Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমাদের জীবনে বিশ্বাসের প্রভাব
    ফিচার

    আমাদের জীবনে বিশ্বাসের প্রভাব

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 27, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আমাদের জীবনে বিশ্বাসের প্রভাব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমরা বিশ্বাস বলতে যা বুঝি এবং মনস্তত্ত্ব অনুসারে বিশ্বাস বলতে যা বোঝায় এই দুটির মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে। তবে মনস্তত্ত্বে বিশ্বাসের যে সংজ্ঞা সেটি আমাদের আরও বেশী প্রভাবিত করে।

    জ্ঞান এবং বিশ্বাস দুটিকে প্রায় একই মনে হলেও প্রকৃতপক্ষে এরা দুটি ভিন্ন বিষয়। যেমন- আমরা কোন স্থানের মানুষ কেমন, সেখানকার পরিবেশ কেমন ইত্যাদি জানলে বলতে পারি যে উক্ত স্থান ভালো নাকি খারাপ।

    অর্থাৎ পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে আমরা বলি উক্ত স্থান ভালো কিংবা খারপ। এটি আমাদের জ্ঞান। আর বিশ্বাস হল এমন একটি ধারণা যেটি শতভাগ প্রমাণ নির্ভর নয়। বিশ্বাস আবেগ প্রসূত ধারণা, যা আমাদের কোন ব্যক্তি বা বিষয়ের প্রতি ইতিবাচক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে।

    যে কোন মানুষের বিশ্বাসের নেপথ্যে কিছুটা হলেও তার অতীত অভিজ্ঞতার প্রভাব থাকে। যেমন- কোথাও যাবার সময় আপনি দেখলেন কোন একটি রাস্তায় অনেক বেশী যানজট লেগে আছে। পরবর্তীতে সেখানে আবার যাওয়ার ক্ষেত্রে এটি আপনার মনে থাকবে এবং সেই অভিজ্ঞতার আলোকে আপনি হাতে সময় রেখে বের হবেন এই বিশ্বাস নিয়ে যে, ঐ রাস্তায় অনেক যানজট।

    এছাড়াও বিশ্বাস গড়ে ওঠার পেছনে আমাদের আবেগ একটি বড় অংশ জুড়ে থাকে। আমরা আমাদের কাছের মানুষদের বিশ্বাস, চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়েও অনেক সময় অনেক কিছু নিজেরা আত্মস্থ করে ফেলি এবং সেই মানসিকতা ও আবেগ থেকে আমাদের বিশ্বাস গড়ে ওঠে।

    বিশ্বাস আমাদের চিন্তা ভাবনা ও আচার আচরণকে সরাসরি নিয়ন্ত্রণ করে। আমাদের অনুপ্রেরণা বা হতাশা সৃষ্টির পেছনেও বদ্ধমূল বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়। এই প্রভাব অনেক সময় ইতিবাচক আবার অনেক সময় নেতিবাচক হয়।

    যেহেতু বিশ্বাস গড়ে ওঠার পেছনে অভিজ্ঞতার বা জ্ঞানের থেকে আবেগের ভূমিকা বেশী থাকে, তাই এই বিশ্বাস বিভিন্ন ভাবে পরিবর্তিত হতে পারে। যেমন-  রাজনীতিবিদগণ তাদের বিভিন্ন প্রেরণাদায়ী কথার মাধ্যমে সাধারণ মানুষের মনে তাদের প্রতি বিশ্বাস তৈরি করেন।

    আবার যখন কারও বদ্ধমূল বিশ্বাস তার বিভিন্ন মানসিক সমস্যার কারণ হয়ে ওঠে, তখন তার মানসিক অবস্থা স্বাভাবিক ও সুস্থ করার লক্ষ্যে মনস্তত্ত্বিকগণ কাউনসেলিং এর মাধ্যমে ব্যক্তির বিশ্বাস ও চিন্তা ভাবনার পরিবর্তন করেন।

    অর্থাৎ আমরা যা অনুভব করি সেটি হয়তো আমাদের চিন্তা ভাবনার থেকে বেশী মাত্রায় আমাদের বিশ্বাসকে প্রভাবিত করে। আমরা সেটিকেই বিশ্বাস করি যখন আমরা কোন কিছুর সাথে আবেগ দ্বারা যুক্ত হই। অনেক সময় কোন কিছুর প্রতি অতি আবেগ আমাদের অতি বিশ্বাস বা অন্ধ বিশ্বাসের জন্ম দেয়, যা আমাদের ও একইসাথে অন্যদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

    আমাদের জীবনে বিশ্বাসের  গুরুত্ব ও প্রভাব অনেক বেশী। এটি যেমন আমাদের জীবনকে ইতিবাচক ভাবে বদলে দিতে পারে, আবার তেমনি নেতিবাচক ভাবেও বদলে দিতে পারে। আমরা আমাদের বিশ্বাসের উপর ভর করেই সিদ্ধান্ত গ্রহণ করি। তাই এটা অবশ্যই লক্ষণীয় যে, আমাদের বিশ্বাস আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করছে নাকি ক্ষতির কারণ হয়ে উঠছে।

    আমাদের বিশ্বাস হওয়া উচিৎ আমাদের জীবনকে ইতিবাচক ভাবে বদলে দেবার চাবিকাঠি। যেমন- অনিশ্চিত ভবিষ্যতে কোন কাজে নিজেদের সক্ষমতার পরিচয় দেবার সময় আমাদের মনের মাঝে এই বিশ্বাস থাকা উচিৎ যে আমরা পারবো।

    যে কোন বিপদে আমাদের বিশ্বাস থাকা উচিৎ যে আমরা এই বিপদ থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে পারবো। আমাদের বিশ্বাস থাকা উচিৎ আমরাই সৌভাগ্যশালী এবং আমরাই সফল হব। এমন বিশ্বাস আমাদের সফলতার মহী সোপানে পৌঁছে দেবে।

    তাই বিশ্বাস রাখুন নিজের উপর। বিশ্বাস রাখুন ইতিবাচক পরিবর্তনে। আপনার বিশ্বাস হয়ে উঠুক আপনার জীবনকে সফলতায় পরিপূর্ণ করার হাতিয়ার।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/intense-emotions-and-strong-feelings/202109/what-are-beliefs

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    ভালোবাসা মনের খবর মস্তিষ্ক মানুষ সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleছোট ভাই একজন সিজোফ্রেনিয়া রোগী
    Next Article অনুভূতির পার্থক্য
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.