Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতি চঞ্চল ও অমনোযোগী শিশু : ভবিষ্যত কী?
    মানসিক স্বাস্থ্য

    অতি চঞ্চল ও অমনোযোগী শিশু : ভবিষ্যত কী?

    ডা. সিফাত ই সাইদBy ডা. সিফাত ই সাইদJune 27, 2022Updated:July 7, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. সিফাত ই সাইদ
    মনোরোগ বিশেষজ্ঞ

    দুজন মায়ের কথোপকথন :

    -ভাবী আমার ছেলেকে নিয়ে তো মহা টেনশনে পড়লাম, ও তো ভীষণ চঞ্চল, এক সেকেন্ডও স্থির থাকে না -বাচ্চারা তো একট চঞ্চল হয়ই ভাবী টেনশন করবেন না
    -না ভাবী, ডাক্তার দেখিয়েছি, বলেছে ওর এডিএইচডি আছে, মানে হল অতি চঞ্চল অমনোযোগী শিশু, বলেছে চিকিৎসা শুরু করতে। ঔষধ, সাইকোথেরাপি দেওয়াই লাগবে।
    -আপনার কি মাথা খারাপ ভাবী? এই ৮ বছরের বাচ্চাকে মানসিক রোগের চিকিৎসা করাবেন? এরকম চঞ্চল তো আমার বাচ্চাও ছিল, চিন্তা করবেন না- বয়স বাড়লে এমনি ঠিক হয়ে যাবে।
    -কিন্তু ডাক্তার বললেন যে চিকিৎসা না করলে পরে নানারকম অসবিধা হবে।
    -আরে ডাক্তাররা এরকম বলেই, আপনি বাদ দেন তো। আপনাকে এক হুজুরের কাছে নিয়ে যাব, উনার পানি পড়া খেলেই দেখবেন কমে গেছে।

    ওপরোক্ত কথোপকথনটি একটি বাস্তব চিত্র। বাবা-মায়েরা প্রায়ই মনে করেন যে শিশুর অতি চঞ্চলতা বয়সের সাথে সাথে কমে যাবে, চিকিৎসা করানোর দরকার নেই। সমাজেও প্রচলিত ধারণা আছে যে মানসিক রোগের ঔষধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শিশুদের জন্য ক্ষতিকর তাই অনেক বাবা-মায়েরাই শিশুর অতি চঞ্চলতা রোগ এমনিতেই সেরে যাবে এই আশায় থাকেন।

    • আসলেই কি এডিএইচডি এমনিতেই ভালো হয়ে যায়? চিকিৎসা না হলে অতি চঞ্চল অমনোযোগী শিশুর ভবিষ্যত কী? আসুন জেনে নেই বয়সভেদে অতি চঞ্চল অমনোযোগী শিশুর পরিণাম কী হতে পারে :

    শৈশবকালে অতি চঞ্চল অমনোযোগী শিশু ক্লাসে/লেখাপড়ায় যথেষ্ট মনোযোগ দিতে পারে না তাই যথেষ্ট মেধা থাকলেও সে ফলাফল ভালো করতে পারে না। সে নিজের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না বিধায় ঝোঁকের মাথায় খেলার সাথীদের আঘাত করে ফেলে, খেলার সময় নিজের পালা আসার জন্য অপেক্ষা করতে পারে না, নিজের খেলনা কারো সাথে শেয়ার করতে চায় না, এসব কারণে বন্ধুত্ব তৈরি করা এবং বন্ধুত্ব ধরে রাখা তার জন্য কঠিন হয়ে যায়।

    • এই ধরনের শিশুরা ফলাফল এর চিন্তা না করে ঝোঁকের মাথায় হঠাৎ কিছু করে বসে, তাই প্রায়ই ব্যথা/আঘাত পায়, স্কুলে প্রায়ই শাস্তি পায়, বাড়িতেও সারাক্ষণ বকা-ঝকা শোনে। সবকিছ মিলিয়ে সে একাকী হয়ে পড়ে, হীনম্মন্যতায় ভোগে এবং তার বিষণ্ণতায় আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে।

    কৈশোরে ৬০-৭০% শিশুর চঞ্চলতা কৈশোরকালেও থেকে যায়। লেখাপড়ায় খারাপ ফলাফল অব্যাহত থাকে, সামাজিক দক্ষতা আরো কমে যায়, অস্থিরতার কারণে বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। এজন্য প্রায়ই বিষণ্ণতায় আক্রান্ত হয়।

    কিশোর বয়সেও যাদের অতি চঞ্চলতা থেকে যায়, তাদের কন্ডাক্ট ডিজঅর্ডার নামক আচরণগত সমস্যা দেখা দিতে পারে, সে কারণে সে মিথ্যা বলা, চুরি করা, মারামারি করা এবং বিভিন্ন নিয়ম-বহির্ভূত কাজ করতে থাকে।

    অতি ‚ চঞ্চল অমনোযোগী কিশোর/কিশোরীর ঝুঁকি নেবার প্রবণতা অত্যন্ত বেশি থাকে, সেই কারণে তাদের মাদকাসক্ত হয়ে যাবার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি। এছাড়াও এক্সিডেন্ট বা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে নিজের এবং পরিবারের জন্য বিপদ ডেকে আনে।

    • পূর্ণবয়স্কদের ক্ষেত্রে শৈশবে এবং কৈশোরে যাদের এডিএইচডি থাকে তাদের ৪০- ৫০% এর এই সমস্যা ১৮ বছরের পরেও অব্যাহত থাকে। চঞ্চলতা কিছুটা কমে গেলেও মনোযোগের অভাব, ধৈর্যের অভাব এবং ঝোঁকের মাথায় কাজ করার প্রবণতা থেকে যায়।

    লেখাপড়া এবং চাকরির ক্ষেত্রে তার প্রাপ্য সাফল্য অর্জন করতে পারে না বলে প্রায়ই বিষণ্ণতায় ভোগে। চাকরির ক্ষেত্রে গুছিয়ে কাজ করা, সময়মতো পৌঁছাতে পারা, ডেডলাইনে কাজ শেষ করা সম্ভব হয় না। এই কাজগুলো করতে পারে না বলে প্রায়ই চাকরি হারায় এবং বেকারত্বের সমস্যায় ভোগে।

    সম্পর্কের ক্ষেত্রে অতি আবেগী হবার কারণে নানারকম সমস্যা এমনকি বিবাহ-বিচ্ছেদের ঘটনাও ঘটে থাকে। মাদকাসক্ত হবার সম্ভাবনা আরো বৃদ্ধি পায় এবং কৈশোরে যাদের কনডাক্ট ডিজঅর্ডার ছিল তাদের সমাজবিরোধী ব্যক্তিত্ব তৈরি হতে পারে এবং নানাবিধ অপরাধমলক কর্মকাণ্ড জড়িয়ে পড়তে পারে।

    পরিশেষে একথা বলা যায় যে, বয়স বাড়ার সাথে সাথে ২০-৩০% শিশুর চঞ্চলতা কমে যাবার সম্ভাবনা থাকলেও, চিকিৎসা না করানোর পরিণতি অনেক বেশি ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদী। তাই সময়ক্ষেপন না করে সময়মতো এই রোগের চিকিৎসা করা অত্যন্ত জরুরি।

    লেখক : ডা. সিফাত ই সাইদ
    এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি), সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
    ট্রেজারার, বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম)।

    • শিশুদের রোগ অতি চঞ্চলতা, কখন রোগ? কী করে বুঝবেন? চিকিৎসা কেমন? শিক্ষক ও পরিবারের ভূমিকা কী? এরকম বহু প্রশ্নের উত্তর জানতে এ সংক্রান্ত বিষয় নিয়ে সাজানো মাসিক মনের খবর জানুয়ারি ২০২২ সংখ্যাটি সংগ্রহ করুন। প্রয়োজনে কল করুন : 01797296216 এই নাম্বারে।

    /এসএস/মনেরখবর/

    অতি চঞ্চল অতি চঞ্চল ও অমনোযোগী শিশু : ভবিষ্যত কী? অমনোযোগী শিশু শিশু শিশুদের চঞ্চলতা শিশুর চঞ্চলতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিষণ্ণতা মানুষকে ইতিবাচক চিন্তা থেকে দূরে রাখে
    Next Article যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব
    ডা. সিফাত ই সাইদ

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.