Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সম্পর্কে জটিলতা এড়াতে অবলম্বন করুন সহজ কিছু কৌশল
    ফিচার

    সম্পর্কে জটিলতা এড়াতে অবলম্বন করুন সহজ কিছু কৌশল

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 30, 2021Updated:March 30, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সঙ্গীর আচরণে বিরক্ত? সমাধানে অবলম্বন করুন সহজ কিছু কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মনোযোগ অন্য দিকে স্থানান্তর করাসহ এমন বেশ কিছু কৌশলে সঙ্গীর বিভিন্ন বিরক্তিকর আচার আচরণকে এড়িয়ে যেতে পারেন।

    একজন মানুষের সাথে অপর একজন মানুষের সব ধরণের আচার আচরণ বা চিন্তা ভাবনাগত মিল থাকবে এটা আশা করা ঠিক নয়। এমন ব্যতিক্রমকে বা বৈপরীত্যকে মেনে নিয়েই দুজন মানুষ অন্তরঙ্গ সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়।

    অনেকেই আছেন যারা সব কিছুর মাঝে সামাঞ্জস্য রেখে সুখে জীবন যাপন করতে পারেন। তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং ভালোবাসাপূর্ণ হয়। তবে এই মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মাঝে কিছু কিছু সময় বাধ সাধে সঙ্গীর বিশেষ কিছু আচরণ, যা সহ্য করা বেশ চ্যালেঞ্জিং হয়।

    এভাবে সঙ্গীর বিভিন্ন আচার আচরণ এবং চিন্তা ভাবনা যদি বিরক্তির কারণ হয়ে ওঠে তখন সঙ্গীর প্রতি আকর্ষণ ধরে রাখা বেশ কঠিন হয়ে যায়। উদ্ভূত এই পরিস্থিতি সমাধানে মনস্তত্ত্ববিদগণ বেশ কিছু সহজ সমাধান তুলে ধরেছেন, যা আপনাকে এসব সমস্যা কাটিয়ে সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে সহায়তা করবে। নিচে এমন কিছু সহজ কৌশল তুলে ধরা হল।

    মনোযোগ অন্যত্র স্থানান্তর করুন

    আপনি যত সেই বিরক্তিকর বিষয় গুলোর প্রতি মনযোগী হবেন বা সেগুলো নিয়ে ভাববেন, আপনার বিরক্তি বা অস্বস্তি ততোই বাড়বে। আর এতে আপনার মানসিক চাপও বাড়তে থাকবে। এটি না করে, আপনার মনোযোগ অন্য দিকে সরিয়ে নিন।

    এসব বিষয় নিয়ে না ভেবে বরং অন্য কিছু যেমন- নিজের যত্ন কিভাবে নেবেন, কিভাবে পছন্দসই অন্য কোন কাজ করবেন ইত্যাদি বিভিন্ন বিষয়ে মনযোগী হন। এতে আপনার যেমন উপকার হবে, তেমনি বিরক্তি সৃষ্টি হবে না বা এর প্রভাব আপনার সম্পর্কের উপর পড়বে না।

    স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন

    অনেক ক্ষেত্রেই দেখা যায় কারও সঙ্গী হয়তো অতিরিক্ত খেয়ে ফেলছে কিংবা শরীর চর্চা, ঘরের কাজ একেবারেই করছে না, অতিরিক্ত সময় ঘুমাচ্ছে ইত্যাদি। এসব অস্বাস্থ্যকর কাজ করার ফলে হয়তো তার ওজন বারছে বা শারীরিক বা মানসিক অন্য সমস্যা দেখা দিচ্ছে।

    এসব কাজ অপর জনের বিরক্তির কারণ হয়ে উঠছে। এর কারণ বুঝালেও সে এই কাজগুলো ত্যাগ করছে না। এমন অবস্থায়, নিজে আগে স্বাস্থ্যকর জীবন যাপন শুরু করুন। আপনার কাজগুলো দেখে আপনার সঙ্গীও অনুপ্রাণিত হবে এবং সেও হয়তো ধীরে ধীরে স্বাস্থ্যকর জীবন যাপন শুরু করবে।

    একদম সব বিষয়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার মানসিকতা থেকে বিরত থাকুন

    যেহেতু সকল বিষয়ে মতের মিল হওয়া বা সবকিছু নিজের পছন্দমত হওয়া সম্ভব নয়, তাই সঙ্গীর সব অভ্যাস, চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ বা নিজের মতো করে গড়ে তোলার প্রচেষ্টা থেকে বিরত থাকুন। ভিন্নতায় বিরক্ত না হয়ে বরং কিছু কিছু বিষয়কে আপনার সঙ্গীর মতো করেই মেনে নিন।

    নিজের আচার আচরণ এবং মানসিকতাকে গুরুত্ব দিন

    আপনার সঙ্গীকে বিভিন্ন বিষয়ে সচেতন করার পাশাপাশি, নিজের আচার আচরণ এবং মানসিকতার প্রতিও মনযোগী হন। আপনি যেমন আপনার সঙ্গীর বিভিন্ন কাজে বিরক্ত হতে পারেন, একইভাবে তার মাঝেও আপনার বিভিন্ন কথা বা আচার আচরণ বিরক্তির সৃষ্টি করতে পারে। এটি মাথায় রেখে নিজের ব্যক্তিত্ব গঠনকেও গুরুত্ব দিন। এতে সম্পর্কে সামাঞ্জস্য বজায় থাকবে।

    কঠোরভাবে নিয়ন্ত্রণ বা পরিবর্তন নয় বরং মাঝে মধ্যে কিছু বিষয় এড়িয়ে যাওয়াই সমস্যার সমাধান এনে দেয়।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/laugh-cry-live/202108/what-do-when-youre-annoyed-your-partners-appearance

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পরিবার পুরুষ ভালোবাসা মন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনে হচ্ছে আমি আমার ভিতরে নেই
    Next Article ভ্যাপসা গরমে মানসিক সুস্থ থাকবেন যেভাবে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.