Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বডি ডিসমোরফিক ডিসঅর্ডার: লক্ষণ ও চিকিৎসা
    ফিচার

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডার: লক্ষণ ও চিকিৎসা

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 29, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বডি ডিসমোরফিক ডিসঅর্ডার: লক্ষণ ও চিকিৎসা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডার মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা।

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডারের ফলে ব্যক্তি তার শারীরিক বা শরীরের বিভিন্ন অঙ্গ যেমন- মুখ, নাক, কান, দাঁত, নিতম্ব, যৌনাঙ্গ, হাত, পা, পেট, চোখ, ব্রণ, দাগ, চুল পাতলা এবং কণ্ঠস্বর ইত্যাদি নিয়ে অনেক সময় ধরে চিন্তাভাবনা করে এবং তারা মনে করে বা বিশ্বাস করে তাদের এই সব অঙ্গের এক বা একাধিক ত্রুটি আছে বা দেখতে খারাপ বা সুন্দর না।

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা মনে করে তাদের দেখতে ভাল দেখায় না বা কুৎসিত দেখায়। এই সব চিন্তাভাবনার ফলে তারা বিব্রত, লজ্জা বোধ এবং উদ্বেগ অনুভব করে এবং ব্যক্তি সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলে।

    অনেক সময় দেখা যায় যে, বডি ডিসমোরফিক ডিসঅর্ডারে ভুক্তিভোগীরা তাদের শারীরিক এই সব অঙ্গগুলো রুমাল বা কাপড় অথবা অন্য কিছু দিয়ে ঢেকে রাখে। অনেক মিডিয়া সেলিব্রেটি নায়ক নায়িকার মধ্যে এই সমস্যা দেখা যায়।

    কোন ব্যক্তির বডি ডিসমোরফিক ডিসঅর্ডার থাকলে ব্যক্তি নিজের চেহারা এবং শরীরের বিভিন্ন অংশের উপর তীব্রভাবে মনোনিবেশ করে। তারা বারবার আয়নায় ঐ অঙ্গগুলো দেখতে থাকে। বারবার চেক করে নিজেকে আশ্বাস করতে চান ঠিক আছে কিনা।

    প্রতিদিন এই কাজগুলো পুনরাবৃত্তি করে যা ব্যক্তির প্রাত্যহিক জীবনযাত্রাকে ব্যহত করে এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে। যার ফলে ব্যক্তির মধ্যে দুশ্চিন্তা, হতাশা, অস্বস্তি দেখা দেয়।

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি তার অঙ্গের ত্রুটি সমাধান করার চেষ্টা করে এবং এর জন্য ব্যক্তি অসংখ্য কসমেটিক পদ্ধতি অনুসন্ধান করে বা বিভিন্ন প্লাস্টিক সার্জারি করে থাকে অথবা করার চেষ্টা করে।

    অনেকে নিজেকে সুন্দর ভাবে প্রকাশ করার জন্য বেশি মেকআপ করে। আবার অনেকে অনলাইন থেকে অনেক দামি দামি পোশাকের অর্ডার করে।

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডারে ভুক্তভুগিরা মনে করে এই পোশাক পড়লে তাদেরকে অনেক সুন্দর দেখাবে। এটা ব্যক্তিকে সাময়িক ভাবে তার দুশ্চিন্তা, হতাশা, অস্বস্তি কমিয়ে দেয় কিন্তু এর কিছু সময় বা কিছু দিন পরে ব্যক্তি অসন্তুষ্টি, দুশ্চিন্তা, হতাশা, অস্বস্তি অনুভব করে এবং প্রায়ই উদ্বেগ বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে।

    আবার নিজেকে সুন্দর করার জন্য বিভিন্ন সমাধান খুঁজতে থাকে বা তা সমাধান করার জন্য অন্যান্য উপায়গুলো সন্ধান করতে শুরু করে।

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডারের লক্ষণসমূহ: 

    ১. অনেক বেশি চিন্তা করে বা ব্যস্ত থাকে শারীরিক অঙ্গ বা চেহারার ত্রুটি নিয়ে। যদিও শরীরে বা চেহারায় কোন ত্রুটি নেই বা থাকলেও অন্ত্যন্ত নগণ্য।

    ২. দৃঢ় বিশ্বাস যে তার চেহারাতে কোনও ত্রুটি রয়েছে যা তাকে কুৎসিত বা বিকৃত করে তোলে।

    ৩. সে বিশ্বাস করে, তার চেহারা সম্পর্কে খেয়াল করে অন্যরা নেতিবাচক ভাবে বা উপহাস করে।

    ৪. নিজেকে প্রতিরোধ করা বা নিয়ন্ত্রণ করার জন্য বারবার/ঘন ঘন ত্রুটিগুলো সংশোধন বা আড়াল করার লক্ষ্যে বিভিন্ন আচরণ বারবার করে থাকে। যেমন- ঘন ঘন আয়না পরীক্ষা করা, নিজেকে বারবার সাজানো, প্লাস্টিক সার্জারি করা, ত্বক তোলা ইত্যাদি।

    ৫. ত্রুটিগুলো আড়াল করার চেষ্টা করা। যেমন- স্টাইলিং, ভারী মেকআপ করা, ঢিলেঢালা পোশাক পড়া, রুমাল বা কাপড় দিয়ে ঢেকে রাখা, চশমা পড়া, হাত দিয়ে চেক করা ইত্যাদি।

    ৬. নিজের চেহারাটিকে অন্যের সাথে ক্রমাগত তুলনা করা।

    ৭. অন্যের কাছ থেকে নিজের চেহারা সম্পর্কে প্রায়ই আশ্বাস খুঁজে বা বারবার জিজ্ঞাসা করে।

    ৮. পারফেকশনিস্ট প্রবণতা থাকা।

    ৯. অল্প সন্তুষ্টির জন্য প্রসাধনী পদ্ধতিগুলি সন্ধান করে।

    ১০. সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলে।

    ব্যক্তির অত্যাধিক চিন্তাভাবনা এবং পুনরাবৃত্তিমূলক আচরণ ও অযাচিত চিন্তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং সময় সাপেক্ষে হতে পারে যে, এগুলো ব্যক্তির সামাজিক জীবন, কাজ, স্কুল বা কার্যকারিতার অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের ঝামেলা বা সমস্যা সৃষ্টি করে।

    কারণসমূহ:

    নির্দিষ্ট করে বলা যায় না যে, কী কারণে বডি ডিসমোরফিক ডিসঅর্ডার হয়। বডি ডিসমোরফিক ডিসঅর্ডার সাধারণত কৈশোরে শুরু হয় এবং এটি পুরুষ এবং স্ত্রী উভয়কেই প্রভাবিত করে।

    কিছু কারণ শরীরের ডিসমোরফিক ডিসঅর্ডার বিকাশ বা ট্রিগার হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে বলে মনে হয়:-

    ১. পারিবারিক ইতিহাস:

    রক্তের আত্মীয় বা পরিবারের মধ্যে বডি ডিসমোরফিক ডিসঅর্ডার বা শুচিবায়ু জনিত মানসিক সমস্যায় কেউ থাকলে।

    ২. মস্তিষ্কে অস্বাভাবিকতা:

    মস্তিষ্কের হরমোন কোন কারণে বেড়ে বা কমে গেলে বা নিউরোট্রান্সমিটার জনিত সমস্যা হলে।

    ৩. শরীর সম্পর্কে নেতিবাচক অভিজ্ঞতা:

    নেতিবাচক জীবনের অভিজ্ঞতা থাকলে। যেমন- শৈশব টিজিং, অবহেলা বা গালাগালি।

    ৪. বুলিং বা টিজিংয়ের অভিজ্ঞতা:

    কোন ব্যক্তি যদি তার শরীর বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে স্কুল, কলেজে বুলিংয়ের শিকার হয়। তাহলে তার মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে।

    ৫. মনোবৈজ্ঞানিক কারণ:

    পারফেকশনিজমের মতো কিছু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, উদ্বেগ বা হতাশার কারণে হতে পারে।

    ৬. সামাজিক কারণ:

    সামাজিক চাপ বা সৌন্দর্যের প্রত্যাশা।

    চিকিৎসা

    বডি ডিসমোরফিক ডিসঅর্ডার এর জন্য চিকিৎসা দুই ধরনেরঃ-

    ১. জ্ঞানীয় আচরণ থেরাপি:

    ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা প্রেফেশনাল সাইকোলজিস্টগণদের কাছ থেকে নিতে হবে। বডি ডিসমোরফিক ডিসঅর্ডারের জন্য যেভাবে আপনাকে সহায়তা করতে পারে:-

    ক. নেতিবাচক চিন্তাভাবনা, সংবেদনশীল প্রতিক্রিয়া এবং আচরণ পরিবর্তনের মাধ্যমে সময়ের সাথে কীভাবে সমস্যা থেকে বের হয়ে আসা যায় তা শিখতে আপনাকে সহায়তা করে।

    খ. আপনার দেহ সম্পর্কে নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা এবং চিন্তাভাবনার আরও ইতিবাচক উপায়গুলো শেখা।

    গ. বারবার আয়না দেখা বা অনুসন্ধান কমাতে সহায়তা করার জন্য বিকল্প উপায়গুলো শেখা।

    ঘ. আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে অন্যান্য আচরণের শিক্ষা দেওয়া। যেমন- সামাজিক পরিস্থিতি মোকাবেলা করা বা সামাজিক দক্ষতার প্রশিক্ষণ।

    ২. মনোরোগ বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ি মেডিসিন নিতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    গবেষণা চিকিৎসা ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিক রোগ মানসিক স্বাস্থ্য সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে
    Next Article সুস্থ সম্পর্কের ভিত্তি গড়তে যা করতে পারেন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.