Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » `Case Based Learning Exercise in Psychiatry’ বইটি বাংলাদেশের মানসিক রোগ চিকিৎসায় মাইলফলক
    কার্যক্রম

    `Case Based Learning Exercise in Psychiatry’ বইটি বাংলাদেশের মানসিক রোগ চিকিৎসায় মাইলফলক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 9, 2021Updated:October 9, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    `Case Based Learning Exercise in Psychiatry' বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস প্রকাশিত বই
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ‘ভালো মানসিক রোগ বিশেষজ্ঞ তৈরি করতে গেলে হাতে কলমে শেখানোটা জরুরি। এই বইটি হাতে কলমে শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ জরিপ বলছে বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়সী মানুষের ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসা নেয় না। ৭ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ১৪ শতাংশ। মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা এসব কিশোর-কিশোরীর ৯৫ শতাংশ কোনো চিকিৎসা নেয় না। চিকিৎসা না নেওয়ার পেছনে সচেতনতার অভাব যেমনি রয়েছে, তেমনি রয়েছে দেশে মানসিক স্বাস্থ্য বিশষজ্ঞদের ঘাটতিও। দেশে মানসিক স্বাস্থ্য বিশেজ্ঞদের ঘাটতি মেটাতে কাজ করে যাচ্ছেন এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার দেশের চিকিৎসকের লেখা পোস্ট গ্রাজুয়েশন এর মেডিক্যাল শিক্ষার্থীদের একাডেমিক পাঠ্য সহায়ক মানসিক রোগ বিষয়ক বই প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের মনোরোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)।

    “Case Based Learning Exercise in Psychiatry” শিরোনামের বইটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. এম এস আই মল্লিক। বইটির সহ লেখক তারই ছাত্রী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর মেডিকেল অফিসার ডা. রেদওয়ানা হোসেন।

    চিকিৎসা জীবনের বিভিন্ন কেস হিস্ট্রি থেকে পাওয়া অভিজ্ঞতা থেকে বইটি লিখেছেন দেশের এই দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ। সংশ্লিষ্টরা মনে করছেন বইটি মানসিক রোগ বিষয়ক গ্রন্থ হিসেবে সাইকিয়াট্রির শিক্ষার্থী এবং চিকিৎসকদের জন্য সহায়ক হবে।

    বইটি সম্পর্কে অধ্যাপক ডা. এম এস আই মল্লিক জানান, আমাদের দেশের সাইকিয়াট্রি রেসিডেন্টদের যেসব বই পড়ানো হয় তা বিদেশি লেখকদের। তাই এদেশের প্রেক্ষাপটে মানুষ যে সমস্ত মানসিক রোগে বেশি ভুগে থাকে সে সম্পর্কে সুপষ্ট ধারণা পেতে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু এই বইটি তিনি তার চিকিৎসা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে লিখেছেন তাই বইটিতে দেশের মানসিক রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে শিক্ষার্থীরা বেশ ভালো ধারণা পাবে মনে করেন অভিজ্ঞ এই চিকিৎসক।

    তিনি বলেন, “আমার পেশাগত জীবনে সবচেয়ে পছন্দের কাজ ছিল শিক্ষকতা। আমি ক্লাশ নিতে ভালোবাসি। আমি ঠিক যেভাবে ক্লাশ নিতাম, ঠিক সেইভাবে এই বইটি লিখেছি। তাই এই বইটি পড়লে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান সহজ হবে। ভালো মানসিক রোগ বিশেষজ্ঞ তৈরি করতে গেলে হাতে কলমে শেখানোটা জরুরি। এই বইটি হাতে কলমে শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    এর আগে সাহিত্যের বিভিন্ন শাখায় বই লিখলেও একাডেমিক বই লেখা বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে এই চাইল্ড অ্যান্ড অ্যাডোলেনস্ট সাইকিয়াট্রিস্ট বলেন, “এই বইটির লেখার অনুভূতি সবকিছুর চাইতে আলাদা। আমার এলপিআর চলছে, কিছুদিনের মধ্যে পুরোপুরি অবসরে চলে যাব। আমার সবচেয় পছন্দের বিষয় ‘ক্লাশে পাঠদান’ করতে পারবো না। তবে আমি ক্লাশে না থাকলেও আমার লেখা বই ক্লাশে থাকবে এটি আমার জন্য পরম আনন্দের।”

    বইটি লেখায় সহায়তার জন্য সহ-লেখক ডা. রেদওয়ানা হোসেনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “রেদওয়ানা অনেক মেধাবী একজন চিকিৎসক। সে ভবিষ্যতে দেশের মানসিক স্বাস্থ্য চিকিৎসায় অনেক অবদান রাখবে। আমার নেওয়া ক্লাশ গুলিকে লিপিবদ্ধ করা, বইটি সম্পাদনা করাসহ বিভিন্ন বিষয় লেখাতে তার অবদান অসামান্য। নিজের ছাত্রীকে সহ-লেখক হিসেবে পাওয়াটাও একজন চিকিৎসকের জন্য গর্বের।”

    বইটি প্রকাশের জন্য তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসকে (বিএপি) ধন্যবাদ জানান। সংগনটির সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম বইটি লেখা শেষ করার জন্য সবসময়ে লেগে ছিলেন উল্লেখ করে তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিনয়ী এই বরেণ্য চিকিৎসক।

    আগামীকাল শনিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    তবে বইটির মোড়ক উন্মোচনের আগেই দেশের মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্টদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অধ্যাপক ডা. এম এস আই মল্লিক।

    এ প্রসঙ্গে তার সহকর্মী বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব বলেন, “এটি আমাদের দেশের মানসিক স্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমাদের দেশে এ ধরনের বই ছিল না। এই বইটির মাধ্যমে সাইকিয়াট্রির রেসেডিন্টদের পাশাপাশি চিকিৎসকরাও উপকৃত হবে। বইটি বাংলাদেশের মানসিক রোগ চিকিৎসায় মাইলফলক হয়ে থাকবে।”

    ডা. এম এস আই মল্লিক এবং ডা. রিদওয়ানা হোসেনের দীর্ঘ সুস্থায়ুও কামনা করেন বিএপি এর সহ-সভাপতি পদে থাকা অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব।

    অধ্যাপক ডা. এম এস আই মল্লিক এফআরসি, সাইক (ইউকে), এমআরসি (সাইক, ইউকে), এফসিপিএস, পিএইচডি, এমবিবিএস
    অধ্যাপক ডা. এম এস আই মল্লিক,
    এফআরসি, সাইক (ইউকে), এমআরসি (সাইক, ইউকে), এফসিপিএস, পিএইচডি, এমবিবিএস
    ডা. রেদওয়ানা হোসেন মেডিকেল অফিসার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
    ডা. রেদওয়ানা হোসেন,
    মেডিকেল অফিসার,
    শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদেখে নিন মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত প্রচারণা উপকরণ
    Next Article উন্মোচিত হল `Case Based Learning Exercise in Psychiatry’ বইয়ের মোড়ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.