Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডে কেয়ার সেন্টার : মা-বাবার বন্ধু
    শিশু কিশোর

    ডে কেয়ার সেন্টার : মা-বাবার বন্ধু

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 25, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডে কেয়ার সেন্টার : মা-বাবার বন্ধু
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ছোট্ট শিশু লামিরা, বয়স পাঁচ মাস। কী আরাম করেই না সে মায়ের কোলে ঘুমাচ্ছে! মা তাকিয়ে দেখে অসম্ভব ভালো লাগার সঙ্গে কাজ করে একটা আতঙ্ক। আর কিছুদিন পরই চাকরিতে যোগদান করতে হবে, মাতৃত্বকালীন ছুটির ছয় মাস প্রায় শেষ হতে চলল। কোথায় রেখে যাবেন লামিয়াকে! ইশ, যদি মা অথবা শাশুড়ি সঙ্গে থাকতেন! তবে তার অবর্তমানে লামিয়ার যত্নের কোনো কমতি হতো না। তার এই একক পরিবারে বাসার কাজে সাহায্যকারী মেয়েটাই ভরসা। কিন্তু কতটুকু বিশ্বস্ত সে? কতটুকু পারদর্শী? নানা চিন্তা, ভয়, অনিশ্চয়তা একসঙ্গে গ্রাস করে মা লামিয়াকে। সময়ের পালাবদলে বর্তমানে মায়েরা অনেক বেশি কর্মজীবী এবং বহির্মুখী। অপরদিকে যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে শিশুর প্রতিপালনে তারা অনেকটা নিরুপায়ও। সন্তানকে রাখার অসুবিধার কারণে একক পরিবারের অনেক নতুন মাকে কর্মক্ষেত্র ছেড়ে দিতে হয় শুধু সন্তান দেখাশোনার সুবিধার্থে। এ ধরনের একটি পরিস্থিতিতে শিশুর রক্ষণাবেক্ষণ ও সার্বিক বিকাশের সঙ্গী হতে পারে শিশু দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার।

    বাংলাদেশে প্রথম ১৯৭৫ সালে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় তিনটি শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করে ইউনিসেফ। পরে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবাযত্ন কেন্দ্র গড়ে উঠতে শুরু করে বিভিন্নভাবে। যেমন- সরকারি পর্যায়ে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে ১১৯টি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। বাংলাদেশে শ্রম আইন ২০০৬ অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে ৪০ জন বা তার বেশি নারী কাজ করে সেসব প্রতিষ্ঠানে ছয় বছরের কম বয়সী শিশুর জন্য এক বা একাধিক উপযুক্ত কক্ষ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে। এই লক্ষ্যে বিভিন্ন ব্যাংক ও বেসরকারি সংস্থা বর্তমানে শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরিতে গুরুত্ব দিচ্ছে। আর বেসরকারি উদ্যোগে শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করতে উৎসাহিত করা এবং তা নিয়ন্ত্রণে সরকার ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ আইন অনুযায়ী যেমন অনুমোদনহীন শিশু দিবাযত্ন কেন্দ্র পরিকল্পনা করা যাবে না তেমনি শিশুর নিরাপত্তার লক্ষ্যে কর্তব্যে অবহেলা ও শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করা হলে বা কেন্দ্র থেকে শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১৩ বছর কারাদন্ডের পাশাপাশি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। যদিও অনস্বীকার্য, সরকারি-বেসরকারি এত উদ্যোগের পরও বাংলাদেশে শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা অতি নগণ্য। যদিওবা কিছু সংখ্যক ডে কেয়ার বিদ্যমান সবগুলোর মান আশানুরূপ নয়। একটি ভালো মানের ডে কেয়ারে ট্রেনিংপ্রাপ্ত পরিচর্যাকারী থাকা অবশ্যই প্রয়োজন যা বেশিরভাগ ডে কেয়ারে পরিলক্ষিত হয় না।

    সাধারণত ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত যেকোনো বয়সেই একটি শিশু ডে কেয়ারে থাকতে পারে এবং দিনের একটি বড়ো সময় সেখানে পার করে। এই বয়সকালটি শিশুর শারীরিক, মানসিক, সামাজিক চারিত্রিক ব্যক্তিত্ব বিকাশের আদর্শ সময়। আর তাই ডে কেয়ারগুলোর কর্মপরিসরে শিশুর দৈনন্দিন মৌলিক চাহিদা যেমন সময়মতো খাওয়া ঘুম, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে তেমনি তার সার্বিক বিকাশের দিকে নজর দেয়াটাও অতি প্রয়োজনীয়। তবে ভালো মানের ডে কেয়ারের অভাবে অনেক সময় শিশু-নির্যাতন, সংক্রমণ-রোগের মতো ঝুঁকির দিকগুলো সবার আগে মাথায় আসে। অনেকেই মনে করেন ডে কেয়ারে বাচ্চা বড়ো হলে বাবা-মায়ের সঙ্গে বন্ধন দৃঢ় হয় না। কিন্তু পরিসংখ্যানে দেখা গিয়েছে, একটি আদর্শ ডে কেয়ারে বাচ্চা যেমন পরিচর্যার পাশাপাশি সামাজিক, নৈতিক, প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়; মা-বাবা তেমন নির্ভাবনায় নিজ কর্মদক্ষতা দেখিয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও আত্মবিশ্বাস নিয়ে শিশুটিকে বড়ো করতে পারেন। সেইসঙ্গে ছুটির দিনসহ ডে কেয়ারের বাইরের সময়টুকুতে পরিবারে কিছু কোয়ালিটি সময় কাটিয়ে বন্ধনকে আরো দৃঢ় করতে পারেন। যা অস্থিরতা আর অস্বচ্ছলতায় ডুবে থাকা বাবা-মায়ের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। একটি আদর্শ ডে কেয়ার প্রি-স্কুলের ভূমিকা রাখতে পারে। যেমন- শিক্ষণীয় কার্যকলাপের পাশাপাশি গল্প বলা, গান, কবিতা, নাচ, ছবি আঁকা, ক্রাফট ইত্যাদিসহ বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিবস পালন করে শিশুর বিকাশকে সমুন্নত করতে পারে।

    অন্যদিকে মা-বাবাও নির্ভাবনায় তাদের কর্মদক্ষতার পুরোটাই কর্মক্ষেত্রে দিতে পারেন। যা তাদের আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করে। উল্টোভাবে চিন্তা করলে শিশুর যত্ন নিয়ে যদি সবসময় বাবা-মাকে চিন্তা করতে হয় কাজের জায়গাতে তারা তাদের সর্বোচ্চটুকু দিতে পারেন না। তারা বিমর্ষ থাকেন। বাসায় এসে লালন পালনের ক্ষেত্রে তার ছাপ পড়ে। উভয় দিক সামলাতে যেয়ে হিমশিম খেয়ে অনেকে এরকম পরিস্থিতে একটি দিক ছেড়ে দেয়ার কথা ভাবেন। অথবা আর্থিক অবস্থার কথা চিন্তা করে কাজটি চালিয়ে গেলেও বাচ্চা এবং কর্মক্ষেত্র উভয়দিকেই এর বিরূপ প্রভাব পড়ে। আর তাই একটি আদর্শ ডে কেয়ার সর্বোপরি হতে পারে মা-বাবার নির্ভরতার সঙ্গী।

    ডা. সামিনা হক

    মনোরোগ বিশেষজ্ঞ।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৫ম সংখ্যায় প্রকাশিত।  

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    মা মানসিক স্বাস্থ্য শিশু সন্তান সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বৃদ্ধির কারণ, লক্ষণ ও প্রতিকারে করণীয়
    Next Article সামান্য কারণে বুক ধড়ফড় করে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.