Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমার ২ বছর আগে ব্রেকাপ হয়
    প্রশ্ন-উত্তর

    আমার ২ বছর আগে ব্রেকাপ হয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 6, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আমার ২ বছর আগে ব্রেকাপ হয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমার বয়স ২৩ বছর, উঁচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন ৬৭ কেজি। আমি একটা বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। আমি ইদানীং একটা সমস্যায় পড়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করে এখন আমার কী করা উচিত সেই বিষয়ে আপনারা আপনাদের কোনো বিশেষজ্ঞদের পক্ষ থেকে সাজেশন দিবেন বলে আশা পোষণ করছি।

    আমি কলেজে থাকাকালীন সময়ে আমার একজন ক্লাসমেটের সাথে রিলেশন হয়। সেটা আমরা প্রায় ৫ বছর কন্টিনিউ করার পর গত ২ বছর আগে আমাদের ব্রেকাপ হয়। আমি তখন অনেক কষ্টে সময় কাটিয়ে মোটামুটি নিজেকে কন্ট্রোল করতে সক্ষম হই।

    যা হোক আমি এবার করোনার সময় থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা জুনিয়র মেয়ের সাথে অনলাইনে কথা বলা শুরু করি বোন হিসেবে। মেয়েটা অবশ্য হিন্দু ধর্মাবলম্বী আর আমি মুসলিম। ইদানীং তার সাথে দেখা সাক্ষাৎ শুরু হয়েছে এবং কথাবার্তাও হচ্ছে আগের চেয়ে বেশি।

    মেয়েটাকে অবশ্য আমি বোন বলেই ট্রিট করছি এবং সেও আমাকে ভাই হিসেবেই ট্রিট করে (উল্লেখ্য যে আমার কোনো বোন নেই এবং তারও কোনো ভাই নেই)। তার খুশিতে আমার অনেক খুশি লাগে আবার সে কষ্ট পেলে আমারও অনেক খারাপ লাগে এবং কীভাবে তার কষ্টটা দূর করা যায় সে চেষ্টা করতে থাকি।

    কিন্তু ইদানীং আমি তার সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে নিজের মধ্যে এক ধরনের উত্তেজনা অনুভব করি এবং আমার লিঙ্গ শক্ত হয়ে যার এবং কিছুটা কামরস বেরও হয় বলে আমার মনে হয়। এমনকি এখন তার সাথে মেসেজিং করলেও আমার কিছুটা কামরস বের হয় (পুরো বিষয়টার জন্য আমি অত্যন্ত অনুতপ্তও বোধ করি)।

    আমি চাচ্ছি মেয়েটাকে আমার বোন হিসেবেই রাখতে কিš‘ মানসিক এবং শারীরিক এই বিষয়টা আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। এক্ষেত্রে আমি আসলে কী করতে পারি? বিষয়টা নিয়ে আসলেই আমি খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছি। আশা করি বিষয়টার একটি দ্রুত ও যথোপযুক্ত সাজেশন দিবেন।- নাম প্রকাশে অনিচ্ছুক

    সমাধান: তোমার সমস্যার বিবরণী পাঠ করলাম। তুমি উদ্বিগ্ন থাকছ, বিব্রত হয়েছ এজন্য দুঃখিত। যে বিষয়ে কথা বলেছ, তা বয়ঃসন্ধিকালের একটি স্বাভাবিক সমস্যা। সম্পর্ক নির্মাণ, বন্ধুত্ব এবং সম্পর্কের অবসান যদি বা নির্মোহভাবে বলি, একটি স্বাভাবিক ঘটনা।

    যে কারণে পূর্বের সম্পর্ক ধ্বংস হয়, সেই কারণগুলো পরিপূর্ণ বিচার বিশ্লেষণ করে, তা থেকে যদি কোনো বিচক্ষণতার বোধ না জন্মায়, তবে নতুন সম্পর্ক নির্মাণের ক্ষেত্রে আবার পূর্বের সমস্যার অংশবিশেষ দেখা দিতে পারে কখনো।

    পাশাপাশি, বর্তমানে উদ্ভূত সমস্যার ক্ষেত্রে ধর্ম, আমাদের সামাজিক প্রচলন রীতিনীতির নিরিখে একটি বাধা বটে। বলা যায় শরীরের যেকোনো অনুভূতির মতো যৌনবোধ জীব জগতের একটি বিশেষ বৈশিষ্ট্য।

    কিন্তু এখন অবধি সামাজিক-নৈতিক বিবিধ মিথস্ক্রিয়ায় আমরা প্রকাশ্যে যৌনতাড়না-যৌন ইচ্ছে নিয়ে সহসা কথা বলতে পারি না। অথবা বলার অবকাশ কম কিš‘ মনের অবচেতনে তা সদা সক্রিয় থাকে। এরকম একটি বাস্তবতা, তুমি এই মূহুর্তে অতিক্রম করছ।

    বোন এবং বোনের মতো এই কথাটি-ই বিপুল দ্বন্দ্বের অবতারণা  করেছে ইতিমধ্যে। তার সঙ্গে বাক্যবিনিময় বা তোমার ভাষায় মেসেজিংএ কোন প্রকার বক্তব্য প্রতিফলিত হচ্ছে তা জানার উপায় নেই। কাজেই তুমি এখানেও দ্বৈত ভূমিকায় অবতীর্ন হয়েছ কিনা তা নতুন ভাবে মূল্যায়ন করা দরকার।

    মোটা দাগে সম্পর্কের টানাপোড়ন এড়াতে কখনও নির্দয় হস্তেই নিজেকে দমন করতে হয় শেষ পর্যন্ত। খুব ভালো হয় তুমি নিকটস্থ মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগে শীঘ্র যোগাযোগ কর। প্রয়োজনীয় কাউন্সেলিং এবং সাইকোথেরাপি তোমার দৃষ্টিভঙ্গিতে নিশ্চয়ই একটি গুণগত পরিবর্তন আনবে। ফলে সিদ্ধান্ত নেয়া অনেক সহজ হবে। তোমার জন্য শুভ কামনা।

    পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. মামুন হুসাইন

    অবসাদ আসক্তি নারী পুরুষ ভালোবাসা মন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅতি আত্মবিশ্বাস হতে পারে মানসিক ক্ষতির কারণ
    Next Article স্ব-উত্তেজক আচরণ ও অটিজম
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.