Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনার প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে মনোবল বাড়ান
    করোনায় মনের সুরক্ষা

    করোনার প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে মনোবল বাড়ান

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 7, 2021Updated:September 7, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনার প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে মনোবল বাড়ান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মনোবল, প্রত্যাশা এবং অনুপ্রেরণাই প্রতিকূল অবস্থা মোকাবেলার মূল উপকরণ।

    কোভিড-১৯ এর মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যক্তিগত ও সামাজিক বিপর্যয়, যে কোন ধরণের প্রতিকূল অবস্থাই আমাদের জীবনকে এলোমেলো করে দেয়। রোগ, শোক, জরা, মৃত্যুর সাথে দীর্ঘদিনের যুদ্ধ আমাদের মনোবল কমিয়ে দেয় এবং আমরা বাঁচার অনুপ্রেরণা হারিয়ে ফেলি।

    মনস্তত্ত্ববিদগণ বলেন, এমন দুঃসময়ে হতাশার অনুভূতি দূর করে প্রতিকূল অবস্থা মোকাবেলার শক্তি যোগাতে মনোবল বৃদ্ধিই হতে পারে ঘুরে দাঁড়ানোর মূল উপকরণ।

    প্রতিকূল অবস্থায় মানসিক চাপ বৃদ্ধি এবং হতাশা এগুলো স্বাভাবিক বিষয়। কিন্তু এগুলোকে জীবনের চালিকা শক্তি করে সুস্থ জীবন যাপনকে বাধাগ্রস্ত করলে কখনোই সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে না।

    এই অসহায় অবস্থা এবং হতাশাগ্রস্ত মনোভাব দূর করে আমাদের জীবনে নতুন উদ্যম, প্রত্যাশা এবং অনুপ্রেরণা সৃষ্টি করতে আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধির কোন বিকল্প নেই। মনস্তত্ত্ববিদগণ মনোবল বাড়াতে চারটি বিশেষ কৌশলের পরামর্শ প্রদান করেছেন। প্রতিকূল অবস্থা মোকাবেলায় মনোবল বৃদ্ধিতে এগুলো সহায়ক ভূমিকা রাখতে পারে।

    উদ্দেশ্য

    উদ্দেশ্য বা সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হল আমাদের সব প্রতিকূলতা মোকাবেলা করার মূল নিমিত্ত বা পন্থা। প্রতিকূলতা জয় করে আমাদেরকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এবং জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সফল হতে হবে- এই ভাবনাই আমাদের মনে বল প্রদান করে। আর এই মনোবলই ভেঙ্গে না পড়ে বরং কার্যকরী পদক্ষেপ গ্রহণকে ত্বরান্বিত করে।

    পারস্পরিক সম্পর্ক

    মানসিক ভাবে সাহস ও অনুপ্রেরণা প্রদান করতে পারে এমন সব কাছের মানুষের সাথে সুসম্পর্কের বন্ধন দৃঢ় করুন। তাদের সাথে আপনার মানসিক চাপ এবং সমস্যার কথা খোলামেলা আলোচনা করলে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমবে এবং তাদের সাহচর্য আপনার মনোবল বাড়াবে।

    স্বাস্থ্যকর অভ্যাস

    জীবনে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য স্বাস্থ্যকর অভ্যাসগুলোর চর্চা বাড়ান। সব সময় হাসি খুশী থাকার চেষ্টা করুন এবং মাদকাসক্তির মতো খারাপ অভ্যাস যেগুলো আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ সেগুলো থেকে বিরত থাকুন। সুস্থ জীবন যাপন সুস্থ মন মানসিকতা বিকাশে সহায়তা করে। তথা মনোবল বাড়ায়।

    বিশ্বাস এবং আস্থা

    বিশ্বাস এবং আস্থা আমাদের দৃষ্টিভঙ্গী এবং মানসিকতা নিয়ন্ত্রণ করে। তাই প্রতিকূল অবস্থায় ইতিবাচক মানসিকতা ও চিন্তা ভাবনা ধরে রাখতে নিজের উপর বিশ্বাস এবং আস্থা কোন অবস্থায় হারালে চলবে না।

    আপনি নিজেই আপনার জীবনের নিয়ন্ত্রণ শক্তি। তাই নিজের মনোবল অক্ষুণ্ণ রাখতে নিজের উপর বিশ্বাস ও আস্থা না হারিয়ে প্রতিকূল অবস্থা মোকাবেলার প্রয়াস করুন। অবশ্যই দুঃসময় শেষে সুসময় অতি দ্রুতই আসবে।

    প্রতিকূলতাপূর্ণ জীবনে সব ধরণের সমস্যা মোকাবেলায় আমাদের সামর্থ্য ও মনোবলের সমন্বয় সাধন করতে পারলে অবশ্যই সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হব।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/peacemeal/202108/4-ways-boost-your-resilience

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    করোনা করোনাভাইরাস কোভিড ১৯ গবেষণা চিকিৎসা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্বাস্থ্যকর খাবারই ডায়েটের প্রধান চাবিকাঠি
    Next Article লিঙ্গকে সুস্থ রাখবেন যেভাবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    যেসব চিকিৎসায় খরচ কমছে

    June 7, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.