Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি ওসিডি, অ্যাংজাইটি ও সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত
    প্রশ্ন-উত্তর

    আমি ওসিডি, অ্যাংজাইটি ও সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 4, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আমি ওসিডি, অ্যাংজাইটি ও সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমি ২৯ বছরের একজন ছেলে। আমি ওসিডি, অ্যাংজাইটি ও সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত। এখানে বলে রাখি আমার বাবার ওসিডি ছিল। এবং আমার দাদি, ফুপু আর ফুপুর ছেলে মেয়েরাও ওসিডিতে আক্রান্ত। আমার সমস্যার জন্য আমি দীর্ঘদিন ধরে ডাক্তারের পরামর্শ মতো অনেক ঔষুধ খেয়ে আসছি।

    আমার অন্য সমস্যাগুলো চলে গেলেও আমার যে শুচিবায় আর সোশ্যাল ফোবিয়ার যে সমস্যা আছে এটা পুরোপুরি যাচ্ছে না। আমি বাইরে থেকে বাসায় ফিরে জিনিস স্পর্শ করতে ভয় পাই। মোবাইল, মানিব্যাগ ইত্যাদি স্পর্শ করতে ভয় লাগে। মনে হয় ঐগুলাতে জীবাণু ভরে আছে, তাই স্যাভলন দিয়ে পরিষ্কার করি।

    টাকা পয়সা খাতা কলম যদি কখনও রাস্তায় পড়ে যায় সেগুলো আলাদা ভাবে রেখে দেই। পরে আর সেগুলো পরিষ্কার না করে ছুঁই না। ক্লিনিক, হাসপাতাল এবং ডাক্তারের কাছ থেকে ফিরে মোবাইল, প্রেসকিপশন দেখে মনে হয় এগুলোতে জীবাণু ভরে আছে। তাই ততক্ষণ ভয়ে ছুঁই না, যতক্ষণ না এগুলো পরিষ্কার করা হয়।

    প্রতিদিন গোসলে শ্যাম্পু না দিলে মনে হয় গোসল কমপ্লিট হয়নি। বাইরে টয়লেট ব্যবহার করতে পারি না। বেশি বেশি হাত পরিষ্কার করি। এরকম অনেক শুচিবায় সমস্যা আছে যা লিখে শেষ করা যাবে না। আমি বাইরের মানুষদের সাথে মিশতে লজ্জা এবং জড়তাবোধ করি। মেয়েদের সামনে বেশি জড়তা লাগে। নিজেকে ছোট মনে হয়। কারো মৃত্যুর কথা শুনতে পারি না, ভয় পাই। কবরস্থানে যেতে ভয় পাই।

    আমি প্রায় পাঁচ বছর হলো ডাক্তারের কথামতো বিভিন্ন ঔষুধ বিভিন্ন ডোজে খেয়ে আসছি। ঔষুধগুলো খাওয়ার পর আমার অ্যাংজাইটি ও বিভিন্ন আজেবাজে চিন্তা কমলেও সোশ্যাল ফোবিয়া আর শুচিবায় সমস্যা পুরোপুরি যাচ্ছে না। আমার সবার শেষ ওষুধ হলো Setra- 100mg (1+0+0) আর Rivotril 0.5mg (0+0+1)। যা আমি দুই বছর হয় খেয়ে আসছি এবং এখনও চলছে। এখন আমার প্রশ্ন হলো যে আমার এই শুচিবায় সমস্যাগুলো কি ভালো হবে? নাকি এগুলো নিয়েই আমার জীবন কাটাতে হবে?

    ফ্যামিলি থেকে আমার বিয়ের কথা চিন্তা করছে। কিন্তু আমার মনে একটা ভীতি কাজ করছে যে শুচিবায় সমস্যার জন্য আমার বিবাহিত জীবনে হয়তো কোনো খারাপ প্রতিক্রিয়া পড়বে। এখন আমার করণীয় কি দয়া করে জানালে উপকৃত হবো।

    পরামর্শ: ধন্যবাদ আপনাকে সমস্যা সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। অনেকদিন ধরে ওসিডিতে ভোগার কারণে হীনমন্যতা কাজ করছে বলে সোশ্যাল অ্যাংজাইটির উপসর্গগুলো চলে এসেছে। আপনার সুন্দর করে সাজানো গোছানোর অবসেসিভ গুণটা বেশি বেশি হয়ে যাওয়ায় তা অসুস্থতা হিসেবে দেখা দিয়েছে।

    যা চিকিৎসার ফলে মৃদু অথবা নিয়ন্ত্রিত মাত্রায় থাকে। শারীরিক, মানসিক ও পারিপার্শিক চাপে শুচিবায় উপসর্গগুলো বেশি মাত্রায় দেখা দেয়। আবার চলেও যায় বা কমে যায়। ঔষুধের পাশাপাশি সঠিক উপায়ে সাইকোথেরাপি সিবিটি (Cognitive behavioral therapy) নিলে উপকৃত হবেন। আর সোশ্যাল অ্যাংজাইটি কমানোর জন্য anxiety relieving techniques এর সাথে সাথে social skill training নিতে হবে।

    মোদ্দা কথা ভয় তাড়াতে হলে যে যে জিনিষ বা জায়গা বা পরিস্থিতিতে ভয়ের উদ্রেক হয় সে জিনিষ, জায়গা ও পরিস্থিতির বারেবারে মুখোমুখি হতে হবে। যা প্রথম দিকে কষ্টকর হলেও পরবর্তীতে সহনীয় এমনকি ভালোভাবে নিজেকে সবার কাছে উপস্থাপন করতে পারবেন। বিয়েও সংসার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, তবে মনে রাখা ভালো যে বিয়ে কোনো ভাবেই আপনার শুচিবায় চিকিৎসা নয়।

    পরামর্শ দিয়েছেন:

    ডা. আর কে এস রয়েল

    অবসাদ আসক্তি ওসিডি নারী পুরুষ মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক অবসাদ থেকে মুক্তির উপায়
    Next Article শ্বাসকষ্ট, মানসিক স্বাস্থ্য ও কোভিড বিষয়ক অনুষ্ঠান
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.