Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরিবারিক কলহই হতে পারে বিষণ্ণতার কারণ
    প্রশ্ন-উত্তর

    পরিবারিক কলহই হতে পারে বিষণ্ণতার কারণ

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 8, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    পরিবারিক কলহই হতে পারে বিষণ্ণতার কারণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: পরিবারে মা-বাবার কলহ আর দারিদ্র্যের মাঝেই বড় হয়েছি আমি। ছোটবেলা থেকেই পড়াশুনায় বেশ ভালো ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মার্স্টার্স শেষ করে কিছুদিন সাংবাদিকতা করে এখন একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি।

    প্রায় ১২ বছর ধরে আমার একমাত্র ছোটভাই ঘুমের সমস্যায় ভুগছে। আমার বড় বোনের বছর দুয়েক আগে কিডনি দুটোই ড্যামেজ হয়। পরে মারা যায়। বোন মারা যাওয়ার দশ-পনেরো দিন আগে হঠাৎ দেখি আমার ঘুম হচ্ছে না। মাথা কান সবসময় গরম থাকে, অস্থিরতা, শরীর দুর্বল, ঘুম না হওয়া, মৃত্যুভয়, চেহারা দিনদিন খারাপ হয়ে যাওয়া, টেনশন, দুঃশ্চিন্তা লেগেই ছিল। মনে হতো আমিও মরে যাব।

    এভাবে টানা কয়েকদিন চলার পর আমি পিজিতে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাই। তিনি আমাকে রিভোট্রিল ০.৫ এমজি ও প্যানটোনিক্স ২০ এমজি খেতে দেন। ১০ দিন খাওয়ার পর অবস্থার উন্নতি না হলে আমি পিজি হাসপাতালের মনোরোগ বহিঃবিভাগে একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাই। তিনি আমাকে মিটাপ্রেক্স ১৫ এমজি ও রিভোট্রিল ০.৫ এমজি খেতে দেন। মাস দেড়েক খাওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল।

    পরে একই বিভাগে আবারো দেখালে আরেক চিকিৎসক আমাকে ট্যাবলেট এমিলিন ১০ এমজি ও ইনডেভার ১০ এমজি খেতে দেন। তাতে কিছু সমস্যা আরো বেড়েই যাচ্ছিল বুঝে আমি বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি আমাকে পেইস ০.৫ ও ভিটামিন বি খেতে দেন।

    আমি প্রায় মাস দুয়েক খেয়েছি। এতে অবস্থার সাময়িক উন্নতি হলেও পুরোপুরি হয়নি। ওষুধ খেলে ঘুম হতো কিন্তু না খেলে ঘুম হতো না। আর ঘুম হলেও কোনো তৃপ্তি পেতাম না। পরে ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করি। এতে ঘুম হয়, অনেকটা পরিতৃপ্তিও পাই।

    প্রায় চার মাস ধরে হোমিও চিকিৎসা নিচ্ছি। আগের চেয়ে অবস্থার উন্নতি হলেও পুরোপুরি সমাধান হয়নি। এ নিয়ে বেশ চিন্তায় আছি। ১০ মাসেরও বেশি সময় ধরে আমি এসব সমস্যায় ভুগছি।

    আমি কি ডিপ্রেশনে ভুগছি? আমার কি করা দরকার? মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হলে কোথায় যাব? অনেকে বলছে বিয়ে করলে এসব ঠিক হয়ে যাবে? পরামর্শ দিলে উপকৃত হব। উল্লেখ্য আমি কিছুদিন আগে মেডিটেশন এর কোর্সও করেছি, নিয়মিত ব্যায়ামও করি।

    পরামর্শ: প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লিখেছেন ছোটবেলা থেকেই মা-বাবার কলহ এবং দারিদ্র্যের মাঝেই বড় হয়েছেন। দুটি সমস্যাই ব্যক্তিত্বের গঠন প্রণালীতে সমস্যার সৃষ্টি করতে পারে। যার কারণে সমস্যা দুটি আপনার মনে দাগ কেটেছে।

    কিন্তু ভালো দিক হলো আপনার মেধা এবং উদ্বিগ্নতা থাকার কারণেই আপনার চারিত্রিক গঠনে একটা পজেটিভ দিকও গড়ে উঠেছে। যা আপনাকে বাস্তব জীবনে উন্নতি সাধনে সহায়তা করেছে। আপনার ছোট ভাইয়ের অসুখ এবং বোনের কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু আপনার মাঝে বিষণ্নতা ও উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

    বিষণ্নতা ও উদ্বিগ্নতা থাকার কারণেই দৈহিক উপসর্গের মাধ্যমে তার প্রকাশ পেয়েছিল। এই কারণেই একজন সচেতন মানুষ হিসেবে আপনি সঠিকভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন। আপনি জানতে চেয়েছেন আপনার মাঝে বিষণ্নতা ও উদ্বিগ্নতা আছে কিনা।

    সাধারণত বিষণ্নতা এবং উদ্বিগ্নতা প্রায়ই একসাথে চলে এবং শারীরিক উপসর্গের মাধ্যমেই তা প্রকাশ পায়। যারা আপনাকে পরামর্শ দিয়েছেন তারা উদ্বিগ্নতাকেই প্রাধান্য দিয়েছেন। আমার ধারণা যথেষ্ট মাত্রায় এন্টিডিপ্রেশেন্ট এবং এনজিওলাইটিক ড্রাগস একটু বেশি মাত্রায় কিছুদিন (কমপক্ষে ৩ মাসের মতো) খেলে উপকার পাওয়ার সম্ভাবনা ছিল।

    যদিও আপনার সাথে আমার সাক্ষাত হয়নি তাই এর বেশি বলা ঠিক হবে না। আপনি চার মাস যাবৎ হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ভালো আছেন জেনে খুশি হলাম। হোমিওপ্যাথি সন্মন্ধে যেহেতু আমার জ্ঞান সীমিত এ কারণেই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

    তবে এই মুহুর্তে আমার এক জার্মান বন্ধুর কথা মনে পড়লো। তিনি বলেছিলেন, আমরা জার্মানরা তিনটি জিনিসের আবিষ্কারক- কার্ল মার্কসের সমাজতন্ত্র, ফ্রয়েডের সাইকো এনালাইসিস এবং হানিম্যানের হোমিওপ্যাথিক। এই তিনটি মতবাদই আমরা প্রায় বাদ দিয়েছি।

    আপনি জানতে চেয়েছেন কোথায় চিকিৎসা নেবেন। আমার মনে হয় সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গেলে বিএসএমএমইউ অথবা এনআইএমএইচ (জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট)-এ চিকিৎসা নিতে পারেন। তবে ওষুধের সাথে সাপোর্টিভ সাইকোথেরাপি (বিশেষ করে রিলাক্সেশন থেরাপি) আপনার চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখবে।

    আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে উপদেশ দিয়েছেন আপনি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। আমি মনে করি বিয়েটাকে চিকিৎসা হিসেবে না নিয়ে জীবনের একটি প্রয়োজনীয় দিক হিসেবেই বিবেচনা করা উচিত। আপনার মত সংবেদনশীল ও নিখুঁত প্রকৃতির মানুষের জন্য সম্ভব হলে কিছুটা জানাশুনার মাধ্যমে। বিশেষ করে একজন আরেকজনের মন-মানসিকতার ও গুণাবলি ও সীমাবদ্ধতা সন্মন্ধে জানাশোনার পরে বিয়ের সিদ্ধান্ত নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি।

    আর যদি তা সম্ভব না হয়, বিয়ে জীবনের একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে মনে করে দায়িত্বের সাথে অগ্রসর হওয়া উচিত। আমি আশা করব আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং জীবনে সুখী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

    পরামর্শ দিয়েছেন:

    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম

    নারী পরিবার পুরুষ বিষণ্ণতা শিশু সন্তান হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনায় বিশেষ শিশুদের যত্নে আমাদের করণীয়
    Next Article বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.