Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু-কিশোরদের থাইরয়েড জনিত সমস্যা
    মানসিক স্বাস্থ্য

    শিশু-কিশোরদের থাইরয়েড জনিত সমস্যা

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 23, 2021No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশু- কিশোরদের থাইরয়েড জনিত সমস্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুদের জন্মগত বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এবং বড়দের থাইরয়েড হরমোনের সমস্যা নিয়েই আমরা বেশি আলোচনা করি। তবে থাইরয়েড হরমোনের সমস্যা যেকোনো বয়সে হতে পারে।

    কৈশোরেও থাইরয়েড হরমোনের অভাবজনিত সমস্যা বা জুভেনাইল হাইপোথাইরয়েডিজম হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই এ সমস্যাকে অবহেলা করা হয়।

    থাইরয়েড হরমোনের সমস্যা নানা ধরনের হতে পারে, হতে পারে হরমোনের স্বল্পতা বা আধিক্য। তবে সার্বিক বিচারে হরমোনের ঘাটতি বা হাইপোথাইরয়েডিজমই বেশির ভাগ সময় সমস্যার কারণ হয়ে থাকে।

    কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড হরমোনের জন্মগত সমস্যা বিলম্বিত হয়ে কৈশোরে প্রকাশ পায়। একে বলে লেট অনসেট কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আবার কিছু সমস্যা কিশোরকালে নতুনভাবে দেখা দেয়। এর কারণ অনেক রকম হতে পারে।

    তবে অটোইমিউন থাইরয়েডাইটিস বা অ্যান্টিবডির আক্রমণে থাইরয়েড কোষ ধ্বংস হওয়াই অন্যতম কারণ। এ সমস্যার পেছনে রয়েছে বংশগত ও পরিবেশের সমন্বিত প্রভাব। এছাড়া কিছু খাবার, আয়োডিনের ঘাটতি, অন্যান্য রোগ, ওষুধ বা তেজষ্ক্রিয়তার প্রতিক্রিয়া, কোনো কারণে থাইরয়েড গ্রন্থি কেটে ফেললে ইত্যাদি কারণে কৈশোরে থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে।

    এ রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো শিশুর হঠাৎ করেই বৃদ্ধি ও বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়া বা বয়স অনুযায়ী সঠিক হারে লম্বা না হওয়া। পাশাপাশি অনেকের ওজন বেড়ে যেতে থাকে, কোষ্ঠকাঠিন্য, চোখ-মুখ ফোলা, চুল পড়া বা ত্বক শুষ্ক হতে পারে। কেউ কেউ দুর্বল বোধ করে, অল্পেই ক্লান্ত হয়ে পড়ে, বেশি ঘুমায়, কাজে মনোযোগ ও উদ্যমের অভাব দেখা দেয়।

    অনেকের যৌবন প্রাপ্তি বা পিউবারটি বিলম্বিত হয়। আবার কারও কারও ক্ষেত্রে পিউবারটি আগেভাগেই চলে আসতে পারে। কারও কারও গলার সামনে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। এ সমস্যাকে গলগন্ড বলে। খুব কম ক্ষেত্রে মাথাব্যথা ও দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিতে পারে।

    উপরিউক্ত উপসর্গের কোনোটা লক্ষ করলে দ্রুত হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। যত আগে চিকিৎসা শুরু করা যায়, ক্ষতি পুষিয়ে নেওয়া ততটাই সহজ।

    বেশির ভাগ ক্ষেত্রে মুখে খাবার থাইরয়েড হরমোন ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। বারবার পর্যবেক্ষণের মাধ্যমে ওষুধের মাত্রা সমন্বয় করে নিতে হয়। যথাযথ চিকিৎসা পেলে বেশির ভাগ ক্ষেত্রেই শিশু স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী মানসিক স্বাস্থ্য মানুষ শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমস্তিষ্ককে চাপমুক্ত ও সতেজ রাখতে প্রশান্তিদায়ক পানীয়
    Next Article শরীর ও মন সতেজ রাখতে খেতে হবে ফল
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.