Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের খাদ্য সচেতনা
    মানসিক স্বাস্থ্য

    অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের খাদ্য সচেতনা

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের খাদ্য সচেতনা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টির প্রয়োজন। এই পুষ্টি একজন সুস্থ্য শিশুর যেমন প্রয়োজন ঠিক তেমনি একজন অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুরও প্রয়োজন। অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুর খাবারের দিকে অভিভাবকদের বেশী গুরুত্ব দিতে হবে।

    অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) একটি জটিল স্নায়বিক বিকাশসংক্রান্ত রোগ। এতে সামাজিক সম্পর্কে সমস্যা, কথা বলার প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধ, পুনরাবৃত্তিমূলক ও একই ধরনের আচরণ দেখা যায়। এএসডি সাধারণত শৈশবে শুরু হয় এবং বড় হওয়া পর্যন্ত থাকে।

    অটিজম বৈশিষ্ট্যসংবলিত শিশুদের খাদ্যাভ্যাস তাদের ভালো থাকায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এসব গবেষণায় দেখা গেছে, এ সমস্যায় মস্তিষ্কের সেরোটোনিন বা অন্যান্য নিউরোট্রান্সমিটার অস্বাভাবিক মাত্রায় থাকতে পারে।

    অটিজম বৈশিষ্ট্যসংবলিত শিশুদের খাদ্যাভ্যাস সম্পর্কে অবশ্য নিশ্চিত করে কিছু বলা হয়নি এ গবেষণাগুলোয়। তবে এ ধরণের শিশুরা অনেক অস্বাভাবিক আচরণ করে। তাদের খাওয়ানো, বিশেষ করে নিজে নিজে খাবার খাওয়ার দক্ষতা গড়ে তুলতে বেগ পেতে হয়।

    অটিজম বৈশিষ্ট্যপূর্ণ এই শিশুদের সম্ভব হলে গ্লুটিন ও কেজিনযুক্ত খাবার বর্জন করা ভালো। গ্লুটিন খাবারের মধ্যে গম, যব, বার্লি, রাই, ইস্ট ইত্যাদি অন্যতম। আর কেজিনযুক্ত খাবারের মধ্যে দুধ ও দুগ্ধজাত খাবার অন্যতম। এসব খাবার অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের ত্রুটিপূর্ণ পাচন, শোষণ ও বিপাক ঘটাতে পারে। ফলে শিশুর মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। সয়া সসযুক্ত খাবার ও টেস্টিং সল্টযুক্ত খাবারও শিশুর অস্থিরতা বাড়ানোর অন্যতম কারণ।

    অটিস্টিক শিশুর রক্তে গ্লুকোজের মাত্রা বাড়লে তাদের মধ্যে হাইপারঅ্যাকটিভিটি বা অস্থিরতার মাত্রা বৃদ্ধি পায়। তাই তাদের খাবারে সরাসরি অতিরিক্ত চিনি বা মিষ্টি না থাকাই ভালো। অনেক অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুর থাইরক্সিন হরমোনের নিঃসরণ কম থাকে। ফলে হাইপোথায়রয়েডিজম দেখা দেয়। ফলে কথায় অস্পষ্টতা ও স্নায়বিক দুর্বলতা হতে পারে। থায়রয়েড হরমোন তৈরির জন্য সামুদ্রিক মাছ, আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত।

    বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শিশুর খাদ্যে যথেষ্ট পরিমাণ ভিটামিন এ থাকলে দৃষ্টিশক্তি বৃদ্ধির পাশাপাশি চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা তৈরি হয়। ভিটামিন এ সমৃদ্ধ খাবারের মধ্যে মাতৃদুগ্ধ, কডলিভার অয়েল, ছোট মাছ, গাজর, পাকা পেঁপে, মিষ্টিকুমড়া, টমেটো, কলিজা, ডিম, পালংশাক, পাকা আম ইত্যাদি অন্যতম। ভিটামিন এ-এর পাশাপাশি ভিটামিন বি৬, ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম খেলে শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে।

    অভিভাবক বা অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিরা এ ক্ষেত্রে একটা ডায়েরিতে খুঁটিনাটি বিষয়গুলো টুকে রাখতে পারেন। যেদিন শিশু খুব বেশি অস্থির আচরণ করে, সেদিন সে নতুন কোনো খাবার খেয়েছে কি না, তা লিখে রাখুন। কোনো খাবার অতিরিক্ত খেলে তাও লিখে রাখুন। এতে পরবর্তী সময়ে সাবধান হতে পারবেন।

    অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুকে একটা গোটা ডিম এক দিন পরপর দিয়ে দেখুন কোনো সমস্যা হয় কি না। সব ঠিক থাকলে প্রতিদিন ডিম খাওয়ান। চকলেট, চিপস, ডিপ ফ্রাই খাবার এড়িয়ে চলুন।

    অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুর শরীরে সিসা, ক্রোমিয়াম, ল্যাকটেট অ্যাসিড, ম্যাগনেশিয়ামের মাত্রা কতটুকু, তা চিকিৎসকের পরামর্শে পরীক্ষার মাধ্যমে জেনে নিন। এগুলোর সঙ্গেও শিশুর অস্থিরতা ও আচরণের সম্পর্ক আছে।

    মনে রাখতে হবে, শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টির প্রয়োজন। কাজেই অটিস্টিক বা অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের খাবার সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন। এর পাশাপাশি শিশুকে নিজের খাবার নিজে খাওয়ার প্রশিক্ষণ দিন ধীরে ধীরে।

    অটিজম নারী পরিবার পুরুষ মস্তিষ্ক শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা আক্রান্ত ব্যক্তির মনোবল বাড়াবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
    Next Article যৌন দুর্বলতায় মুক্তির ‍উপায়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    নেতিবাচক আবেগ সহজে গ্রহণ করা মানসিক স্বাস্থ্যের জন্য উত্তম!

    November 10, 2024

    ভুলে যাওয়ার নানা কারণ

    October 16, 2024

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.