Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সচেতনতার অভাবে শিশু-কিশোররা যথাযথ সহানুভূতি পায় না
    জীবনাচরণ

    সচেতনতার অভাবে শিশু-কিশোররা যথাযথ সহানুভূতি পায় না

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 6, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তানকে করোনা ভাইরাসের বিপদ সম্পর্কে কীভাবে সচেতন করবেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অতিচঞ্চলতা নিয়ে আমাদের সমাজে বৃহত্তরভাবে খুব একটা চিন্তা বা দুশ্চিন্তা নেই। এটা যে একটা রোগ হতে পারে সে ব্যাপারে খুব মানুষই ধারণা রাখে। একজন শিশু-কিশোর মনোরোগ চিকিৎসক হিসেবে আমার পেশাগত জীবনে প্রতিদিন হাসপাতালে এবং চেম্বারে প্রায় ২৫ শতাংশ শিশুকে তাদের পিতামাতা অতিচঞ্চলতার সমস্যার জন্য নিয়ে আসেন।

    একজন অতিচঞ্চল শিশুর মধ্যে সাধারণত যেসব লক্ষণ দেখতে পাই :

    • গভীর মনোযোগ না দেওয়ায় প্রায়ই স্কুল কার্যক্রমের সহজ বিষয় পালনে ভুল করে যে কারনে তাদের পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রতিক্রিয়া হয়।
    • লম্বা সময় কোনো কাজে মনোযোগ দিতে না পারার কারনে স্কুলে ও বাসায় শিশুটি অন্য বাচ্চাদের সাথে তাল মেলাতে পারেনা।
    • ধারাবাহিক নির্দেশনা বা কার্যক্রম অনুসরণ করতে না পারা।
    • গুছিয়ে কাজ করতে না পারা
    • সামান্য শব্দ বা গোলমালেই মনোযোগ ভিন্ন দিকে আকৃষ্ট হওয়া।
    • অধিক মনোযোগ প্রয়োজন এমন কাজ এড়িয়ে যাওয়া।
    • সহজে কোনোকিছ ভুলে যাওয়া।
    • অতিরিক্ত চঞ্চলতা, না ভেবে কাজ করা, অমনোযোগীতার লক্ষণ হিসেবে হাত বা পা দ্বারা অঙ্গভঙ্গি(পা নাড়ানো, নখ খুটা) প্রদর্শন করে।
    • নির্দিষ্ট জায়গায় বেশীক্ষণ বসে থাকতে অস্বস্তিবোধ করার কারনে স্কুলে ক্লাসে মনোযোগ দিতে পারেনা।
    • নীরবতা বজায় রাখা প্রয়োজন এমন পরিবেশেও প্রচুর চিৎকার-চেঁচামেচি করে সবাইকে বিরক্ত করা।
    • কারোর কথা শেষ করতে না দিয়ে নিজে কথা বলা শুরু করা
    • তার পালা পর্যন্ত অপেক্ষা করতে অসুবিধা হয় যেমন লাইনে অপেক্ষা করা
    • প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দেয়া।
    • ধৈর্য্যের অভাবে তড়িঘড়ি করে কোনো কিছু করতে গিয়ে ভুল করে ফেলা।

    মনে রাখতে হবে এটি অবশ্যই একটি রোগ। সঠিক সময়ে রোগ নির্ণয়, কাউন্সেলিং এবং ঔষধ এর মাধ্যমে এর জটিলতাগুলোকে কমিয়ে আনা সম্ভব। আসলে সচেতনতার অভাবে অন্য বাচ্চারা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে দুষ্টু বা অবাধ্য শিশু হিসেবে আচরণ করেন।

    ওদের জন্য যেসব সুবিধা বা সহায়তা থাকা দরকার বলে আমি মনে করি। তা হলো- প্রথমত সচেতনতা তৈরি এবং বাড়ীতে ও স্কুলে তাকে সবার অন্তর্ভুক্ত করা, অল্প বয়সেই রোগ নির্ণয়, চিকিৎসার আওতায় আনা, পিতামাতার জন্য বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করা এবং অতিচঞ্চল শিশুদের জন্য কার্যকর ঔষধ সহজলভ্য করা ইত্যাদি। এই সমস্যায় আক্রান্ত শিশুদের সঠিক চিকিৎসা আর সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পারলে অনেক ভবিষ্যৎ জটিলতা এড়ানো সম্ভব।

    সমাজ, পিতামাতা ও শিক্ষকদের মাঝে সচেতনতার অভাবে শিশু-কিশোররা যথাযথ সহানুভূতি পায় না, যে কারণে রোগটি জটিলতার দিকে যায়। এডিএইচডিতে আক্রান্ত বাচ্চাদের যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা না হয়, তবে পরবর্তীকালে তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে।

    এই সমস্যার সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যাগুলো হলো কনডাক্ট ডিসঅর্ডার (আচরণগত সমস্যা), মুড ডিসঅর্ডার (মেজাজ-মর্জিগত সমস্যা), অ্যাংজাইটি ডিসঅর্ডার (মানসিক উদ্বিগ্নতা) এবং (লার্নিং ডিজঅ্যাবিলিটি) শেখার অক্ষমতা।

    লেখক : ডা. নিয়াজ মোহাম্মদ খান
    চাইল্ড এন্ড এডোলেসেন্ট বিশেষজ্ঞ
    সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল।

    /এসএস/মনেরখবর/

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক ব্যাধি ‘পরকীয়া’
    Next Article সিওমেক ‘গোপাল শংকর স্মৃতি পাঠাগারে’ মনের খবর বার্ষিক সংকলন হস্তান্তর
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.