Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্য
    জীবনাচরণ

    টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্য

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 8, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্য
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য সুস্বাস্থ্য আর কল্যাণ অর্জনের জন্য আত্মহত্যাজনিত মৃত্যুহার হ্রাস, মাদকের অপব্যবহার কমিয়ে আনা, অসংক্রামক রোগ প্রতিরোধ, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিতকরণ, অসমতা হ্রাস করতে হলে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

    সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সেল হেলথ কভারেজ) অর্জনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমাদের স্বাস্থ্যসেবার ইতিহাসে মানসিক স্বাস্থ্য বিষয়টি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। বিগত কয়েক বছরে স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকেরা বিষয়টির দিকে গুরুত্ব দিচ্ছেন।

    সাধারণ স্বাস্থ্যশিক্ষা কখনোই পূর্ণাঙ্গ হবে না, যতক্ষণ মানসিক স্বাস্থ্যশিক্ষা না হচ্ছে। রোগনিয়ন্ত্রণ করতে হলে শারীরিক-মানসিক সব রোগকেই নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষত কিছু শারীরিক সমস্যায় মানসিক রোগের লক্ষণ প্রকাশ পায়। আবার কিছু মানসিক সমস্যা শারীরিক লক্ষণ নিয়ে প্রকাশ পেতে পারে।

    মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারলে শিশুর মানসিক প্রতিবন্ধিতাসহ নানাবিধ জন্মগত ত্রুটির পাশাপাশি মায়ের প্রসব–পরবর্তী মানসিক সমস্যা দূর করা সম্ভব। পুষ্টিমান নিশ্চিত করা না গেলে বুদ্ধির বিকাশ ও মানসিক বৃদ্ধি যেমন ব্যাহত হয়, তেমনি অপরিচ্ছন্ন পরিবেশে মানসিক সুস্থতা বজায় থাকে না।

    কেবল বাংলাদেশে নয়, বিশ্বের সর্বত্র মানসিক স্বাস্থ্য বিষয়টি নানা কারণে অন্ত্যজ হয়ে আছে। আর আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশে মানসিক রোগ নিয়ে আছে নানা অন্ধবিশ্বাস, মিথ ও অপচিকিৎসার ছড়াছড়ি।

    নেই নেই করেও আমাদের মানসিক স্বাস্থ্যসেবা এগিয়ে চলেছে। বিশেষ করে গত ১০ বছরে সরকারের নীতিনির্ধারক মহল মানসিক স্বাস্থ্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ২০১৮ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ শুরু হয় এবং এর শয্যাসংখ্যা দ্বিগুণ করার পদক্ষেপ নেওয়া হয়। অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বহু খাতভিত্তিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়।

    মানসিক স্বাস্থ্য বলতে সবাই মানসিক রোগের কথা মনে করে। বস্তুত মানসিক স্বাস্থ্য অর্থ কেবল মানসিক রোগ নয়, বরং মনের যত্ন নেওয়া, নিজের সক্ষমতা আর দুর্বলতা বুঝতে পারা এবং দৈনন্দিন চাপের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে উত্পাদনশীল থাকাটাই মানসিক স্বাস্থ্য। যখন একজন মানুষের চিন্তা, আবেগ আর আচরণ সুষম আর স্বাভাবিক থাকে, তখন ধরে নেওয়া যায় সে মানসিকভাবে স্বাস্থ্যবান।

    আমরা যেমন প্রতিদিন দাঁত ব্রাশ করি, শরীরের যতœ নিই, সুষম খাবার খাই, তেমনি আমাদের মনেরও যতœ নিতে হবে। যেসব কারণে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতেই হবে, সেগুলো হচ্ছে-

    মানসিক স্বাস্থ্য বলতে কেবল মানসিক রোগ বোঝায় না। মনে কোনো রোগ না হলেও মনের যতেœর প্রয়োজন আছে। যার কোনো মানসিক রোগ নেই, তার মনটিকে সুস্থ রাখার জন্য মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতেই হবে।

    মনোদৈহিক স্বাস্থ্য সমস্যা ও দেহ–মনের পারস্পরিক মিথস্ক্রিয়া ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, হাঁপানি, স্ট্রোক, এসএলই, আর্থ্রাইটিস, ক্যানসারসহ বেশ কিছু শারীরিক রোগ আছে, যার সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আছে। এসব রোগে বিষণ্ণতাসহ নানাবিধ মানসিক উপসর্গ থাকতে পারে। তাই শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে হবে।

    মানসিক স্বাস্থ্য নিয়ে ভ্রান্ত ধারণা বাংলাদেশে তো বটেই, এমনকি উন্নত দেশগুলোতেও মানসিক রোগ নিয়ে রয়েছে নানা ভ্রান্ত বিশ্বাস। তাই একদিকে যেমন মানসিক রোগী ও তার পরিবার চিকিৎসা গ্রহণে অনাগ্রহী থাকে, অন্যদিকে কার্যকরী মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে না ওঠায় সব রোগী সুচিকিৎসা পায় না। ফলে মানসিক সমস্যার প্রকোপ বৃদ্ধি ও চিকিৎসাহীনতার দুষ্টচক্র চলতেই থাকে। মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করতেই হবে।

    মানসিক স্বাস্থ্য বিষয়টি সবার মানসিক স্বাস্থ্যসেবা বিষয়টি বর্তমানে পুরোপুরি বিশেষজ্ঞনির্ভর। বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ আর কিছু বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগগুলো ছাড়া মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ কম। মানসিক স্বাস্থ্য বিষয়ে সব পর্যায়ের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সমাজসেবক, সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ প্রত্যেকেরই কিছু প্রশিক্ষণ থাকা প্রয়োজন। নইলে এটি মেডিকেল মডেলে সীমাবদ্ধ থাকবে, সর্বসাধারণের কাছে পৌঁছাবে না।

    মানসিক রোগীর মানবাধিকার নিশ্চিত করা। মানসিক স্বাস্থ্য আইন ২০১৮ সম্পর্কে ব্যাপক প্রচারের প্রয়োজন রয়েছে। এতে মানসিক রোগীদের প্রতি বৈষম্য কমবে, তাদের প্রতি সমাজের ভ্রান্ত ধারণা পাল্টাবে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যে মানবাধিকার লঙ্ঘিত হয়, তা রোধ করা সম্ভব হবে।

    কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কর্মীদের মানসিক টানাপোড়েন আর স্ট্রেসের কারণে উৎপাদনশীলতা কমে যায় বলে গবেষণায় প্রমাণিত। ফলে কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

    ঝুঁকিপূর্ণ আর নাজুক জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্যসেবা। দুর্যোগ-দুর্ঘটনার পর উদ্ধার করা ব্যক্তিদের জন্য খাবার, ওষুধ, আশ্রয়ের পাশাপাশি তাদের মনের দিকেও নজর দিতে হবে। কারণ, যেকোনো দুর্যোগের পর উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে মানসিক সমস্যা হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

    মানসিক স্বাস্থ্য যেন কেবল মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের বিষয় না হয়, এটি সবার বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে ২০৩০ সাল নাগাদ পৃথিবীতে রোগের বোঝার (ডিজিজ বার্ডেন) ১ নম্বর কারণ হবে বিষণ্ণতা আর সে সময় বছরে প্রায় ১৫ লাখ মানুষ আত্মহত্যাজনিত মৃত্যুর শিকার হবে।

    ভবিষ্যতে উন্নত জাতি হিসেবে নিজেদের প্রকাশ করতে হলে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতেই হবে। কারণ, আগামী দিনের পৃথিবী হবে মানসিক স্বাস্থ্যের পৃথিবী। এ কারণে মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা যতটুকু এগিয়েছি, তার চেয়ে আরও বেশি গতিতে এগোতে হবে। কারণ, একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যখন পিছিয়ে থাকে, তখন তাকে খুঁড়িয়ে চললে হবে না, অন্য বিষয়ের সঙ্গে সমান তালে চললেও হবে না, এটিকে রকেটের গতিতে এগিয়ে নিতেই হবে।

    অটিজম আত্মহত্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনায় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য খেয়াল রাখা প্রয়োজন
    Next Article সঠিক মূল্যবোধের অভাবেই মাদকাসক্তে পরিণত
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.