Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যত্ন নিতে হবে প্রবীণদের মানসিক স্বাস্থেরও
    ফিচার

    যত্ন নিতে হবে প্রবীণদের মানসিক স্বাস্থেরও

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 29, 2022No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিটি দেশের অন্যতম সম্পদ সে দেশের প্রবীণগণ। বয়স বৃদ্ধির পাশাপশি বাড়তে থাকে তাদের অভিজ্ঞতা। কিন্তু বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশগুলোতে একটা সময় পর প্রবীণদের কর্মক্ষেত্র থেকে অবসর দিয়ে দেয়। অবসরের পর একজন প্রবীণের মাঝে ঘটে আমুল পরিবর্তন। থাকে না তার দৈনন্দিন রুটিনের ধারাবাহিকতা। আচমকা এই ধারাবাহিকতায় বিঘ্ন ঘটায় মানসিক চাপে ভোগেন তারা। সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের অবণতির পাশাপাশি হয় তাদের শারিরিক অবস্থার অবনতিও।

    এছাড়া বয়স বাড়ার পরিক্রমায় শারিরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন অনেকে। পাশাপাশি একক পরিবারের হার বেড়ে যাওয়ায় শেষ বয়সে একা হয়ে যাচ্ছেন তারা। আর এতে করেই দিনদিন মানসিক স্বাস্থের অবনতি হয় তাদের। কিন্তু অনেকেই নিচ্ছেন না মানসিক স্বাস্থ্য় সেবা। ফলে তারা আচ্ছন্ন থাকেন নানা হতাশা ও অবসাদে। তবে অনেকেই স্বাস্থ্য সচেতেন, শারিরিক স্বাস্থের পাশাপাশি মানসিক স্বাস্থের যত্নও নেন তারা। যদিও সেই সংখ্যাটা আনুপাতিক হারে অনেক কম।

    মানিসক স্বাস্থ্য অবনতি হওয়ার পর যথাসময়ে চিকিৎসা না নিয়ে অনেকের জীবনে নেমেছিল বিপর্যযতা আর অনেকেই যথাসময়ে চিকিৎসা নিয়ে পেয়েছেন সুস্থতা। যথাসময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া এবং দীর্ঘসময় চিকিৎসাহীনতায় ভুগে পরিশেষে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া দুজন প্রবীনের জীবনে ঘটে যাওয়া গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের প্রবীণ মন।

    আমজাদ সাহেব হেটে চলছেন। চারদিকে সবুজের সমারোহ। সরু মেটো রাস্তার দুই পাশেই সারিবদ্ধ তালগাছ। অজনা এক গন্তব্যের উদ্যেশ্যে ছুটছেন তিনি। তার পিছেনে হন্তদন্ত হয়ে ছুটে আসছে হামিম। হামিম আমজাদ সাহেবের বড় ছেলের সন্তান। দাদাকে ফেরাতেই পিছু নিয়েছে হামিম।

    মাস খানেক আগেই অবসর নিয়েছেন আমজাদ সাহেব। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। কিন্তু অবসরের পরদিন থেকে তাকে নিঃষ্প্রাণ দেথা যায়। তার স্মৃতিতে তখন অফিস ও সহকর্মীদের প্রতি টান বিরাজমান্। সবাইকে হারিয়ে তিনি ডুবে যান হতাশার মহাসাগরে। খাওয়া-দাওয়া, ঘুম কিছুই ছিল না তার মাঝে। এরকম কাণ্ডে মানসিক স্বাস্থ্যের অবনতি হয় তার। পরিবারের কেউ কিছু বললেই খিটখিটে হয়ে যেতেন তিনি। একটা সময় যা সীমার বাইরে চলে যায়।

    চিরচেনা মানুষটির এমন পরিবর্তনে ভড়কে যান তারা। কেউ কেউ ভাবছেন ভূত-প্রেতের আসর কিনা। আর সেই ভাবনা থেকেই বাড়িতে ডাকা হয়েছিল ওঝা। সবার ধারণা ছিল ওঝার ঝাড়-ফুঁকেই কেটে যাবে সব। কিন্তু প্রাচীন এ কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না আমজাদ সাহেব। তিনি সেখান থেকে বেরিয়ে যান। তারপর রাগান্বিত হয়ে বাড়ি ছেড়ে যান তিনি।

    দাদার মানসিক অবস্থার এই অবণতির কথা শুনে শহর থেকে বাড়িতে আসেন হামিম। কিন্তু বাড়িতে প্রবেশ করে হতভম্ব হয়ে যায় সে। একবিংশ শতাব্দীতে এসেও কুসংস্কারে বিশ্বাসী তারই পরিবারের মানুষজন। ব্যাগটা রেখে দাদাকে দেখতে চায় সে। একসময় জানতে পারে আমজাদ সাহেব সেখানে নেই। কিছুক্ষণ আগেই রেগে বাড়ি থেকে বেরিয়ে গেছেন তিনি।

    হামিম তখন আমজাদ সাহেবকে অনুসরণ করতে থাকে। একসময় সে আমজাদ সাহেবের কাছে পৌছায়। হামিমকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন আমজাদ সাহেব। হামিম কে জড়িয়ে ধরে তিনি বলেন- তুই আসছিস দাদুভাই! এদের কেউই আমাকে বুঝে না। অবসরের পর থেকে বাড়িতে একা থাকি। কেউ সঙ্গ দেয় না, সবাই ভাবে আমাকে জ্বীনে পেয়েছে। তুই তো বুঝিস, এসব সবই ভ্রান্ত ধারণা।

    হামিম তাকে উদ্যেশ্য করে বলে- সব ঠিক হয়ে যাবে দাদু।

    এরপর হামিম আমজাদ সাহেবকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নেয়। দুদিন পর আমজাদ সাহেবকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যায় হামিম। সেখানে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয় তারা। ওই বিশেষজ্ঞের সঙ্গে আমাজাদ সাহেবের সমস্যা নিয়ে কথা বলে তারা। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে অল্পদিনের মাঝেই কাটিয়ে তোলেন এই মানসিক অসুস্থতা। বর্তমানে সাবলীল জীবন যাপন করছেন তিনি।

    আমজাদ সাহেব বর্তমানে চিকিৎসা নিয়ে সুস্থ্য রয়েছেন। কেননা তার পরিবারে ছিল একজন সচেতন মানুষ। তার সচেতনাতেই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সুস্থ হয়েছিলেন আমাজাদ সাহেব। কিন্তু যার পরিবারে নাই সচেতন কেউ, তখন তার অবস্থা হয়তো পৌঁছায় চরম বিপর্যযতায়।

    মানসিক স্বাস্থ্য অবণতির চিকিৎসা না নিয়ে দীর্ঘ দিন ভুগছিলেন শহীদউল্লাহ। বয়স ৬৫ কিংবা ৬৭। পেশায় একজন কৃষক ছিলেন তিনি। একদা শীত মৌসুমে তার মানসিক অবস্থার অবণতি দেখা যায়। এলোমেলো ভাবে কথা বলা, আনমনে কিংবা একা একা কথা বলতে থাকেন তিনি। বিষেশত তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই এ সমস্যাটা লক্ষণীয় হয়। কখনও কখনও বাড়ি থেকে উদাও হয়ে যেতেন তিনি। শহীদ সাহেবের এমন পরিবর্তন দেখে প্রতিবেশিরা ভেবে ছিলেন- হয়তো বদ জ্বীনের প্রভাব এটা। আর যা ভাবনা তাই কাজ। শুরু হয় তার উপর কবিরাজি চিকিৎসা। এতে করে তার মানসিক অবস্থার উন্নতি থেকে অবনতি হতে থাকে বেশি।

    সময়ের সাথে তাল মিলিয়ে তার মানসিক অবস্থার অবনতি ক্রমশই বাড়তে থাকে। একসময় মানসিক ভারসাম্যহীন হয়ে যান তিনি। হারিয়ে ফেলেন তার স্মৃতি শক্তিও।

    আধুনিক সভ্যতায় পিছিয়ে থাকা প্রত্যন্ত অঞ্চলের এক গ্রামে তার বসবাস। সেখানে কারো মানসিক স্বাস্থের অবনতি হলে নেতিবাচক দৃষ্টিতেই দেখে মানুষ। যেখানে একজন মানসিকরোগীর চিকিৎসার প্রয়োজন হয় সেখানে তাকে সম্মুখীন হতে হয় তিরস্কার ও হাসি ঠাট্টার।

    শহীদ সাহেবের বেলায়ও এর ব্যাতিক্রম হয়নি। চলতে-ফিরতে সর্বদা তাকে এ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এক সময় তাকে শিকল দিয়েও বেঁধে রাখা হয়েছিল।  সচেতনতার অভাব এবং  মানসিক রোগের চিকিৎসা বিষয়ক ধারনা না থাকায় এই ভোগান্তিতে পড়তে হয়েছিল তাকে। চিকিৎসাহীনতায় এভাবে প্রায় ৮ বছর কেটে যায় শহীদউল্লাহর।

    সময়ের বিবর্তনে সে গ্রামে পৌঁছায় আলো। আধুনিকতার পাশাপাশি বাড়ে শিক্ষার হারও। শিক্ষিত তরুণ ও যুবকদের মাঝ থেকে দূরীভুত হয় কুসংস্কার। মানসিক স্বাস্থেরও যে চিকিৎসা ব্যবস্থা আছে তা নিয়ে অবগত হন তারা। পরবর্তীতে তাদের উদ্যোগে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয় শহীদউল্লাহ। তখন জানা যায়, চিকিৎসা অবহেলায় এমন করুণ দশা হয়েছিল তার। ওই বিশেষজ্ঞের পরামর্শে দীর্ঘ দেড় বছর চিকিৎসা নেয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে যান তিনি।

    উপরোক্ত দুই প্রবীনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের এটাই নির্দেশ করে যে, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে এর পরিনাম হয় ভয়াবহ। আমজাদ সাহেবর নাতি হামিম সচেতন হওয়াতে অল্প দিনেই সমস্যার সমাধান হয়েছিল তার। অপরদিকে শহীদুল্লাহর ভাগ্যে ঝুটেছিল বিপত্তি। চিকিৎসাহীনতায় হারিয়েছিলেন নিজের স্বাভাবিক জীবনটাও। কিন্তু একটা সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন তিনি। সুতারং এটাই মনে রাখতে হবে শারিরিক স্বাস্থের পাশাপাশি যত্ন নিতে হবে  মানসিক স্বাস্থেরও। সেটা যে বয়সেই হোক না কেনো। একই সাথে প্রবীনদের মানসিক স্বাস্থের যত্নও নিতে হবে। বিশেষত ওই  বয়সে তাদের মাঝে একাকীত্ব দেখা যায়। তাছাড়া কর্ম হারিয়ে নিজেকে অবহেলিত মনে করেন। সে সময়টায় উচিত তাদের মানসিক স্বাস্থেরও যত্ন নেয়া এবং তাদের একাকীত্ব দূরীকরণে সাহায্য করা। পাশাপাশি তাদের মাঝে কোনো প্রকার অবসাদ দেখা দিলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।

    আবু রায়হান ইফাত, গণমাধ্যমকর্মী

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

    প্রবীণ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরকীয়া ও প্রতারণায় কাদের ঝোঁক বেশি?
    Next Article সেক্স অনীহা তৈরি হয় যে কারণে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.