Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যে অভ্যাসে পুরুষত্বের ক্ষতি, পরিবর্তনের উপায়
    যৌন স্বাস্থ্য

    যে অভ্যাসে পুরুষত্বের ক্ষতি, পরিবর্তনের উপায়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 6, 2021Updated:June 6, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যে অভ্যাসে পুরুষত্বের ক্ষতি ও পরিবর্তনের উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পুরুষত্বের সমস্যা হলে অনেকেই মনে করেন তার বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এ ধরণের মনোভাব মোটেই সঠিক নয়। তবে কিছু বদ অভ্যাস পুরুষের যৌন ধার কমায়। নিজে সুস্থ থাকতে ও লিঙ্গকে সুস্থ রাখতে ছাড়তে হবে বদ অভ্যাসগুলো।

    কারণ বদ অভ্যাসগুলো মানুষকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে। শারীরিক ও মানসিক কোনো সমস্যা আছে কিনা তা জানতে ও চিকিৎসা নিতে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

    কিছু কিছু বদ অভ্যাসের কারণে পুরুষের জননেন্দ্রিয়ের কর্মক্ষমতার ক্ষতি হতে পারে। এসব বদ অভ্যাস প্রতিনিয়ত করতে থাকলে পৌরষত্বের ধার কমতেই থাকবে। যেসব বদ অভ্যাস পৌরষত্বের ধার কমায় সেগুলো থেকে কিছু বদ অভ্যাস উল্লেখ করা হলো:

    ধূমপান

    ধূমপান একটি বদ অভ্যাস। ধূমপান করলে অনেক সময়  পুরুষত্বের সমস্যা হতে পারে। তাই ধূমপান ত্যাগ করা ভালো।

    অপর্যাপ্ত ঘুম

    সুস্থ থাকতে হলে প্রতিদিন পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। শরীরের ঘুমের চাহিদা পূরণ না হলে টেস্টোস্টেরনয়ের মাত্রা কমে যায়। ফলে অবসাদ হয়। যা থেকে পেশি ও হাড়ের ঘনত্বও কমে যেতে পারে। দুটি প্রভাবই পুরুষাঙ্গের জন্য ক্ষতিকর।

    অলস সময় কাটানো

    বসে বসে অলস সময় না কাঠিয়ে কাজের মধ্যে থাকতে হবে। কারণ যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন তাদের যৌন স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু যারা বসে বসে অলস সময় কাটান অর্থ্যাৎ পরিশ্রম করেন না তাদের যৌন অক্ষমতা দেখা দিতে পারে।

    দাঁতের অপরিচ্ছন্নতা

    দাঁত পরিষ্কার রাখা খুবই জরুরি। কারণ মুখের ব্যাকটেরিয়া সারা শরীরে প্রবাহিত হয়। যা পুরুষাঙ্গের ধমনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই মুখের অপরিচ্ছন্নতার কারণে পুরুষত্বের ধার কমতে পারে।

    ট্রান্স ফ্যাট

    শরীর প্রচুর ট্রান্স ফ্যাট গ্রহণ করলে শুক্রাণুর মান খারাপ হতে থাকে। তাই শুক্রাণুর সুস্বাস্থ্য ধরে রাখতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ট্রান্স ফ্যাট খাওয়ার পরিমাণ কমাতে হবে।

    কীভাবে আপনার অভ্যাস পরিবর্তন করবেন?

    ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল যেমন মহাদেশ আর অতল সাগর গড়ে তোলে, তেমনি আমাদের ছোট ছোট দৈনন্দিন অভ্যাসও ইতিবাচকভাবে জীবনকে বদলে দিতে পারে । প্রতিনিয়ত ছোট ছোট অভ্যাস কীভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে? তা নিয়েই আজকের আলোচনা।

    রোজ সকালে পাঁচ মিনিট ব্যায়াম হয়তো সারাদিনের হিসাবে খুব বেশি কিছু নয়। এর ফলে যে পরিবর্তন আসে, তা তেমন লক্ষণীয়ও নয়। কিন্তু এই একই ব্যায়াম যদি কেউ বছরের পর বছর করতে থাকেন, তবে তাঁর শরীর ও মন ইতিবাচকভাবে বদলে যাবে, এটাই আশা করা যায়।

    খারাপ অভ্যাসের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। ধূমপায়ীদের ক্ষেত্রে একটি সিগারেট হয়তো শরীরে তেমন কোনো নেতিবাচক পরিবর্তনই আনে না। কিন্তু একজন ধূমপায়ী যখন তাঁর এই বদ-অভ্যাসটি দিনের পর দিন, বছরের পর বছর চালিয়ে যান, তখন তাঁর শরীরে তৈরি হয় আলসার, হৃদ্‌রোগসহ নানা জটিল দীর্ঘমেয়াদি অসুখ।

    অভ্যাস গড়ার আগে দরকার নিজের পরিচয় বদল। কেউ যদি নিয়মিত বই পড়তে চান, তবে তাঁর পরিচয় হবে একজন পাঠক। আবার কেউ যদি ধূমপান ছাড়তে চান, তবে অধূমপায়ী পরিচয়টি নিজের মধ্যে গেঁথে ফেলতে হবে। আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি—এই চিন্তা করার চেয়ে অনেক বেশি কার্যকর নিজেকে এটা বিশ্বাস করানো যে আমি একজন অধূমপায়ী।

    অভ্যাস তৈরির জন্য বোঝা দরকার অভ্যাসের চক্রটি কীভাবে কাজ করে?

    প্রথমে আমরা মস্তিষ্কে একটি সংকেত পাই। সেই সংকেত পেলে আমাদের কোনো একটি কাজ করার আকাঙ্ক্ষা তৈরি হয়। তারপর আমরা কাজটি করি। কাজটি করার পর আমাদের ভালো লাগা বা  ভালো অনুভূতি সৃষ্টি হয়। এই ভালো অনুভূতির জন্য আমরা সেই কাজটি আবার করি। এভাবেই একটি অভ্যাস দাঁড়িয়ে যায়।

    অভ্যাস তৈরির জন্য নিয়মিত ভিত্তিতে এই অভ্যাসের চক্রটি চালিয়ে যাওয়া দরকার। ভালো অভ্যাস তৈরির ক্ষেত্রে চারটি নিয়ম মানতে হবে। অভ্যাসটিকে স্পষ্ট করুন, এটিকে আকর্ষণীয় করুন, অভ্যাসটি যেন হয় সহজ এবং এটি যেন আপনাকে তৃপ্তি দেয়।

    আবার বদ অভ্যাস ত্যাগের ক্ষেত্রে মানতে হবে এর উল্টো নিয়ম:

    খারাপ অভ্যাসের সংকেতকে ত্যাগ করুন, এটিকে অনাকর্ষণীয় করুন, অভ্যাসটিকে কঠিন করে ফেল এবং অভ্যাসটি যেন আপনাকে তৃপ্তি না দেয়।

    উদাহরণটা বিষয়টাকে আরও পরিষ্কার করবে। কেউ যদি ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চান, তবে তাকে এটি ঠিক করতে হবে যে তিনি কখন ঘুম থেকে উঠতে চান। আগামীকাল ভোরে ঘুম থেকে উঠব—এমনটা বললে স্পষ্টতা থাকে না। তার চেয়ে এটা বলা ভালো, আমি আগামীকাল ভোর পাঁচটায় ঘুম থেকে উঠব।

    আবার কেউ যদি বই পড়ার অভ্যাসটিকে আকর্ষণীয় করতে চান, তবে তিনি পাঠচক্রে যোগ দিতে পারেন। এর ফলে পড়ার অভ্যাসটি হতে পারে আরও মজাদার।

    হুট করে কোনো অভ্যাস তৈরি করার চেয়ে বেশি কার্যকর হলো নিজের সাধ্যের মধ্যে সেটি শুরু করা। এক্ষেত্রে ২ মিনিটের পদ্ধতি অবলম্বণ করা যেতে পারে। ২ মিনিট পদ্ধতি অনুযায়ী, কঠিন অভ্যাসের ক্ষেত্রে নিয়মিত চালিয়ে যাওয়া খুব জরুরি। তাই অভ্যাসের যে অংশটুকু দুই মিনিটের মধ্যে করা সম্ভব, সেটুকু করে ফেলতে হবে শুরুতে।

    লক্ষ্য বা পরিকল্পনা ঠিক করে আমি কোন দিকে যাব। কিন্তু জীবনে নিয়মিত পরিবর্তন নিশ্চিত করে সত্যিকারের উন্নতি। তাই লক্ষ্য নির্ধারণের পাশাপাশি দরকার সেটিকে বাস্তবায়ন করা বা অভ্যাসটিকে উপভোগ করা।

    আসক্তি যৌন স্বাস্থ্য হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসম্পর্কে অন্তরঙ্গতা বাড়াবে কিছু সহজ কৌশল
    Next Article মনোরোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম: পরস্পরের প্রতি মনোভাব এবং প্রভাব বিষয়ে জরিপ চলছে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    নারী-পুরুষ সম্পর্ক নতুন বিবাহিতদের সমস্যা

    October 30, 2024

    আমি ফাঁসি নিতে চাচ্ছিলাম,সৌভাগ্যের বিষয় দড়িটা ছিড়ে যায়

    September 24, 2024

    মনে হয় হার্টের সমস্যা কিন্তু রিপোর্ট ভালো

    October 5, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.