Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌনচিন্তা বারবার আসা যৌক্তিক নাকি অযৌক্তিক
    মানসিক স্বাস্থ্য

    যৌনচিন্তা বারবার আসা যৌক্তিক নাকি অযৌক্তিক

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানSeptember 8, 2021Updated:September 8, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডা. এস এম আতিকুর রহমান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যৌন চিন্তা অনেক কারণেই বারবার আসে। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বিচার করলে এটা খুবই গর্হিত একটি কাজ। সামাজিকভাবেও বিষয়টা গ্রহণযোগ্য নয়।

    যৌনতার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেসব গবেষণা হয়েছে, সেখানে বারবার যৌনচিন্তাকে নেতিবাচকভাবেই দেখা হয়েছে। যৌনচিন্তার বিষয়ে ধর্মের অবস্থান তো বলার অপেক্ষা রাখে না।

    কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কখনো কখনো যৌনচিন্তা বারবার আসে। শুধু বারবার চিন্তা আসা নয় বাধ্য হয়ে যৌনাচারেও লিপ্ত হতে হয় কোনো কোনো মানসিক অবস্থায়। সেই মানসিক অবস্থাগুলোই আজ তুলে ধরতে চাই। যৌক্তিক কি অযৌক্তিক সে বিবেচনা পাঠকের।

    সেক্সচুয়াল অবসেসন

    মনের ইচ্ছার বিরুদ্ধে যখন যৌন চিন্তা আসে। সাধারণত অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের রোগীদের মধ্যে এ ধরনের সমস্যা দেখা যায়। প্রতি চল্লিশ জনের মধ্যে একজনের এ ধরনের সমস্যা দেখা যায়। যৌনচিন্তার ধরনও থাকে একটু ভিন্ন ধরনের। যে ধরনের যৌনতা রোগীর কাঙ্খিত নয় সে ধরনের যৌন চিন্তা আসতে থাকে।

    কখনোবা চিন্তা নয় আবেগীয় এক প্রবল ঝোঁক অনুভব করে ওরকম কিছু করে ফেলার। কখনো কল্পনা আসে এমন সব মানুষকে নিয়ে যাদের সঙ্গে শারীরিক মিলন কখনো সম্ভব নয়। তাই রোগী অনেক সময় ঘাবড়ে যায় এবং কষ্ট পেতে থাকে।

    এক রোগীর কথা আমি জানি যিনি দীর্ঘ পাঁচ বছর খুব নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেননি, এই অনাকাঙ্খিত যৌনচিন্তার কারণে। এটা যে একটা রোগের কারণে হচ্ছে, সেটাও তিনি জানতে পেরেছেন পাঁচ বছর পরে চিকিৎসা গ্রহণের সময়।

    অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে যে ধরনের সেক্সচুয়াল অবসেসন বা যৌনচিন্তা আসে তাদের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেওয়া হলো-

    ১. পীড়াদায়ক, মনের বিরুদ্ধে ও রুচিতে মেলে না এমন ধরনের যৌনচিন্তা।

    ২. লজ্জাকর, অসঙ্গত, অযাচিত, যৌনাচারের কল্পনা।

    ৩. কারো ওপর জোর করছে অথবা অন্য কেউ তার ওপর জোর খাটাচ্ছে এমন চিন্তা।

    ৪. এসব চিন্তা বা কল্পনা আসার ভয়ে বারবার ক্ষমা চাওয়া।

    ৫. এসব চিন্তা এড়ানোর জন্য বিশেষ কোনো নিয়ম মেনে চলা।

    সেক্সচুয়াল হ্যালুসিনেসন

    অস্বাভাবিক আচরণযুক্ত মানসিক রোগ বা বাস্তবতা বিচ্ছিন্ন মানসিক রোগীদের ক্ষেত্রে এমনটা দেখা যায়। কোনো ধরনের যৌন মিলন ছাড়াই তারা যৌন অনুভূতির অভিজ্ঞতা পেতে পারেন অন্য মানুষের কাছ থেকে।

    একদম সত্যিকারের অনুভূতিই তারা পান। তাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে-

    ১. সম্পূর্ণ সজাগ অবস্থায় এমন অভিজ্ঞতা লাভ করা।

    ২. চাইলে এ ধরনের অনুভূতি থেকে নিজেকে সরিয়ে রাখতে না পারা।

    ৩. নিজের ইচ্ছায় এ ধরনের অনুভূতি অনুভব করতে না পারা। অর্থাৎ কল্পনা যেমন নিজের ইচ্ছায় করা যায় কিন্তু এ ক্ষেত্রে এটা করা যায় না। শুধুমাত্র হ্যালসিনেসন যখন হয়, তখনই রোগী এটা অনুভব করে।

    হাইপার সেক্সচুয়ালিটি

    বাইপোলার মুড ডিজঅর্ডারের ম্যানিক অবস্থায় যৌন ইচ্ছা যেমন বেড়ে যায় তেমনি লজ্জা-শরম, সামাজিক বিবেচনা বোধও কমে যায়। তখন কারো কারো মধ্যে এ ধরনের সমস্যা দেখা যায়।

    মুড ডিজঅর্ডার মূলত আবেগের রোগ। অতিরিক্ত নিয়ন্ত্রণহীন আবেগ এই রোগের প্রধান বৈশিষ্ট্য। আনন্দের আবেগের মতো যৌন আবেগও এই রোগে বেড়ে যেতে পারে। সামাজিক বিধি নিষেধের বিষয়টা তার বোধে কাজ করে না।

    শরীরে যৌন হরমোন টেস্টোস্টেরনের বৃদ্ধির কারণেও হাইপার সেক্সচুয়লিটি দেখা দিতে পারে। ব্রেইনের সামনের দিকের যে অংশটির নাম ফ্রন্টাল লোব সেটাতে টিউমার হলেও এ ধরনের হাইপার সেক্সচুয়ালিটি হয়।

    মাদকাসক্তির কারণেও এমনটা হতে পারে। আবার অনেক সময় প্রেসক্রাইব্ড ঔষধের জন্যও এমনটা হয়ে থাকে। মোদ্দা কথা, ব্রেইনে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার বেড়ে যাওয়ার কারণে এমনটা হয়।

    টেসস্টোস্টেরন এবং ডোপামিন হাইপার সেক্সচুয়ালিটিতে ভূমিকা রাখে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে-

    ১. যৌন ইচ্ছা বা আকাঙ্খা বেড়ে যাওয়া।

    ২. বারবার যৌন চিন্তা, যৌন কল্পনা এবং যৌন কর্মে লিপ্ত হওয়া।

    সেক্সচুয়াল অ্যাডিকশন

    এটা একটা আচরণগত আসক্তি। যারা এ ধরনের আসক্তিতে ভোগেন তারা যে অতি মাত্রায় যৌন আকাঙ্খায় ভুগছেন বিষয়টা এমন নয়। এরা যৌনচিন্তা বা যৌন কল্পনা এবং যৌনাচার করতে পছন্দ করেন।

    আনন্দ পাওয়ার জন্যই তারা এমনটা করেন। যৌনাচার না করে পারেন না, এমন একটা বাধ্যাবধকতাও থাকে তাদের মধ্যে। যৌনাসক্তির লক্ষণগুলো এ রকম-

    ১. যৌন বিষয়ে নিয়ন্ত্রণ হারানো।

    ২. প্রতিনিয়ত এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকা।

    ৩. শারীরিক এবং মানসিক পরিণতি জানা সত্ত্বেও এসব থেকে নিজেকে বিরত রাখতে না পারা।

    ৪. জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করা (ক্ষতিগ্রস্ত হবে জানা সত্ত্বেও)।

    ৫. একটা অপ্রতিরোধ্য আকাঙ্খা অনুভব করা।

    ৬. সময় এবং অর্থের গুরুত্বপূর্ণ অপচয় করে ফেলা।

    ৭. ফোনসেক্স, সাইবার সেক্স, অর্থের বিনিময়ে সেক্সে লিপ্ত থাকা।

    ৮. একাধিক পরকীয়া সম্পর্কে জড়ানো।

    ৯. দাম্পত্য সম্পর্কে আগ্রহ কমে যাওয়া।

    ১০. পরিবারে সময় কম দেওয়া।

    ১১. অন্য সময় যৌন সংক্রান্ত জল্পনা-কল্পনায় লিপ্ত থাকা।

    কম্পালসিভ সেক্সচুয়াল বিহেভিয়ার এটাকে বাধ্যতামূলক যৌনাচারও বলা যেতে পারে। যৌনাসক্তি থেকে পার্থক্য হলো এখানে যৌন বিষয়ে আগাম কোনো জল্পনা-কল্পনা থাকে না। তবে তীব্র একটা যৌন আকাঙ্খা আসে। এই আকাঙ্খাকে সে উপেক্ষা করতে পারে না। এর লক্ষণগুলো হলো-

    ১. অর্থের বিনিময়ে সেক্স করা।

    ২. অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা।

    ৩. ফোনসেক্স, সাইবার সেক্স, ডেটিং, অ্যাপস ব্যবহার করা।

    ৪. দাম্পত্য সম্পর্কে আগ্রহ কমে যাওয়া।

    ৫. পরিবারে সময় কম দেওয়া।

    মানসিক কারণে যৌনতার ওপর নির্ভরতা

    যৌন আবেগ এমন একটি আবেগ যা আমাদের দুশ্চিন্তা থেকে বিষণ্ণতা থেকে সাময়িক সময়ের জন্য হলেও মুক্তি দিতে পারে। বিশেষ করে যারা দুশ্চিন্তাপ্রবণ, যাদের মানিয়ে নেওয়ার দক্ষতা কম তারা রিলাক্সের জন্য অনেক সময় যৌনতার দিকে ঝোঁকে। তাঁদের মধ্যে লক্ষণীয় প্রবণতাগুলো হলো-

    ১. বারবার যৌন কাজে লিপ্ত হওয়া।

    ২. পর্নোগ্রাফি দেখে রিলাক্স বোধ করা।

    ৩. স্ট্রেস কমানোর জন্য হস্তমৈথুন করা বা যৌন মিলন করা।

    যদিও সমস্যগুলো বেশির ভাগ সময় চাপা পড়ে থাকে। লোকলজ্জার ভয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় না। তবে স্বস্তির কথা হলো এই যে, এর চিকিৎসা আছে।

    মনের অবস্থাকে নির্ধারণ করে, সেই অবস্থা তৈরি হওয়ারে পেছনে যথাযথ কারণ বিশ্লেষণ করে চিকিৎসা করা যায়। জনসংখ্যার শতকরা ৫% থেকে ৬% মানুষ এ ধরনের সমস্যায় ভুগছেন। অনেকে হয়ত সমস্যাই মনে করছেন না।

    আবার অনেকে অসহায় বোধ করে কষ্ট পাচ্ছেন। ওষুধ এবং মনোচিকিৎসা উভয়ের সমন্বয়েই এই ধরনের রোগের চিকিৎসা করা হয়।

    যৌক্তিক অযৌক্তিকের প্রশ্ন না তুলে জীবনকে আরো সুন্দর করে উপভোগ করার জন্য আপনার সদিচ্ছাই যথেষ্ট।

    ডা. এস এম আতিকুর রহমান

    মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগবিদ্যা বিভাগ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    নারী পুরুষ মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপিটিএসডি: অতীতের পীড়ায় বর্তমানে মানসিক আঘাত
    Next Article স্বপ্ন দেখি মনের মতো কাজ করার: রওনক হাসান
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.