Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কনজেনিটাল হার্ট ডিজিজের ব্যক্তিরা মানসিক সমস্যায় বেশি আক্রান্ত হয়
    ফিচার

    কনজেনিটাল হার্ট ডিজিজের ব্যক্তিরা মানসিক সমস্যায় বেশি আক্রান্ত হয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 21, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কনজেনিটাল হার্ট ডিজিজের ব্যক্তিরা মানসিক সমস্যায় বেশি আক্রান্ত হয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কার্ডিয়াক সাইকিয়াট্রি বলতে আমরা বুঝি হার্ট ডিজিজে আক্রান্ত (Acute or Chronic condition) কোনো রোগীর মানসিক স্বাস্থ্য, আচরণ এবং শারীরিক সুস্থতার সঙ্গে কার্ডিয়াক ফাংশনের যে যোগসূত্র তা নিয়ে আলোচনা করা। এটাকে অনেক সময় বিহেভিয়ারেল কার্ডিওলজিও বলা হয়। সুতরাং এর পরিধি একদমই ছোটো নয়। এরই একটা অংশ হিসেবে আমরা জন্মগতভাবে যাদের হার্টে ত্রুটি আছে বা কনজেনিটাল হার্ট ডিজিজে যারা আক্রান্ত তাদের নিয়ে করা একটি গবেষণা এখানে আলোচনা করব।

    চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির কারণে জন্মগত হার্টের সমস্যা আছে তাদের অনেকেরই জীবন আকাঙ্ক্ষা বেড়েছে। জীবনের পরিধি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জীবনযাপনের মান কেমন এবং কোনো মানসিক সমস্যায় তারা পড়ছে কিনা-তা নিয়েও রয়েছে গবেষক বিজ্ঞানীদের আগ্রহ। জীবনযাত্রার মান বলতে বোঝায় শারীরিক, সামাজিক এবং মানসিক ক্ষেত্রে ব্যক্তি কেমন আছে এবং এর একটা বড়োসড়ো প্রভাব আছে মানসিক স্বাস্থ্যের ওপর।

    কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখা যায়, বাবা-মায়ের মানসিক স্বাস্থ্যের ওপর এইসব শিশুদের লালন পালনের বিষয়টি দুভাবেই জড়িত, যেমন অনেক গবেষণার ফলাফল এ দেখা গেছে, এই রোগের বার্ডেন শিশু এবং পিতা-মাতার ইন্টার‌্যাকশন বা আন্তঃসম্পর্ককে ব্যাহত করে আবার পিতা-মাতা অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে এইসব শিশুদের পরিচর্যা বা লালন-পালন ব্যাহত হয়। বিষণ্ণতা, দুশ্চিন্তা, নিরাশা ইত্যাদি মানসিক সমস্যা অনেক বেশি দেখা যায় মায়েদের মধ্যে বাবাদের তুলনায়। সার্বক্ষণিক দুশ্চিন্তা শিশুর চিকিৎসা এবং ভবিষ্যৎ নিয়ে, হাসপাতালে প্রায় ফলোআপ করা, চিকিৎসাসহ আনুষঙ্গিক ব্যয় এইসব বিষয় শিশুর পরিচর্যার প্রতি বাধা হয়ে দাঁড়ায়।

    সাধারণ মানুষের তুলনায় তাই কনজেনিটাল হার্ট ডিজিজে আক্রান্ত ব্যক্তিরা বেশি মানসিক সমস্যায় আক্রান্ত হয় এবং তারা শিশু বয়স থেকে ট্রমাটিক অভিজ্ঞতা এবং অ্যাবিউজিং ব্যবহারের শিকার হয়। আলোচ্য গবেষণা প্রবন্ধে এই বিষয়গুলোই দেখা হয়েছে-

    কনজেনিটাল হার্ট ডিজিজের রোগীদের মাঝে চাইল্ড ম্যাল্টট্রিটমেন্টের হার কত?

    সাধারণ মানুষের সাথে এই ফলাফল এর তুলনামূলক পর্যালোচনা।

    চাইল্ড ম্যাল ট্রিটমেন্টের সঙ্গে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং কোয়ালিটি অব লাইফের সম্পর্ক আছে কিনা?

    চাইল্ড ম্যাল ট্রিটমেন্টের সঙ্গে কার্ডিয়াক ফাংশনের কোনো অবনতি হয় কিনা?

    এই ৪টি উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত এই গবেষণায় ১৯৬ জন প্রাপ্ত বয়স্ক কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্টকে (১০৯ জন পুরুষ, ৮৭ জন মহিলা) ইন্টারভিউ করা হয়। যাদের গড় বয়স ছিল ৩৫.২১ বছর। চাইলড ম্যাল ট্রিটমেন্ট নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় Childhood trauma questionnaire (CTQ), এটা পেশেন্ট নিজেই পূরণ করা হয় এবং ৫টি বিষয়ে প্রশ্ন থাকে-মানসিক, শারীরিক, সেক্সুয়ালি হয়রানি বা অপব্যবহার, আবেগীয় অবহেলা এবং শারীরিক অবহেলা। বিষণ্ণতা এবং দুশ্চিন্তা পরিমাপ করা হয় Hospital Anxiety and Depression Scale (HADS) এবং WHO Quality of Life – এর সাহায্যে জীবনযাত্রার মান।

    কার্ডিয়াক ফাংশন দেখার জন্য ইকোকার্ডিওগ্রাম করা হয় একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্টের মাধ্যমে। ফলাফলে দেখা যায়, চাইল্ড ম্যাল ট্রিটমেন্ট অনেক কমন কনজেনিটাল হার্ট ডিজিজ পেশেন্টদের মাঝে এবং বিষণ্ণতা, দুশ্চিন্তাসহ জীবনযাত্রার নিম্ম  মানের সঙ্গেও সম্পর্কিত। জার্মানিতে করা এই গবেষণায় লেখকরা বলেছেন তাদের জানা মতে এরকম স্টাডি এই প্রথম, তাই এ নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে এবং এই গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে বলা যায় যে, প্রয়োজনীয় মনোসামাজিক সাহায্য বা ইন্টারভেনশনের ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যা অনেকাংশে লাঘব করে কঞ্জেনিটাল হার্ট ডিজিজের পেশেন্টদের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

     

    ডা. সাদিয়া আফরিন

    রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি)

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    দুশ্চিন্তা নারী পুরুষ বিএসএমএমইউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানসিক রোগ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য চিকিৎসায় মুসলিম বিজ্ঞানী
    Next Article অবহেলিত মানসিক স্বাস্থ্য চিকিৎসা সেবা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.