Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর কল্পনাশক্তির বিকাশ ঘটাবে কীভাবে
    মানসিক স্বাস্থ্য

    শিশুর কল্পনাশক্তির বিকাশ ঘটাবে কীভাবে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 13, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডা. জেসমিন আখতার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে” শিক্ষাজীবনে এই ভাবসম্প্রসারণ কে কে শিখেছেন? অনেকেই হাত তুললেন তো! আসলেই কুঁড়ির মতো একটি শিশুকে ফুটিয়ে তোলা, বড়ো করা, জাগিয়ে তোলা কতই না দুরূহ কাজ!

    যান্ত্রিক জীবনের ডিজিটাল বাবা-মা এ কাজ কতটুকু সঠিকভাবে করতে পারছেন? আদৌ পারছেন তো! চলুন তাহলে একটু তলিয়ে দেখি উপায়গুলো:

    • প্রথমত কখনোই শিশুকে দমিয়ে দেবেন না। তাকে প্রশ্ন করতে উৎসাহিত করুন এবং যথাযথ সঠিক উত্তরটা জানান। প্রয়োজনে তার কাছ থেকে সময় নিয়ে সঠিক উত্তরটা জেনে বলুন।
    • অনেক অনেক ঝাঁ চকচকে খেলনা কিনে না দিয়ে সাধারণ কিছু দিয়ে তৈরি করে দিন তার খেলাঘর, কিংবা হতে পারে বৃষ্টির দিনে হাতে বানানো কাগজের নৌকা বা অন্য কোনো ওরিগ্যামি, হতে পারে আইসক্রিমের ফেলে দেয়া কাঠিগুলো দিয়ে বানানো একটা কাঠামো অথবা সেই ছোট্টবেলার ম্যাচবাক্সের টেলিফোন। দেখবেন শিশুটি উৎসাহিত হয়ে তার আরো অনেক প্রতিভা মেলে ধরছে।
    • শিশুর প্রতিভাকে মূল্যায়ন করুন। তার নিত্যনতুন আইডিয়াকে উৎসাহিত করুন। তাকে বলুন চলো করি।
    • কখনোই তাকে ছোটো করবেন না, পারতপক্ষে লজ্জা দেবেন না, এটি তুমি কী করেছ? না বলে বরং বলুন, এভাবে তো হলো না, চলো অন্যভাবে বা অন্যকিছু দিয়ে চেষ্টা করি। পজিটিভ বা গঠনমূলক শব্দচয়ন করতে চেষ্টা করুন শিশু আত্মবিশ্বাসী হবে।
    • শিশুর গল্প করা, ছবি আঁকা, গল্প-কবিতা লেখাকে উৎসাহিত করুন। সম্ভব হলে তার জন্য একটা ডিসপ্লে বোর্ড তৈরি করে সেগুলোকে ডিসপ্লে করুন। অন্ততপক্ষে ফ্রিজে ম্যাগনেট দিয়ে ঝুলিয়ে দিন তার লেখা সরল পদ্যখানা। আপনার অফিসের টেবিলে বা মানিব্যাগে তার বানানো একটি সাধারণ শিল্পকর্ম বা হাতে আঁকা ছবিটি শোভা পাক না, মনোবল দারুণভাবে বেড়ে যাবে তার।
    • কখনোই শিশুর কাছে পারফেকশন (perfection) আশা করা উচিত নয়। বরং বলুন, “Practice makes a person perfect“ কল্পনাশক্তির বিকাশের জন্য বারংবার চেষ্টা করাকে উৎসাহিত করুন, সে যেন হতোদ্যম না হয়।
    • শিশুদের পর্যাপ্ত স্বাধীনতা দিন। ঘরটাকে এলোমেলো করুক, তবুও শিখুক, নতুন কিছু করুক।
    • একটু বড়ো শিশুদের নিয়ে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দ-জব্দ (scrabble) বা ক দিয়ে পাঁচটি ফলের নাম, ফুলের নাম বলা এমন কিছু করতে পারেন।
    • কল্পনাশক্তি অনেকটা মাংসপেশির মতোÑব্যায়াম করলেই তা স্ফীত হবে। ধাঁধা, পাজল মেলানো দারুণ বুদ্ধির ব্যায়াম হয়ে উঠতে পারে তার কাছে।
    • কোয়ালিটি টাইম কথাটা আজকাল প্রায়ই শুনি আমরা। ভাবতে বসি এটা না জানি কী! কিছুই না, শুধু শিশুর সঙ্গে আপনিও শিশু হয়ে যান। তার সঙ্গে বসে আঁকুন, ছড়া বলুন বা বোর্ড গেইমস খেলুন কিছু সময়। শিশুর জন্য আপনার অর্থ নয়, সময় ব্যয় করুন।
    • শিশুকে হাস্যরসে উদ্দীপ্ত করুন। একসঙ্গে হেসে লটোপুটি খান। তার সঙ্গে কৌতুক চর্চা করুন। এসবই শিশুমনের নানা চাপ কমিয়ে দেবে।
    • মাঝে মাঝে শিশুর কাছে ছোটোখাটো সমস্যার সমাধান বা পরামর্শ চাইতে পারেন। বলো তো আজ কী রান্না করা যায়? অথবা তোমার ঘরের দেয়ালটাকে কীভাবে সাজানো যায়? এতে আপনার শিশুটি যোগ্য ডিসিশন মেকার হয়ে উঠবে, হয়ে উঠবে দারুণ আইডিয়াবাজ!
    • ছুটির দিনে সবাই বসে গল্প বলার গোলটেবিল বৈঠক করতে পারেন। একটি বানানো গল্পের প্লট দিয়ে শুরু করুন, বাকিটা শিশুকে তার মতো করে শেষ করতে দিন। সবাই মিলে করুন, আমোদেরও ব্যাপার হবে সেটা। অথবা এরকম বলতে পারেন- চলো কচ্ছপ আর খরগোশের গল্পের শেষটা বদলে দিয়ে আমরা নতুন গল্প বানাই।
    • কখনোই সমবয়সীদের সঙ্গে তুলনা করবেন না। বরং সফল কোনো আত্মীয়ের সঙ্গে পরিচিত করে দিয়ে তার রোল মডেল তৈরিতে সাহায্য করতে পারেন। সেদিন এক সদ্য কিশোরীকে বলতে শুনলাম, আমি দেবী শেঠীর মতো কার্ডিওলজিস্ট হবো। বড়ো ভাবতে দিন, তবেই না বড়ো হবে!
    • বই পড়ে শোনান, বই পড়তে উৎসাহিত করুন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, প্রতিদিন অন্তত ৩০ মিনিটের নিয়মিত পড়া ধীশক্তিকে শাণিত করে। শিশুকে সঙ্গে নিয়ে গিয়ে পছন্দের বই কিনে দিন। সে যেন বেড়ে ওঠে তার মনপছন্দের জগতে।
    • কিনে দিতে পারেন একটা বাইনোকুলার বা অতসী কাচ। দেখুন বাকি কাজ সে নিজেই করে ফেলবে। অন্যান্য বিজ্ঞানভিত্তিক গঠনমূলক কাজ বা প্রজেক্ট ওয়ার্কে উৎসাহ দিন।
    • প্রকৃতি শিশুর শেখার দারুণ ক্যানভাস। প্রকৃতির কাছাকাছি তাকে নিয়ে যান ও বেড়ে উঠতে দিন। যেমন শিশুটির হাত ধরে হাঁটতে বেরিয়ে পড়–ন, কিছু দূর গিয়ে জিজ্ঞেস করুন- বলো তো তুমি চারপাশে কী কী দেখতে পাচ্ছো? তার পর্যবেক্ষণ ক্ষমতার স্ফূরণ হবে।
    • আর শখের চর্চা তো করতেই হবে। বাগান করা, পোষা পশুপাখির যত্ন নেয়া তাকে দায়িত্বশীল করবে। আর আনন্দও যোগাবে। অন্যান্য আউটডোর কার্যক্রম যেমন, হাঁটা বা দৌঁড়ানো, সাতার কাটা, হালকা ব্যায়াম করা বা রিংয়ে ঝোলা আর প্রাত্যহিক মাঠের খেলাধূলা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে টনিকের মতো কাজ করবে।
    • কল্পনাশক্তির পালে হাওয়া দিতে হলে শিশুর স্ক্রিন টাইম অর্থাৎ টিভি, মোবাইল, ল্যাপটপের সময় সীমিত করুন। ডিভাইসে খেলতে না দিয়ে হাটে-মাঠে খেলতে দিন।
    • আর দুটি ব্যাপারে আলোকপাত না করলেই নয় তা হলো- শিশুর পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য; যা শিশুর শরীর ও মস্তিষ্ককে পুষ্ট করবে আর বিকশিত হতে দেবে তার অবারিত সম্ভাবনা।
    • শিশু অনুকরণপ্রিয় তাই অবশ্যই তার সামনে সু-অভ্যাসগুলোর চর্চা করুন, লাভবান হবেন দুজনই।

    অমিত সৃজনশীলতার আধার একটি শিশু। শিশুমনে আছে হাজারো প্রশ্ন, কৌতূহল, অনুসন্ধিৎসা। শিশুমনের কল্পনাশক্তি অপরিসীম। সে আপনমনেই মেঘের মাঝে কল্পনা করে নেয় ঘোড়া, ঘর, রাজপ্রাসাদ। যা হয়ত পরিণত বয়সের আমরা চেষ্টা করেও পারি না।

    কিন্তু তার কল্পনাশক্তির স্ফূরণে তো সাহায্য করতে পারি, পারি ভবিষ্যতের জন্য তাকে পরিশ্রমী ও যোগ্য করে তুলতে। পাঠককে অনুরোধ- চলুন, আজ থেকেই চেষ্টা শুরু করি।

    ডা. জেসমিন আখতার

    মনোরোগ বিশেষজ্ঞ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    মনের খবর মানসিক স্বাস্থ্য শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘দাবার রানী’ রানী হামিদকে হারিয়ে শিরোনামে নীলাভা!
    Next Article মনের খবর টিভিতে “মানসিক রোগী মানেই যে আক্রমণাত্মক নয়” বিষয়ক অনুষ্ঠান “দেশ জুড়ে মনের খবর”
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.