Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ছোট বেলা থেকেই মার খেয়ে বড় হয়েছি
    দিনের চিঠি

    ছোট বেলা থেকেই মার খেয়ে বড় হয়েছি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 3, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ছোট বেলা থেকেই মার খেয়ে বড় হয়েছি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা, দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সে সবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন পাঠিয়েছেন- ইসমাত জাহান জনি।

    প্রশ্ন: আমি নিজে ছোট বেলা থেকেই মাইর খেয়ে বড় হয়েছি। অন্যায় না থাকা স্বত্তেও ছোট বেলায় স্বপ্নে দেখতাম আম্মা মারছে। এই বয়সেও একই স্বপ্ন দেখি ঘুমে ছোট বেলা ও কাদতাম এখনো কাদি। ইভেন ছেলের সামনে আমাকে মারে। আজকে ছেলে বলতেছে মাকে লাঠি দিয়ে মারে। ওকে সারাক্ষণ তুলনা করতে থাকে কেন ও অন্যদের মতো না। ও ছোট বেলায় এমন ছিল না। স্কুলে গিয়ে গতানুগতিক বাচ্চাদের মতো বসত না। কিন্তু পড়াশোনায় আলহামদুলিল্লাহ খুব ভালো।

    আর গত ৩ বছর ধরে হঠাৎ করে প্রচন্ড সাউণ্ড সেন্সেটিভ হয়ে গেছে। জোরে মাইকে কথা বললে, শুক্রবার খুতবা পড়লে না থামা পর্যন্ত ওর অস্থিরতা কমে না। আগে খুব কান্নাকাটি করত। ইদানীং আমি নানাভাবে এটাকে একটু চেঞ্জ করেছি কিন্তু তাও কোন উন্নতি নাই।

    সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম ওনাকে কোয়াপারেট করে না। আমি সিংগেল মাদার মায়ের বাসায় থাকি। মা বোনেরা আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। আমি বাইরে পিএইচডি করার সুযোগ পেয়েছি ওকে সাথে নিয়ে যাব কিন্ত ওকে আমি কিভাবে মানসিক ভাবে প্রস্তুত করব বুঝতে পারছি না।

    আর ওর মধ্যে বয়ঃসন্ধির বেশ কিছু লক্ষণ প্রকাশিত হচ্ছে কিন্তু ও এইসব এর কিছুই বুঝে না। সবকিছু মিলে আমার পাগল পাগল লাগে। ও গোটা কয়েক মানুষ ছাড়া কারোর সাথে মিশতে পারে না। আই খুব কন্টাক্ট কম করে। কিভাবে কি করব যদি পরামর্শ দিতেন।

    উত্তর: আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার লেখা পড়ে বুঝা যাচ্ছে আপনি অনেকদিন যাবত এই সমস্যায় ভুগছেন। আপনার ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পরবর্তিতে এখন বাচ্চাসহ যেই জীবন, এই তিন জীবনের টোটাল ঘটনাটা শুনা বা জানা খুব জরুরি। আপনি যখন ছোট ছিলেন তখন কেমন ছিলেন? কেন আপনার পরিবারের লোকজন আপনাকে মারতো বা আধৌ মারতো কিনা? সেটা জানার প্রয়োজন ছিল।

    একই সাথে পরবর্তিতে আপনি যখন দু:স্বপ্ন দেখতেন যে আমাকে মারছে, এই বিষয়গুলোর ব্যাখ্যা জরুরি। আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কেন আপনি সিংগেল মাদার? এই বিষয়গুলো বিস্তারিত জানা দরকার। পরবর্তিতে যখন আপনার বাচ্চা হয়, সে বাচ্চার যে কথা বললেন তাতে বুঝা যায় প্রথম দিকে বাচ্চার এমন সমস্যা ছিল না। এখন আপনার বাবার বাড়িতে আছেন, সেখানেও আপনার অবস্থা ভালো নেই, সেটাই বুঝা যাচ্ছে।

    বাবার বাড়িতে যদি ভালো না থাকেন, সেটার কারণটা কি? কেন আপনার প্রতি নির্যাতন করা হবে বা হচ্ছে? সেই বিষয়গুলো জানা জরুরি। একই সাথে বাচ্চার যে কথা বললেন তাতে বুঝা গেল আপনার বাচ্চার প্রথম দিকে এমন সমস্যা ছিল না, পরবর্তিতে এমন সমস্যা হয়েছে। এটা খুব সম্ভব অটিজমের সমস্যা। আর অটিজমের সমস্যা এবং আপনার ব্যক্তিগত সমস্যার কোনটারই কিন্তু প্রোফেশনাল হেল্প না নিয়ে শুধুমাত্র হালকা চিকিৎসা দিয়ে এটা শেষ হবে না।

    আপনি যেহেতু পিএসডির সুযোগ পেয়েছেন, আমার মনে হয় যে কোন ভাবেই এটা করা উচিৎ। তার জন্য আপনার প্রোফেশনাল আপনাকে আরো সরাসরি সাহায্য করতে পারবে যে, আসলে বাচ্চাটাকে কেমন করে ভালো রাখা যায় বা বাচ্চাটা কেমন করে ভালো থাকবে? এবং আপনি বিদেশে বা বাহিরে যেয়ে কিভাবে থাকবেন বা কিভাবে রাখবেন। আপনার কর্তৃপক্ষ যারা আছেন বা যারা আপনাকে পিএসডি করার সুযোগ দিয়েছেন তাদের সাথে আপনি এটা নিয়ে আলাপ করতে পারেন যে, আপনার এমন একটা বাচ্চা আছে।

    সুতরাং আপনার নিজের অবস্থাটা দেখা, বাচ্চার অবস্থাটা দেখা এবং যা যা করণীয় বা করা যায়, সেটার জন্য আপনাকে সরাসরি প্রোফেশনালের সাহায্য নিতে হবে এবং এটা মেইন্টেন করতে হবে। ভালো হয়, আপনি বিদেশে যাওয়ার আগে এটা করেন এবং বিদেশে গিয়েও আপনার বাচ্চাটাকে কিভাবে ভালো রাখা যায় সেটার জন্য সামনের দিকে আগান। ধন্যবাদ আপনাকে।

    ইতি,

    প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।

    কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    সম্পাদক – মনের খবর।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    দুশ্চিন্তা নারী পরিবার পুরুষ বিষণ্ণতা শিশু সন্তান সম্পর্ক হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসুখময় যৌনজীবনে ঘুমের প্রভাব
    Next Article শিশুদের করোনা ভীতি দূর করতে শোনাতে পারেন করোনা বিষয়ক গল্প
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.