Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বয়স্কদের উপর মাদকাসক্তির প্রভাব
    মাদকাসক্তি

    বয়স্কদের উপর মাদকাসক্তির প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 23, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী মানসিক রোগ। বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে এটি একটি “ক্রনিক রিলাপ্সিং ব্রেইন ডিসঅর্ডার”। সাধারণত কিশোর ও তরুণদের মধ্যে মাদকাসক্তি বেশি দেখা যায়, তবে বয়সকরাও যে মাদকাসক্তিতে আসক্ত হন না এমন নয়। অনেক বয়োজ্যেষ্ঠ ব্যাক্তিকে মাদকে আসক্ত হতে দেখা যায় আবার অনেকে তরুণ বয়সে আসক্ত হয়ে বার্ধক্যে পৌঁছে যান। তরুণদের উপরে মাদকাসক্তির যেমন খারাপ প্রভাব রয়েছে বয়স্কদের উপরেও এর প্রভাব ঠিক ততখানিই রয়েছে বরং কিছু বেশিই রয়েছে। মাদকাসক্তি বয়স্ক ব্যক্তিদের কিভাবে ক্ষতি করে সে বিষয়ে একটু জেনে নেয়া যাক।

    • পরিবারের বয়স্ক ব্যক্তিরা তরুণ প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকেন। এই বয়সে যদি কোন ব্যক্তি মাদকে আসক্ত হন তবে তার খুব বিরূপ প্রভাব পরিবারের তরুণ সদস্যদের উপরে পড়ে এমনকি পরিবারের তরুণ সদস্যরা আসক্ত বয়স্ক ব্যক্তিদের দেখে কৌতুহলী বা উৎসাহিত হয়ে মাদকাসক্তিতে জড়িয়ে পড়তে পারে।
    • বয়স্ক ব্যক্তির মাদকাসক্তির কারণে পারিবারিক কাঠামোতেও ভাঙন ধরতে পারে অথবা পারিবারিক সৌহার্দ্য নষ্ট হতে পারে।
    • আসক্তির কারণে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার পরিবারের সদস্যদের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারাতে পারেন এমনকি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন।
    • আসক্তির কারণে বয়স্ক ব্যক্তি তার কর্ম ক্ষমতা দ্রুত হারাতে পারেন ফলে অবসরের সময়ের অনেক আগেই তাকে তার পেশাগত এবং পারিবারিক দায়িত্ব হতে অব্যাহতি নিতে হতে পারে। ফলশ্রুতিতে পরিণত বয়সে আর্থিক সংকটের সম্ভাবনা জোরালো হতে পারে।
    • আসক্তির কারণে সারা জীবনের সঞ্চয় বা জমানো অর্থ বিনষ্ট হতে পারে।
    • বয়স্ক ব্যক্তিরা সাধারণত নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগে থাকেন। যেমনঃ হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুসের প্রদাহ মস্তিষ্কের রক্ত চলাচল কমে যাওয়া, রক্তের চর্বি বেড়ে যাওয়া ইত্যাদি। মাদকাসক্তির কারণে এ ধরনের অসুস্থতা আরো তীব্র হতে পারে। ফলে চিকিৎসা ব্যয় যেমন বাড়তে পারে তেমনি বাড়তে পারে ভোগান্তি।
    • শারীরিক অসুস্থতার কারণে বয়স্ক ব্যক্তিদের নানা ধরনের ঔষধ সেবন করতে হয়। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অষ্টিও আর্থাইটিস, হৃদরোগ ইত্যাদি নানা ধরনের রোগের ঔষধ তাদের নিয়মিত খেতে হয়। মাদকাসক্তির কারণে এসব ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে আবার নানা ধরনের অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
    • মাদকাসক্তির কারণে বয়স্ক ব্যক্তিদের মস্তিষ্কের কার্যক্ষমতা খুব দ্রুত কমে যেতে পারে। ফলে পরিণত বয়সে পরিবারের অন্য সদস্যদের উপর বোঝা হয়ে পড়তে পারেন। আর এতে করে তিনি নিজেও যেমন ভোগান্তির সম্মুখীন হবেন ঠিক তেমনিভাবে তার পরিবারও ভোগান্তির মুখে পড়তে পারে।
    • সবশেষে বলা যায় যে, মাদকাসক্তি একজন বয়স্ক ব্যক্তির মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে।

    একটি কথা মনে রাখা প্রয়োজন, আর তা হলো, মাদকাসক্তি একটি জটিল মানসিক ব্যাধি। এর চিকিৎসা পদ্ধতি জটিল এবং দীর্ঘমেয়াদি। চিকিৎসার সন্তোষজনক ফলাফলও খুব বেশি নয়। পশ্চিমা কিছু গবেষণায় দেখা যায়, মাদকাসক্তির চিকিৎসার পরে মাত্র এক বছরের মাথায় শতকরা ৮৫ জন ব্যক্তি পুনরায় মাদকে আসক্ত হয়ে পড়েন। সুতরাং, আসক্ত হয়ে পড়ার পর কোন ব্যক্তির ব্যক্তির চিকিৎসা করার চেয়ে মাদকাসক্তি প্রতিরোধ করাই উত্তম। আসুন, আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হই এবং একটি মাদক মুক্ত দেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ হই।

    লিখেছেন–

    ডা. শাহরিয়ার ফারুক অনিক

    মনোরোগ বিশেষজ্ঞ, রেজিষ্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।

     

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

     

    https://youtu.be/XHGoBs7E25s

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসত্যিকারের ভালোবাসা খুঁজে পাবেন যে বয়সে!
    Next Article প্যারেনটিং স্টাইলের সাথে রয়েছে সন্তানের আত্মহত্যার প্রচেষ্টার সম্পর্ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বয়স্কদের ওপর মাদকাসক্তির প্রভাব

    August 17, 2022

    বয়স্কদের উপর মাদকাসক্তির প্রভাব

    May 14, 2022

    আচরণগত সমস্যার সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক

    April 7, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.