Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সাধারণ বিষণ্ণতা নাকি মানসিক রোগ? বুঝবেন যে সব উপায়ে
    জীবনাচরণ

    সাধারণ বিষণ্ণতা নাকি মানসিক রোগ? বুঝবেন যে সব উপায়ে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 26, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সাধারণ বিষণ্ণতা নাকি মানসিক রোগ? বুঝবেন যে সব উপায়ে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    অনেক সময় সাধারণ বিষণ্ণতা ভেবে আমরা অনেক জটিল মানসিক রোগকে অবহেলা করি যা পরবর্তীতে আমাদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছু বিষয় খেয়াল রাখলে সহজেই বোঝা সম্ভব হবে যে আপনি শুধু বিষণ্ণতায়ই ভুগছেন নাকি সমস্যা এর থেকে বেশী কিছু।

    অনেক সময় জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের মানসিক চাপ, মনকষ্ট, দুশ্চিন্তা ইত্যাদি বাড়িয়ে দেয়। সব সময়ই মানসিক প্রশান্তি বজায় রাখা হয়তো সম্ভব হয়না। এটা আমাদের জীবনের অন্যান্য দশটা ঘটনা বা অনুভূতি গুলোর মতোই সাধারণ। কিন্তু সর্বদা পারিপার্শ্বিক সমস্যার কারণেই যে আমাদের মাঝে বিষণ্ণতা বা মানসিক উদ্বেগ সৃষ্টি হয় তেমনটি কিন্তু নয়। মানসিক উদ্বেগ বা বিষণ্ণতা হতে পারে কোন মানসিক জটিলতা বা রোগের লক্ষণ যা সঠিকভাবে চিহ্নিত করা এবং যার পেশাদারী চিকিৎসার প্রয়োজন। কিছু কিছু লক্ষণ বা বিষয় খেয়াল রাখলে বেশ সহজভাবেই সাধারণ বিষণ্ণতা এবং মানসিক জটিলতা চিহ্নিত করা যায়।

    ১) মৃত্যু নিয়ে অতিরিক্ত ভাবনা বা আত্মহত্যা প্রবণতা
    এটা কখনোই স্বাভাবিক ঘটনা হতে পারেনা যে, আপনার মাঝে কোন মানসিক চাপ থাকার দরুন আপনি সর্বক্ষণ মৃত্যু নিয়ে ভাববেন বা আত্মহত্যার পথে ধাবিত হবেন। এ ধরণের চিন্তা ভাবনা এমন রূপ নিতে পারে যে আপনি আপনার জীবনে আর কোন সকাল দেখতে চাইছেন না। হয়তো ভাবছেন আপনাকে ছাড়াই আপনার পরিবার ভালো থাকবে। মৃত্যু হয়তো এখন আপনার একান্ত কাম্য একটি বিষয় যা আত্মহননের মাধ্যমে হলেও আপনি পেতে চান। আপনি হয়তো ভাবছেন এর মাধ্যমেই একমাত্র আপনার সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কারও মাঝে যদি এমন মনোভাব এবং চিন্তা ভাবনার উদ্রেক হয় তবে ধরে নিতে হবে এটি তার কোন স্বাভাবিক মানসিক চাপ বা বিষণ্ণতা নয়। বরং জটিল মানসিক সমস্যা। যার আশু সমাধান প্রয়োজন।

    ২) জীবনের স্বাভাবিক ছন্দ পতন
    মানসিক চাপ বা বিষণ্ণতা যদি আপনার জীবনের স্বাভাবিক গতি পথে বাঁধার সৃষ্টি করে তাহলে অবশ্যই সেটি নিয়ে আলাদা করে ভাবা প্রয়োজন। সাধারণ দুশ্চিন্তা বা অবসাদ আপনাকে কখনোই অতি মাত্রায় দুশ্চিন্তাগ্রস্ত, দুঃখিত, অবসন্ন, বা অনুপ্রেরণা হীন করে দেয়না যা আপনার দৈনন্দিন জীবনে, স্বাভাবিক কাজকর্মে বাঁধা সৃষ্টি করে বা আপনার মনের ইচ্ছে গুলোকে মেরে ফেলে। যেমন, হয়তো অস্বাভাবিক ভাবে আপনার পড়াশুনায় অমনোযোগ এবং খারাপ ফলাফল বা খুব সামাজিক জীবন যাপন করা আপনি হয়তো কারও সাথে মিশতেই চাইছেন না, কোন কিছুতেই মনোযোগ দিতে পারছেন না ইত্যাদি। স্বাভাবিক জীবনে এবং মন মানসিকতায় এমন পরিবর্তন অবশ্যই বিশেষ চিকিৎসার দাবীদার।

    ৩) দীর্ঘস্থায়ী ক্ষুধামন্দা
    মন খারাপ থাকলে বা মানসিক চাপ কাজ করলে এটা স্বাভাবিক যে ক্ষুধামন্দা দেখা দিতে পারে। কিন্তু এই সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই সেটি উদ্বেগের বিষয়। যদি দেখা যায় যে, আপনার মধ্যে এই কিছু খেতে ভালো না লাগা সমস্যা প্রায়শই এবং দীর্ঘস্থায়ী সময় ধরে চলছে এবং ওজনের বিশেষ হ্রাস বৃদ্ধি ঘটছে তাহলে অবশ্যই এটাই উপযুক্ত সময় একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবার।

    ৪) দীর্ঘস্থায়ী নিদ্রাহীনতা
    প্রতি দিন সমান ঘুম হবে এটি আশা করা ভুল বিশেষত তখন যখন আপনি মানসিকভাবে বিচলিত থাকেন। কিন্তু যদি এমন হয় যে দীর্ঘদিন আপনি এমন ঘুমোতে পারছেন না, অনেক রাতেও ঘুম আসছেনা তাহলে অবশ্যই সেটি কোন মানসিক রোগ বা সমস্যার কারণে হতে পারে।

    ৫) সমস্যা সমাধানে অনুচিত উপায় অবলম্বন
    আমাদের সবারই মানসিক চাপ এবং বিষণ্ণতার সাথে লড়াই করার পদ্ধতি আলাদা আলাদা। আমরা মেডিটেশন করি, শরীর চর্চা করি, গান শুনি, বন্ধুদের মনের কথা খুলে বলি, বা চুপচাপ থাকি। কিন্তু এই মোকাবেলা করার পদ্ধতি যদি ধ্বংসাত্মক স্বভাবে রূপ নেয়, তাহলে আপনার জীবনে ধ্বংসের শুরু হবার আগেই এসব সমস্যাকে ধ্বংস করা প্রয়োজন। এসব নেতিবাচক এবং ধ্বংসাত্মক প্রবণতা দূর করতে অবশ্যই অন্তর্নিহিত মানসিক জটিলতার সমাধান করা প্রয়োজন।

    এমন নয় যে একজন মানসিক সমস্যায় ভোগা ব্যক্তির মাঝে উপর বর্ণিত সব লক্ষণ ই পরিলক্ষিত হবে। মানসিক সমস্যা বিভিন্ন রূপ নিতে পারে এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষজ্ঞের সহায়তা প্রয়োজন। এমনটা ভাববেন না আপনার কাছেই সব সমস্যার সমাধান থাকবে। কিছু কিছু সময়ে বিশেষ গুরুত্বের সাথে বিশেষ উপায়ে সমস্যা গুলিকে নিবারণের প্রচেষ্টা করার প্রয়োজন হয়ে পড়ে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/erasing-stigma/202011/is-it-stress-or-something-more

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউত্তেজিত হিংস্র রোগী নিয়ন্ত্রণ করার উপায়
    Next Article মহামারিতে অস্থির মন: সুস্থতার জন্য যা করতে পারেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.