Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » দেশের ১৬ মেডিকেল কলেজে নেই মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট
    কার্যক্রম

    দেশের ১৬ মেডিকেল কলেজে নেই মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 22, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দেশের ১৬ মেডিকেল কলেজে নেই মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দেশের ৩৬টি সরকারি মেডিকেল কলেজের মাঝে ১৬টিতেই উপেক্ষিত মানসিক স্বাস্থ্যসেবা। একদিকে দেশে যখন বাড়ছে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষের হার, তখন দেশের প্রায় অর্ধেকের বেশি মেডিকেল কলেজেই নেই প্রয়োজনীয় জনবল। সেইসঙ্গে দেশের ১৬টি মেডিকেল কলেজ হাসপাতালে নেই মানসিক স্বাস্থ্যসেবার জন্য আলাদা কোনো বিভাগ বা ইউনিট। রয়েছে মানসিক চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় জনবল সংকট।

    বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এর জন্য মেডিকেল কলেজগুলোতে মানসিক বিভাগ গড়ে তুলতে হবে। দেশে ৩০টি সরকারি ও ৫৫টি বেসরকারি মেডিকেল কলেজ আছে। এগুলো রেফারেল সেন্টার হিসেবে ভূমিকা রাখতে পারে। যেখানে মেডিকেল কলেজ নেই সেখানে বিকল্প পদ্ধতিতে সেবার ব্যবস্থা করতে হবে।

    মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য চিকিৎসাসেবার বর্তমান অবস্থা

    দেশে সর্বপ্রথম ১৯৬০ সালে মনোরোগ বিভাগ প্রতিষ্ঠা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের ইনডোরে চিকিৎসা সেবা দেওয়া হয় ২১টি শয্যায়। তবে এখানে মনোরোগ বিভাগে বর্তমানে একজন অধ্যাপক থাকলেও নেই কোনো সহযোগী ও সহকারী অধ্যাপক। এই মেডিকেল কলেজে বর্তমানে একজন সহকারী রেজিস্টার ও রেজিস্টার কর্মরত আছেন।

    ১৯৬৮ সালে মনোরোগ বিভাগ প্রতিষ্ঠা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একজন সহযোগী অধ্যাপকসহ দু’জন মনোরোগবিদ এই বিভাগে আছেন বর্তমানে। তবে এখানে হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নেই আলাদা কোনো শয্যা।

    ১৯৭৫ সালে মনোরোগ বিভাগ প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার ইনডোরে মানসিক স্বাস্থ্যসেবার জন্য রয়েছে ৬০টি শয্যা। কিন্তু মাত্র একজন সহকারী অধ্যাপক দিয়ে পরিচালনা করা হয় হাসপাতালটির মনোরোগ বিভাগ।

    স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে একজন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও সহকারী রেজিস্টারসহ তিনজন কর্মরত রয়েছেন। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মেডিকেল কলেজ হাসপাতালে নেই কোনো অধ্যাপক। এই মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য আছে ১৫টি শয্যা।

    ১৯৭৮ সালে মনোরোগ বিভাগ শুরু করা হয় সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। এখানের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য ২৫টি শয্যা আছে। এই মেডিকেল কলেজের মনোরোগ বিভাগে চারজন সহকারী অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক থাকলেও নেই কোনো অধ্যাপক।

    ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ। এখানে একজন সহকারী অধ্যাপকসহ দুইজন কর্মরত আছেন বর্তমানে। এই মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য আছে ১৬টি শয্যা।

    ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ। এই বিভাগ বর্তমানে পরিচালিত হয় শুধুমাত্র একজন সহকারী অধ্যাপক দিয়ে। এই মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য আছে ১২টি শয্যা।

    ১৯৮৭ সালেই প্রতিষ্ঠিত হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ। এখানে বর্তমানে শুধুমাত্র একজন সহকারী অধ্যাপক কর্মরত আছেন। এই মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য রয়েছে ১২টি শয্যা।

    ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ। এখানে একজন অধ্যাপকসহ বর্তমানে আছে একজন জুনিয়র কনসালটেন্ট ও একজন রেজিস্টার। এই হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্যচিকিৎসার জন্য আছে ১৮টি শয্যা।

    ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগ। এখানে একজন সহকারী অধ্যাপক ও রেজিস্টারসহ দু’জন কর্মরত আছেন। এই হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য আছে ১২টি শয্যা।

    ১৯৯৯ সালেই প্রতিষ্ঠিত হয় দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ। এখানে একজন ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা কর্মরত আছেন বলে জানানো হলেও তিনি মনোরোগবিদ নন। এই হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য কোনো শয্যা নেই।

    ১৯৯৯ সালে কুমিল্লা মেডিকেল কলেজের শুরু করা হয় মনোরোগ বিভাগ। এখানে বর্তমানে কর্মরত আছেন একজন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক। এখানে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আছেন একজন। তবে এই মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নেই কোনো শয্যা।

    ফরিদপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগে বর্তমানে কর্মরত আছেন একজন সহযোগী অধ্যাপক ও একজন সহকারী অধ্যাপক। একজন মেডিকেল অফিসার এখানে কর্মরত দেখানো হলেও তিনি মনোরোগবিদ নন। এই হাসপাতালের ইনডোরেও মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নেই কোনো শয্যার ব্যবস্থা।

    ২০১৬ সালে পাবনা মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ শুরু করা হয়। পাবনা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ পরিচালিত হয় দু’জন সহকারী অধ্যাপক দিয়ে। অন্যদিকে, সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ পরিচালিত হয় মাত্র একজন সহকারী অধ্যাপক দিয়ে। ২০১৬ সালেই গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে শুরু করা হয় মনোরোগ বিভাগ। এখানেও একজন সহকারী অধ্যাপক দিয়ে মনোরোগ বিভাগ পরিচালনা করা হয়। তবে এই তিন হাসপাতালের ইনডোরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য আলাদা কোনো শয্যা বরাদ্দ নেই।

    কক্সবাজার মেডিকেল কলেজের মনোরোগ বিভাগ পরিচালনা করা হয় একজন মেডিকেল অফিসারের মাধ্যমে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগও পরিচালনা করা হয় শুধুমাত্র একজন ব্যক্তি দিয়ে। এই দুই মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোরেই মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য কোনো শয্যা বরাদ্দ নেই। এছাড়া মুগদা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগও পরিচালনা করা হয় একজন বিশেষজ্ঞ দিয়ে।

    শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালেই নয়, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য চিকিৎসা ইনস্টিটিউটেও জনবল অপ্রতুল। এখানে সাতজন অধ্যাপক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র একজন দায়িত্বরত আছেন। এছাড়া এখানে সাতজন সহযোগী অধ্যাপক রয়েছেন। আর সহকারী অধ্যাপক হিসেবে এখানে সাতজন কর্মরত থাকলেও সাতজনের পদ এখনও খালি।

    যেসব মেডিকেল কলেজে নেই মানসিক স্বাস্থ্যসেবা বিভাগ বা ইউনিট

    চাঁদপুর মেডিকেল কলেজ, নেত্রকোনা মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ, কর্নেল মালেক মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ, গোপালগঞ্জের শেখ সায়েরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্যসেবা বিভাগ বা ইউনিট নেই।

    সুত্রঃ ইন্টারনেট

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    ঢাকা মেডিকেল কলেজ নারী পুরুষ বিএসএমএমইউ মানসিক স্বাস্থ্য রাজশাহী মেডিকেল কলেজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবায় টেলিসেবা
    Next Article অগুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথার ভিতরে চক্কর দিতে থাকে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.