Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » একাকীত্ব দূর করতে করণীয়
    জীবনাচরণ

    একাকীত্ব দূর করতে করণীয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 9, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক চাপ নিয়ন্ত্রণে সব থেকে সহজ উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সবার মাঝেই এই ধারণা প্রচলিত আছে যে একাকীত্ব থাকা মানেই সবার থেকে দূরে একা বসবাস করা এবং একা থাকার কারণেই শুধুমাত্র মানুষ একাকীত্ব নামক মানসিক সমস্যায় ভোগে। কিন্তু এই ধারণাটি খুবই ভ্রান্ত একটি ধারণা এবং একাকীত্ব দূর করতে কি কি করণীয় সেটি নিয়ে আজ আলোচনা করব।

    আমরা সবাই কোন না কোন সময়ে একাকীত্বের সমস্যায় ভুগেছি। আমাদের ব্যক্তিত্ব যেমন আলাদা আলাদা তেমনি একাকীত্ব সম্বন্ধীয় আমাদের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতাও আলাদা আলাদা।

    অনেকেই একাকীত্বকে কেবল একটি ধারণা বা অবস্থা হিসেবে পরিগণিত করার ভুল করেন। ভাবেন যে একাকীত্ব হল সোজা সাপটা ভাবে মানুষের একা থাকা। যারা অন্যদের থেকে দূরে থাকেন বা একা থাকেন তারাই একাকী। আর যারা পরিবার নিয়ে বসবাস করেন, যাদের আশেপাশে লোকজন রয়েছে তারা একাকী নয়। মানুষের মাঝে প্রচলিত এই ধারণাটি একেবারেই সঠিক নয়।

    প্রকৃতপক্ষে একাকীত্ব হল একজন মানুষের মধ্যে অনুভূত মানসিক চাপ বা অস্বস্তি যা বিভিন্ন সামাজিক সম্পর্কের প্রতি তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে তৈরি হওয়া দূরত্ব থেকে উদ্ভূত হয়।

    কিছু একাকীত্বের অনুভূতি খুব সহজভাবে মানুষের সাথে সামাজিক মেলামেশা বৃদ্ধির মাধ্যমে দূর করা যায়। চেষ্টা করলে কারও সাথে মনের কথা ভাগ করে নেবার মাধ্যমে মনের মাঝে সৃষ্টি হওয়া চাপ এবং অস্বস্তি দূর হয়ে যেতে পারে।

    কিন্তু মানসিক এই অস্বস্তি এবং চাপ যদি খুব বেশী হয় অর্থাৎ দীর্ঘস্থায়ী একাকিত্বে ভুগছে এমন কারও সমস্যার পেছনে অনেক জটিল বিষয়ের প্রভাব থাকে। এ ধরণের মানসিক সমস্যা একজন ব্যক্তিকে এমন ভাবতে বাধ্য করে যে সে একদম রিক্ত, শূন্য, সবার থেকে আলাদা এবং অবাঞ্ছিত।

    একাকীত্বে ভোগা মানুষেরা মনে মনে অন্যদের সাহচর্য কামনা করে। কিন্তু তাদের মানসিক অবস্থা অন্যান্যদের সাথে তাদের এই সম্বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদের একাকীত্ব ঠিক তাদের চারপাশে কেউ নেই সেজন্য নয়। বরং এটি সম্পূর্ণ একটি মানসিক স্থিতি যা তাকে অনেক মানুষের মাঝেও মনস্তাত্ত্বিক দিক দিয়ে একা করে রাখে। সবার মাঝে থেকেও তার মাঝে একাকী থাকার অনুভূতি কাজ করে।

    এভাবেই, একাকীত্ব হল মানুষের মনস্তত্ত্বের এমন এক অবস্থা বা অনুভূতি যা সম্পূর্ণই তার মনের ভাবনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর সাথে আশেপাশে লোকজন থাকা বা না থাকার কোন সম্পর্কই নেই। তাই একাকীত্ব দূর করতে মন থেকে এই অনুভূতির বদল আনতে হবে।

    এক্ষেত্রে একজন ভুক্তভোগী মানুষের নিজের মনের ইচ্ছে সব থেকে বেশী কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। তাকে একাগ্র চিত্তে বিশ্বাস করতে হবে যে একাকীত্ব হয়তো চরমভাবে তাকে ঘিরে ধরেছে কিন্তু এই অবস্থা অবশ্যই পরিবর্তন যোগ্য। এরকমই কিছু কৌশল নিচে উল্লেখ করা হল।

    ১) নিজের চিন্তাভাবনায় পরিবর্তনঃ বিভিন্ন গবেষণায় একাকীত্ব নিরসনে যে সকল কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেগুলোর মধ্যে সব থেকে কার্যকরী উপায় হল নিজের চিন্তাভাবনার পরিবর্তন। নিজের মাঝে ইতিবাচক চিন্তাভাবনার বিকাশ ঘটিয়ে নিজের সমস্যার সমাধান করার লক্ষ্যে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করাই সব থেকে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে একজন দীর্ঘস্থায়ী একাকীত্বে ভোগা মানুষের জীবনে।

    অন্যদের সম্বন্ধে তাদের মাঝে নিয়ত বেড়ে ওঠা নেতিবাচক ধারণার পরিবর্তন, ধীরে ধীরে সামাজিক মেলামেশা বাড়ানো এবং নেতিবাচক ধারণা গুলো নিয়ে অন্যান্যদের সাথে কথা বলে মনের মাঝে পরিবর্তন নিয়ে আসার প্রচেষ্টা অবশ্যই একজন মানুষকে এই মানসিক পীড়ার হাত থেকে মুক্তি দিতে কার্যকরী ভূমিকা পালন করবে।

    ২) সামাজিক জীবন যাপনে উৎসাহ ফিরিয়ে আনার প্রচেষ্টা করাঃ কোন ব্যক্তির মাঝে যখন একাকীত্বের অনুভূতি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় তখন সে সামাজিক মেলামেশা এড়িয়ে চলার প্রয়াস করতে শুরু করে। কারণ সব কিছুই তার উপর অতিরিক্ত মানসিক চাপ প্রয়োগ করতে শুরু করে, সব কিছুই তার কাছে অসহ্য মনে হয়। তারা বিভিন্ন সাংকেতিক সংকেত যেমন কারও চোখে চোখ পড়ে যাওয়া, কারও সাথে হেসে কথা বলা ইত্যাদি এড়িয়ে চলার প্রয়াস করে।

    স্বাভাবিকভাবে এগুলোই আমাদের উপর সামাজিক পরিবেশের ইতিবাচক প্রভাব ফেলে। একাকী মানুষ এই ইতিবাচক প্রভাব গুলোকে নেতিবাচক ভাবতে শুরু করে। আর এটাই পরিবর্তনের মূল বিষয়।

    সবার সাথে কথা বললে, হাসলে, সামাজিকভাবে সবার সাথে মিলেমিশে থাকলে যে আরও সুন্দর ভাবে বাঁচা যায় এবং তারা যে এই সমাজেরই একটা অংশ এই অনুভূতি নিজের মাঝে সৃষ্টি করতে হবে। তারা যে অবাঞ্ছিত নয় এটি ধীরে ধীরে নিজেকে বিশ্বাস করাতে হবে।

    ৩) বিভিন্ন সম্পর্কের মানুষের কাছে আপনার প্রত্যাশা নিয়ে পরিষ্কার ধারণা তৈরিঃ আমাদের মাঝে অন্যান্যদের কাছে চাওয়া-পাওয়ার যে সমীকরণ কাজ করে সেটিই অনেক সময় একাকীত্বের অনুভূতির পেছনে খুব বড় ভূমিকা পালন করে।

    আমরা মনে করি সবার জীবনে আমাদের একটা বিশেষ স্থান থাকবে এবং বিশেষ ভাবে নিয়ে আমাদের একাকীত্ব তারা দূর করে দেবে। যা হয়তো ঠিক সেভাবে হয়ে ওঠেনা আর এখান থেকেই আমাদের মাঝে অসন্তোষ এবং অস্বস্তি এবং সেখান থেকে একাকীত্বের সৃষ্টি হয়। আমাদেরকে এই প্রত্যাশাতেই লাগাম টানতে হবে।

    একাকীত্ব যে কারও কাছে বিশেষ স্থান পেলেই মেটানো সম্ভব এমনটা মোটেও নয়। বরং এমন কাজ খুঁজে বের করুন যা আপনাকে মন থেকে শান্তি প্রদান করবে। মন ভালো রাখতে যা যা আপনার পছন্দের সেসব কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন।

    আপনি একা, আপনাকে কেউ চায়না, ইত্যাদি চিন্তাভাবনা করা বাদ দিন। কারণ আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। কেন আপনি একা হবেন? মন থেকে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবতে চেষ্টা করুন।

    আপনি নিজেই আপনার সব থেকে বড় বন্ধু এটা মেনে নিন। তাই একাকীত্ব বা একাকী অনুভূতি অন্য কারও উপস্থিতি-অনুপস্থিতি বা মনোযোগ দেওয়া-না দেওয়ার উপর নির্ভর করবেন না কখনো।

    আপনার মনকে খুশি রাখতে, পরিপূর্ণ রাখতে আপনি একাই যথেষ্ট। তাই নিজের একাকীত্ব দূর করতে নিজেই এগিয়ে আসুন। চেষ্টা করুন। কারণ আপনি একা নন, নিজের মাঝেই নিজে স্বয়ংসম্পূর্ণ।

    আত্মহত্যা মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসঠিক মূল্যবোধের অভাবেই মাদকাসক্তে পরিণত
    Next Article মানসিক রোগ চিকিৎসা পদ্ধতিগত পার্থক্য
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.