Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সম্পদ নয়, মানসিক সন্তুষ্টিই সফলতার সোপান
    ফিচার

    সম্পদ নয়, মানসিক সন্তুষ্টিই সফলতার সোপান

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 30, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সম্পদ নয়, মানসিক সন্তুষ্টিই সফলতার সোপান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    অনেকেই যে কোন ভাবে প্রচুর ধন সম্পদ এবং ক্ষমতার অধীশ্বর হওয়াকে সফলতা মনে করে। কিন্তু মানসিক সন্তুষ্টি ছাড়া কোন কিছুই যে আমাদের সফলতার স্বাদ এনে দিতে পারেনা সেটি সব থেকে বড় সত্য।

    সফলতার অর্থ যখন ধন সম্পদ, খ্যাতি বা ক্ষমতার মত ক্ষণস্থায়ী বিষয়ের মাঝে সীমাবদ্ধ হয়ে যায় তখন কখনোই সেটি মানসিক সন্তুষ্টি বয়ে আনতে পারেনা। বরং একজন মানুষ যখন তার মনের স্বপ্ন বা আবেগ বাস্তবায়নে ধৈর্য সহকারে প্রচেষ্টা করে যায় এবং সেটি অর্জন বা বাস্তবায়ন হলে মানসিক সন্তুষ্টি লাভ করে তাকেই বলে সফলতা। গন্তব্য যেমন ই হোক সেখানে যদি মনের সন্তুষ্টি না থাকে তাহলে কখনোই সফলতা আসেনা।

    যারা মনের সন্তুষ্টিকে প্রাধান্য না দিয়ে সস্তা এবং ক্ষণস্থায়ী খ্যাতি বা ধন সম্পদকে সফলতার মূল প্রাপ্তি হিসেবে মনে করেছে তাদের কারোরই অভিজ্ঞতা তেমন একটা ভালো নয়। এসব অর্জন করার আগে এক অসম্ভব পাগলামি যেন মানুষকে ঘিরে রাখে। আর অর্জনের পর ঘিরে রাখে এক অত্যধ্যিক মানসিক অশান্তি। সব কিছু পাওয়ার পরেও মনের মাঝে যেন চরম অসন্তোষ তখনও থেকে যায়। কোন ভাবেই যেন মনের শূন্য স্থান পূরণ করা সম্ভব হয়ে ওঠেনা। আর এমন অবস্থাকে কখনোই সফলতা হিসেবে আখ্যায়িত করা যায়না। সফলতা এমন এক পর্যায় যা মনের শান্তি নিয়ে আসে। যে অবস্থায় পৌঁছলে মানুষ নিজেকে পূর্ণ ভাবতে পারে। আর এই পূর্ণতা বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ এবং মানসিক।

    জীবনে সফলতা পেতে লক্ষ্য  নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই লক্ষ্য এমন একটি গন্তব্য যেখানে পৌঁছতে পারলে তার জীবনের সব আশা, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়। মনে শান্তি বিরাজ করে। সফলতা এমন এক পর্যায় যে সময়ে একজন মানুষের এমন মনে হয় যে সে এখন শান্তিতে ঘুমোতে পারবে যা এতো দিন অধরা ছিল। তার কাছে মনে হয় তার জীবনে সব কিছু সে পেয়ে গেছে। তার সব চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে। অর্থাৎ, একজন সফল মানুষ হল একজন সুখী মানুষ যার মনে তার সব কিছু নিয়ে সন্তুষ্টি বিরাজ করে এবং তার মনের এই অনুভূতি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।

    সফলতা নিয়ে মানুষের মাঝে সব থেকে বড় ভুল ধারণা হল মানুষ একে একটি বাহ্যিক বস্তু বা বস্তুর সাথে জড়িত ধারণা হিসেবে দেখে। তারা মনে করে চরম প্রতিযোগিতার মাধ্যমে অর্থ উপার্জন এবং একমাত্র প্রচুর অর্থের মাধ্যমে সামাজিক খ্যাতি অর্জন করতে পারলেই নিজেকে সফল হিসেবে ভাবা যায়। তাদের মাঝে সব সময় সব কিছুর বিনিময়ে অর্থ উপার্জনকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে দেখার ঝোঁক থাকে।

    তারা মনে করে প্রচুর অর্থ থাকলেই সব কিছু পাওয়া সম্ভব। কিন্তু তারা এটা ভুলে যায় যে, মনের প্রশান্তি কখনোই বাহ্যিক কোন বিষয় বা বস্তু দ্বারা নির্ধারণ করা যায় না। বরং মনের প্রশান্তির উপরই নির্ভর করে কোন বস্তু আমাদের সন্তুষ্ট রাখতে পারবে, আর কোনটি পারবেনা। আর যখন জীবনের এমন লক্ষ্যই মনের শান্তি বা পূর্ণতা এনে দিতে পারেনা তখন সেটিকে সফলতার সাথে তুলনা করাও বৃথা। প্রকৃতপক্ষে, একমাত্র মনের ইচ্ছে এবং সন্তুষ্টির মেল বন্ধনই একজন মানুষকে সফলতা প্রদান করে।

    একজন সফল মানুষ মানে একজন সন্তুষ্ট মানুষ। একজন সফল মানুষ মানে এমন একজন মানুষ যিনি তার জীবনের লক্ষ্য অর্জন করে জীবনকে পূর্ণতা প্রদান করেছেন। অনেক ছোট ছোট বিষয় বা ভাবনা থেকেও মানুষের মাঝে এই পূর্ণতা আসতে পারে। অনেক কম সম্পদ এবং পরিচিতি নিয়েও একজন মানুষ নিজেকে সফল হিসেবে দাবি করতে পারে যদি সে মন থেকে সন্তুষ্ট থাকে। তার কাছে চাহিদা নামক মনস্তাত্ত্বিক ব্যাধির তখন কোন অস্তিত্ব থাকেনা এবং এই অনুভূতি ক্ষণস্থায়ী ও নয় যা হারিয়ে যাবার ভয় থাকে। তাই বলা যায়, অধিকাংশ মানুষের যে ধারণা, অর্থ বা খ্যাতি ই আমাদের সফলতা বা মানসিক সন্তুষ্টি নিয়ে আসে, সেটি ভুল। বরং বলা যায়, আমাদের মানসিক সন্তুষ্টিই আমাদেরকে সফলতা প্রদান করে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/psychology-yesterday/202009/the-secret-success

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তি থেকে উদ্ভূত বিভিন্ন মানসিক সমস্যা এবং প্রতিকারে কিছু উপায়
    Next Article নিজেকে কীভাবে বুঝবেন?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.