Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাংলাদেশের নির্বাচনকালীন অপরাধ ও মানসিক স্বাস্থ্যের যোগসূত্র  
    অপরাধ আচরণ

    বাংলাদেশের নির্বাচনকালীন অপরাধ ও মানসিক স্বাস্থ্যের যোগসূত্র  

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 16, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দার্শনিক অ্যারিস্টটলের মতে, ‘মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতি প্রিয় প্রাণী’। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস সব জায়গায় রাজনীতি বিষয়ক আলোচনা চলে সবসময়। তবে দুর্ভাগ্যজনকভাবে বর্তমান বাংলাদেশে রাজনীতির আলোচনা শুরুই হয় নেতিবাচকভাবে। আর শেষ হয় রাজনীতির এই প্রহসন থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব বা কীভাবে এর থেকে দূরে থাকা যায়?

    অথচ নির্বাচন মানেই ছিল উৎসবমুখর এক পরিবেশ। রাজনীতিবিদ এবং ভোটার দুই পক্ষের জন্যই আনন্দের মুহূর্ত। বর্তমানে সেই চিত্র বদলে গেছে। ক্ষমতার লোভ এবং প্রতিহিংসার রাজনীতি এমন ধারার মধ্যে প্রবেশ করে রাজনীতিবিদদের মানসিক অবস্থা যেন পরিবর্তন হয়েছে ব্যাপকহারে। এর ফলে রাজনীতিবিদদের নির্বাচনী প্রচারণা এবং উত্তেজনা জনগণকে যতটা না আকৃষ্ট করেছে তার চেয়েও বেশি ভীতি এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

    এমনকি রাজনীতিবিদ ও নির্বাচনের কারণেই বর্তমানে মানুষ অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধী হিসেবে কেউই জন্মগ্রহণ করে না। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, সঙ্গদোষ, মাদক, অর্থনৈতিক ও ক্ষমতার লোভ অপরাধী হিসেবে সামনে নিয়ে আসে তাদের। আর রাজনীতিবিদরা সেসব লোভ দেখিয়ে নির্বাচনের কাজে ব্যবহার করে নিচ্ছে তাদের কর্মীদের। বর্তমানে কিশোরদের এক বিশাল অংশকে দেখা যাচ্ছে অপরাধী হিসেবে। যারা কেবলই রাজনীতিবিদদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কিশোরদের বয়সের উত্তেজনাকে কাজে লাগিয়ে রাজনীতিবিদরা নিজেদের কাজ হাসিল করে নিচ্ছে।

    প্রধানত, বয়ঃসন্ধিকাল পেরিয়ে যাওয়া কিশোররা সমাজের নিয়ম শৃঙ্খলা ভেঙ্গে চলতে চায়। কিন্তু তাদের আরো বেশি করে নিয়মের মধ্যে আটকে রাখতে চায় এই সমাজ। উপদেশ, আইন, নীতিবাক্য, শাস্তি দিয়ে আটকে রাখতে চায় তাদের। আর সেই নিয়ম-শৃঙ্খলা থেকে মুক্তির উপায় হিসেবে সামনে এগিয়ে আসে ক্ষমতালোভী রাজনীতিবিদরা। বর্তমানে ১৩-১৭ বছর বয়সী কিশোরদের মাদক এবং ক্ষমতার লোভ দেখিয়ে নিজেদের পক্ষে কাজ করিয়ে নিচ্ছে রাজনীতিবিদরা। কিশোরদের অবারিত মাদক দিয়ে নিজেদের দলে টেনে নিচ্ছে রাজনীতিবিদরা। প্রয়োজনে অল্প বয়সে অস্ত্রও হাতে তুলে দেওয়া হয় তাদের। এতে হিতাহিত জ্ঞান হারিয়ে কিশোররা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। এছাড়াও অর্থনৈতিক ও অবৈধ সুযোগ-সুবিধার লোভ দেখিয়েও কিশোরদের নিজেদের কাজে লাগাচ্ছে রাজনীতিবিদরা।

    বাংলাদেশে নির্বাচন মানেই ছিল উৎসবের আমেজ। কিন্তু সময়ের পালাক্রমে ক্ষমতার লোভ এবং প্রতিহিংসার রাজনীতি সেই চিত্রেরই পরিবর্তন করছে। বর্তমানে ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতিবিদরা নিজেদের সুযোগের সর্বোচ্চ ব্যবহার করছে। প্রয়োজনে প্রশাসনের সহায়তায় প্রতিপক্ষকে দমন পীড়নের মতো কাজও করছে। স্বাভাবিক গণতন্ত্রের চর্চা থেকে বের হয়ে রাজনীতিবিদদের কাছে ক্ষমতাই প্রধান হয়ে উঠেছে। প্রয়োজনে বর্ণ-বৈষম্য, সাম্প্রদায়িক বৈষম্যের মতো বিরোধ ঘটাতেও ভাবছেন না রাজনীতিবিদরা।

    প্রধানত, ক্ষমতায় থাকার মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ আয় এবং বৈধ-অবৈধ সুযোগ খুব সহজলভ্য হয়ে যাওয়াতে এমন প্রবণতা বেড়ে গেছে তাদের মাঝে। আর তাই ক্ষমতায় থাকার জন্য প্রতিপক্ষের মাঝে ভয়ের রাজনীতিও ছড়িয়ে দিতেও ভাবছে না তারা। এমনকি প্রতিপক্ষকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ারও প্রবণতা দেখা যায়। অবস্থা এমন হয়ে যাচ্ছে যে, বর্তমানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধির সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। মূলত ক্ষমতার লোভে নিজেদের মনুষ্যত্ব বিকিয়ে দিতেও যেন ভাবছেন না সেই রাজনীতিবিদ এবং তাদের রাজনৈতিক কর্মীরা।

    বর্তমানে প্রতিপক্ষকে ধ্বসিয়ে দিতে ধর্ষণ, খুন কিংবা দমন-পীড়নের মতো ঘটনা সামনে নিয়ে আসেন রাজনীতিবিদরা। আর এসব অপরাধের পেছনে বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, মানুষের জৈবিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, সমাজতাত্ত্বিক এসব দৃষ্টিভঙ্গি বদলালেই কেবল এমন অপরাধে যুক্ত হওয়া সম্ভব। এছাড়াও ঈর্ষাপরায়ণতা, হীনমন্যতা, হতাশা, স্বার্থ এবং আদর্শগত দ্বন্দ্ব বড় হয়ে কাজ করে। আর রাজনীতির ক্ষেত্রে এসবই বড় হয়ে সামনে আসে। এছাড়াও প্রতিযোগিতায় টিকতে না পারা, কাজকর্মে সফলতা না আসা, চাকরিতে যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার থাকা এসবের কারণে হতাশা বাড়ছে অনেকের। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাজনীতিবিদরা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অব্যবহতি নির্বাচনের পর দেশজুড়ে যে সহিংসতা হয়েছিল, তার বড় অংশ ছিলো সেই বেকার যুবকরা।

    অতীতে নির্বাচন যতটা আনন্দের স্মৃতি হয়ে ছিল, সেটিই বর্তমানে পানসে হয়ে উঠেছে জনগণের কাছে। বর্তমানে গণতন্ত্র নামে বেঁচে থাকলেও অপ্রিয় সত্য হচ্ছে, ভোটাররা নিজেদের ভোট দিতেই যেন ভুলে গেছে। এমনকি ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করছে না ভোটাররা। এছাড়াও নির্বাচনী প্রচারণার কালে প্রায়শই বিভিন্ন জায়গায় অতর্কিত আক্রমণের ঘটনা ঘটছে। এইসব আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ জনগণই। ফলে রাজনৈতিক প্রচারণা উপভোগের পরিবর্তে ভীতির সঞ্চার ঘটছে তাদের মাঝে। এছাড়াও মাঝে মাঝে নির্বাচনী প্রচারণা এতটাই মাত্রা ছাড়ায় যে, জনগণের স্বাভাবিক জীবনেও ব্যাহত ঘটাচ্ছে।

    বর্তমানে তাই নির্বাচনকেন্দ্রিক সংবাদের শিরোনামেও পরিবর্তন এসেছে। রাজনীতি নিয়ে এখন বেশিরভাগই নেতিবাচক সংবাদ সামনে আসছে। যেখানে রাজনীতির কারণে খুনোখুনি, মারামারিই প্রধান সংবাদ হয়ে আসছে। এমনকি ভোটারহীন কেন্দ্রতে পরিপূর্ণ ব্যালট পাওয়ার ঘটনাও ঘটছে। এমনকি ভোটাররা ভোটকেন্দ্রে গিয়েই শুনতে পারছে তাদের ভোট দেওয়া হয়ে গেছে। আর এই সংবাদ্গুলোই ব্যক্তিবিশেষে চরম মানসিক অশান্তিরও সৃষ্টি করছে তাদের মাঝে। এক্ষেত্রে তাদের কাঙ্খিত জনপ্রতিনিধি নির্বাচিত হলেও তাকে সাদরে মেনে নেওয়া সম্ভব হয়ে উঠছে না তাদের জন্য। হতাশার সময় কাটাতে হচ্ছে সাধারণ জনগণকে।

    এজন্যই লেখক-সাংবাদিক নঈম নিজাম লিখেছেন, “রাজনীতিবিদরা কি মানুষের ভাষা বোঝেন?” এই প্রশ্নটাই অবধারিত হয়ে থাকছে বর্তমানে, ভবিষ্যতের জন্যও হয়ত।

    লিখেছেনঃ কামরুল ইসলাম ইমন

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    নির্বাচন বাংলাদেশ মনের খবর মাদক মাদকাসক্তি মানসিক স্বাস্থ্য মানুষ রাজনীতি হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডা. রেজওয়ানা কাদেরীর অকাল প্রয়াণে শোক সভা
    Next Article মানসিক স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে কী মাদকাসক্তি নিরাময় সম্ভব!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.