Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানুষ ও চিন্তা-শক্তি
    জীবনাচরণ

    মানুষ ও চিন্তা-শক্তি

    ডা. মুনতাসির মারুফBy ডা. মুনতাসির মারুফSeptember 1, 2021Updated:September 1, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডা. মুনতাসীর মারুফ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এক অর্থে মানুষ মাত্রই চিন্তাবিদ এবং এই বিদ্যা শুধু অর্জনের জন্য মানুষকে তেমন একটা বেগ পেতে হয় না। কেবল স্বাভাবিক মনুষ্য জীব হিসেবে জন্মানো আর বেড়ে ওঠাই স্বয়ংক্রিয়ভাবে আমাদের চিন্তা-শক্তির অধিকারী করে তোলে।

    তবে চিন্তাস্রোত সঠিক ধারায় প্রবাহিত করতে এবং যৌক্তিক চিন্তক হিসেবে নিজেকে গড়ে তুলতে ব্যাপক চিন্তা ও পরিশ্রম প্রয়োজন। বিজ্ঞানীরা বলেন, মানুষের মনে নিয়তই চিন্তারা আনাগোনা করে। চিন্তাহীন অবসর নেই মানব-মনের।

    যখন চুপচাপ শুয়ে-বসে থাকি, তখন তো চিন্তামগ্ন থাকিই অন্যের সঙ্গে কথা বলার সময়, অন্যের কথা শোনার সময়, কোনো কাজ করার সময়ও আমাদের মন চিন্তাশীল থাকে। এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি তখনো নাকি চিন্তারা ঘুরে বেড়ায় মাথার ভেতরে, মনের গভীরে এমনও তত্ত্ব রয়েছে।

    চিন্তাধারার গতি-প্রকৃতিও অচিন্তনীয়! গবেষণায় দেখা গেছে, কথা বলার সময় মানুষ প্রতি মিনিটে গড়ে ১৫০-২০০ শব্দ উচ্চারণ করতে পারে, পড়তে পারে গড়ে প্রতি মিনিটে ২০০-৪০০ শব্দ। কিন্তু একই সময়ে চিন্তা করতে পারে ১৩০০-১৮০০ শব্দ।

    জন্মসূত্রে প্রাপ্ত এই শক্তি বা ক্ষমতাই মানুষকে মানুষ করে তোলে; প্রাণ আছে এমন সকল জীব থেকে আলাদা, উচ্চতর অবস্থানে অধিষ্ঠিত করে। জীবিকা নির্বাহের প্রেক্ষিতে চিন্তা করলে, আমরা সকলেই চিন্তাজীবী। চিন্তা-শক্তিই আমাদের বেঁচে থাকা, জীবিকা-অর্জনের প্রাথমিক অস্ত্র।

    সেই আদি-যুগের গুহামানবই হোক, সভ্যতার উৎকর্ষতার দাবিদার এই একবিংশ শতকের উত্তরাধনিক মানুষই হোক, তার অস্তিত্ব নির্ভর করে চিন্তাসূত্রের মাধ্যমে সঠিক পরিকল্পনার ওপর। মানুষ জন্মসূত্রে সকল জ্ঞান প্রাপ্ত হয় না। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে জগৎ সংসার পারিপাশ্বির্কতার ব্যাপারে সে জ্ঞানার্জন করে।

    কোনটা সঠিক, কোনটা সঠিক নয় বুঝতে পারে। বন্ধু-শত্রু, বিপদ-নিরাপত্তা, প্রয়োজন-অপ্রয়োজনের পার্থক্য করতে পারে। এই যে জ্ঞান, এই যে বোধগম্যতা, সেটি মানুষ অর্জন করে তার চিন্তাশক্তির ব্যবহারের মাধ্যমে। এই জ্ঞান কাজে লাগিয়েই মানুষ তার ব্যক্তিগত ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে।

    প্রতিটি মুহূর্তে চিন্তার প্রয়োজনীয়তা আমরা অনুধাবন করতে পারি। সকালে ঘুম থেকে উঠেই সারাদিন কী করব, না করব সে ব্যাপারে চিন্তিত থাকি। কারো সঙ্গে কথা বলতে গেলে কী কথা কীভাবে বলব, তা চিন্তা করে নিতে হয়।

    কোনো কাজ করতে পরিকল্পনা করতে হয়। কাজ জটিল হলে তো চিন্তা করতে করতে চিন্তা-জ্বরই চলে আসে। খেতে গেলে কী খাব, কী খাব না, কী খেলে কী সমস্যা হতে পারে, তা ভেবে চিন্তাকুল হই। আমার আচরণ বা কাজে অন্যের ওপর কী প্রভাব পড়বে, তাও চিন্তাযোগ্য। চিন্তাবিমুখ ব্যক্তির কাজে ভুল বা বিপর্যয়ের সম্ভাবনা বেশি থাকে। সে কারণেই প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

    অবাধ তথ্য (এবং অ-তথ্য, অর্ধ-তথ্য, কু-তথ্য, ঘোরানো তথ্য ও মোড়ানো তথ্য)- প্রবাহের এই যুগে চিন্তা-ক্ষমতা সত্য আর মিথ্যার, কল্পকাহিনি আর বাস্তবতার পার্থক্য বোঝার জন্যও অবশ্য-প্রয়োজনীয়।

    তর্কসাপেক্ষে এটিই মানব-সভ্যতার জন্য বর্তমানে অন্যতম কঠিন চ্যালেঞ্জ। মুঠোফোনে আঙ্গুল স্পর্শে বা কণ্ঠ-নির্দেশে অথবা ব্যক্তির নিতান্ত অনিচ্ছাতেও অসংখ্য-অজস্র তথ্য হাজির হয় চোখের সামনে, মনের দ্বারে।

    দ্বার খোলা রেখেই ভ্রমটাকে রুখে সত্যটাকে ভেতরে ঢুকতে দেয়া, বাস্তবতাটা হৃদয়ঙ্গম করা নির্ভর করবে মানুষের যৌক্তিক ও বিশ্লেষণী চিন্তার গভীরতার ওপর।

    আমাদের আবেগ নির্ভর করে আমাদের চিন্তার ওপর। কোনো নির্দিষ্ট ঘটনায় আমাদের প্রতিক্রিয়া কী হবে, তা কেবল ঐ ঘটনার ওপর নির্ভর করে না। আমাদের চিন্তা এর জন্য অনেকাংশে দায়ী। আমি কাউকে ফোন করলাম। কলটা অপরপ্রান্ত থেকে রিসিভ হলো না।

    ঘটনা এটকু ই আমার ফোনটি রিসিভ হয়নি। এতে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা আবেগ কী হবে, আমি রেগে যাব, দুঃখিত হবো, ব্যথিত না উদ্বিগ্ন হবো, কিংবা একদম স্বাভাবিক থাকব তা নির্ভর করবে আমার চিন্তার ধরনের ওপর।

    আমি যদি চিন্তা করি, ফোন রিসিভ না করে অপর প্রান্তের মানুষটি আমাকে এড়িয়ে যেতে চাচ্ছে বা আমাকে পাত্তা দিচ্ছে না, আমি ব্যথিত হতে পারি বা রেগে যেতে পারি। যদি ভাবি, নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে অথবা তার ফোনটা চুরি হয়ে গেছে তাহলে আমি উদ্বিগ্ন হতে পারি।

    আর যদি চিন্তাটা এভাবে করি যে, সে হয়ত কোনো কাজে ব্যস্ত বা মুঠোফোনটি শব্দহীন অথবা ফোনের কাছে সে নেই; যখন মিসড কল দেখবে, তখন তো রিং ব্যাক করবেই সেক্ষেত্রে আমার আবেগ-সমদ্র হয়ত স্থিরই থাকবে, তাতে উথাল-পাথাল ঢেউ উঠে আমার স্বাভাবিক অন্যান্য কাজ ব্যাহত করবে না।

    পুরো ব্যাপারটাই নির্ভর করবে আমার চিন্তার প্রকতির ওপর। শুধু ব্যক্তিগত ক্ষেত্রেই নয়, সামগ্রিক মানব-সভ্যতা বিকাশের নেপথ্যেই রয়েছে মানুষের এই চিন্তা প্রবণতার সঠিক ব্যবহার।

    আদি-মানবের আগুনের আবিষ্কার থেকে শুরু করে, গুটেনবার্গের প্রিন্টিং প্রেস, টমাস আলভা এডিসনের বিদ্যুৎ, আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন, আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন, রাইট-ভ্রাতৃদ্বয়ের উড়োজাহাজ, হালের লরেন্স রবার্টসসহ অন্যান্যদের অবদানের ইন্টারনেট, এমনকি সাম্প্রতিক করোনা ভাইরাসের টিকা সকল আবিষ্কারের পেছনেই রয়েছে মানুষের চিন্তা-শক্তি।

    মানুষের চিন্তাই জন্ম দিয়েছে এবং বিকশিত করেছে জ্ঞান-বিজ্ঞানের নানান ধারা। শিল্প-সাহিত্য, চিত্রকলা, সংগীত-নৃত্য, নাটক-চলচ্চিত্র, ক্রীড়া সকল ক্ষেত্র মানুষের সৃষ্টিশীল চিন্তার অবদান। আপনার-আমার চিন্তনের এই শক্তি যদি না থাকত? কী একটা চিন্তাতীত ব্যাপার হতো সেটা চিন্তা করতে গেলেই তো চিন্তা-বিভ্রম ঘটে!

    ডা. মুনতাসীর মারুফ

    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    গবেষণা মন মনের খবর মস্তিষ্ক মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুকে মানসিকভাবে শক্তিশালী করতে করণীয়
    Next Article বয়সন্ধিকালে অতিরিক্ত হস্তমৈথুন ও করণীয়
    ডা. মুনতাসির মারুফ

    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.