Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ ও বিএপি এর উদ্যোগে মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা অনুষ্ঠিত
    কার্যক্রম

    বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ ও বিএপি এর উদ্যোগে মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা অনুষ্ঠিত

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 9, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ ও বিএপি এর উদ্যোগে মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা অনুষ্ঠিত
    ছবি: তৌহিদুল ইসলাম সুমন/মনের খবর
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সমস্যা দূরকরণে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যসেবার বিস্তৃতি বাড়ানো এবং আন্ডারগ্রাজুয়েট কারিকুলামে মানসিক স্বাস্থ্য বিষয়ের অর্ন্তভূক্তির জোর দাবি জানান মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ

    সারাবিশ্বে এমনিতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটি বড় সমস্যা। করোনা মহামারী কালে বিশ্বের দেশে দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ায় এই মানসিক স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে মনে করেন দেশের মানসিক রোগ বিশষেজ্ঞরা।

    ৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগ এবং বাংলাদেশের মনোরোগ বিশষজ্ঞদের বৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা জানান।

    শনিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারন্টিনেন্টালে এবছর মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সমস্যা দূরকরণে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যসেবার বিস্তৃতি বাড়ানো এবং আন্ডারগ্রাজুয়েট কারিকুলামে মানসিক স্বাস্থ্য বিষয়ের অর্ন্তভূক্তির জোর দাবি জানান মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।

    সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহম্মেদ নিজের অবস্থান থেকে দেশের মানসিক স্বাস্থ্য চিকিৎসা খাতের উন্নয়নে সর্বাত্মক সহেযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

    সভায় চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।

    এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্টাল ডিজ-অ্যাবিলিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী, বিএপি এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মোহিত কামাল, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. এম এস আই মল্লিক।

    বিএপি এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সাইদ।

    সভায় দেশের খ্যাতনামা প্রবীণ এবং নবীণ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ এবং সাইকিয়াট্রির রেসিডেন্ট চিকিৎসকবৃন্দ অশংগ্রহণ করে। সভায় সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইউনিমেড ইউনিহেলথ। সভায় ভোট অব থ্যাংকস প্রদান করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান।

    সভায় দেশের চিকিৎসকের লেখা পোস্ট গ্রাজুয়েশন এর মেডিক্যাল শিক্ষার্থীদের একাডেমিক পাঠ্য সহায়ক মানসিক রোগ বিষয়ক বই `Case Based Learning Exercise in Psychiatry’ এর মোড়ক উন্মোচন করা হয়।

    সভাটি সরসরি সম্প্রচার করে মনের খবরটি। পুরো সভাটি এখানে দেখুন।

    আরও পড়ুন: মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর নানা আয়োজন

    আরও পড়ুন: জেনে নিন মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আগাম তথ্য

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউন্মোচিত হল `Case Based Learning Exercise in Psychiatry’ বইয়ের মোড়ক
    Next Article মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিক্যালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.