্রায় দেখা যায়।

    ৮) যৌন চাহিদাঃ প্রায় এক চতুর্থাংশ দম্পতীদের মাঝে দেখা গেছে যে তারা তাদের সঙ্গীর সাথে দাম্পত্য ও যৌন জীবনে সুখী নয়। এই মানসিক প্রশান্তির অভাবই তাদেরকে প্রতারণার পথে নিয়ে যায়। নারীদের তুলনায় পুরুষের মাঝে এই প্রবণতা বেশী দেখা যায়।

    এছাড়াও আরও অনেক শারীরিক ও মানসিক ছোট বড় কারণ আছে যা দম্পতীদের প্রতারণায় প্ররোচিত করে। তবে এই মানসিকতা থেকে কখনোই ভাল ফল আসেনা। সম্পর্কে উভয়ের ক্ষেত্রেই এটি নেতিবাচক ফলাফল নিয়ে আসে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবদমেজাজি এবং খিটখিটে হওয়ার ক্ষেত্রে হরমোনের প্রভাব!
    Next Article মন ভালো রাখে ঘরের পোষা প্রাণীটি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.