Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পারিবারিক সহিংসতা যেভাবে প্রতিরোধ করা যায়
    জীবনাচরণ

    পারিবারিক সহিংসতা যেভাবে প্রতিরোধ করা যায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 4, 2022Updated:July 4, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ
    মনোরোগ বিশেষজ্ঞ

    পারিবারিক সহিংসতা- গৃহ নির্যাতন বা পরিবারে সংঘটিত সহিংসতা নামেও পরিচিত। পারিবারিক সহিংসতা বলতে বিবাহ বা একসাথে বসবাসের মতো পারিবারিক পরিবেশে সংঘটিত সহিংসতা বা অন্যান্য নির্যাতনকে বোঝানো হয়। পারিবারিক সহিংসতা প্রতিরোধের জন্য প্রয়োজন প্রথম এর কারণসমূহ নির্ণয় করা।

    পারিবারিক সহিংসতার কারণগুলি হলো শারীরিক বা মৌখিক নির্যাতনের গ্রহণযোগ্যতা, মাদকের অপব্যবহার, বেকারত্ব, মানসিক স্বাস্থ্য সমস্যা, সুশিক্ষার অভাব, অসম প্রতিযোগিতা, অলসতা, অহংকার, শক্তি প্রদর্শনের মানসিকতা, দায়িত্বহীনতা, সামাজিক ন্যায়বিচারের অভাব, যৌতুকপ্রথা, রাষ্ট্রীয় আইনের দুর্বলতা ও প্রয়োগের অভাব বা অপপ্রয়োগ, নৈতিক জীবনাচারকে গুরুত্ব না দেয়া ইত্যাদি।

    নারীর প্রতি সহিংসতার কারণগুলো হলো আর্থিক সমস্যা, মানসিকতার পরিবর্তন, যুদ্ধের প্রভাব, নৈতিকতার অভাব, সামাজিক মূল্যবোধের অভাব, অদক্ষ গৃহকর্মী, শিশুগৃহকর্মী, নারীসমাজকে অবজ্ঞার চোখে দেখা, স্বামীর আর্থিক বা সামাজিক দুর্বলতার কারণে তাকে অবজ্ঞা করা ইত্যাদি।

    পারিবারিক সহিংসতা নিরসনের প্রক্রিয়াটি চিকিৎসা, আইন প্রয়োগ, পরামর্শ প্রদান, এবং অন্যান্য প্রতিরোধ ও হস্তক্ষেপের মাধ্যমে হতে পারে। যে কৌশলটি ব্যবহার করা হচ্ছে তার কার্যকারিতা মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের যথাযত প্রয়োগ নিশ্চিত করা, যৌতুক আদান-প্রদান বাতিল করা, বেকারত্ব দূরীকরণের জন্য প্রদক্ষেপ নেয়া।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের জন্য পুরুষতন্ত্র এবং নারীত্বের মধ্যে নির্মিত ভেদরেখাকে বাতিল করা। ব্যক্তি, সম্প্রদায় এবং সামাজিক স্তরে পরিবর্তনের মাধ্যমে সম্মানজনক, অহিংস সম্পর্কের প্রসার ঘটানো, সচেতনতামলক কর্মসূচি গ্রহণ করা।

    জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬ বিশ্বব্যাপী প্রচার এবং কার্যকর করা যেখানে বলা হয়েছে ‘টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ’।

    পারিবারিক সহিংসতায় অংশগ্রহণকারীদের চিকিৎসার প্রয়োজন হতে পারে, কাউন্সেলিং পারিবারিক সহিংসতা নিরসনের অন্যতম একটি উপায়। মাদকমুক্ত সমাজ গঠন ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করা পারিবারিক সহিংসতা প্রতিরোধের অন্যতম একটি উপায়।

    লেখক : ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ
    এমবিবিএস; এমডি (সাইকিয়াট্রি)
    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ, সিলেট।

    পড়ুন….
    পারিবারিক সহিংসতা : কিশোরদের ওপর পড়ে সূদুরপ্রসারী প্রভাব
    সহিংসতা ও নির্যাতনের শিকার হন বিবাহিত পুরুষরাও
    মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পারিবারিক ও সামাজিক উদ্যোগ
    সহিংসতা দেখে বড় হলে মাদকাসক্ত হয় শিশুরা

    আরো পড়ুন
    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব
    কিশোরী দেহে অবাঞ্চিত লোম ও অনিয়মিত মাসিক : কারণ ও প্রতিকার

    পারিবারিক সহিংসতা কী? পারিবারিক সহিংসতার কারণ, বয়স্কদের ওপর পারিবারিক সহিংসতার প্রভাব, শিশু কিশোরদের ওপর বিরুপ প্রভাব, সহিংসতার শিকার হন বিবাহিত পরুষরাও, যৌনতায় পারিবারিক সহিংসতার প্রভাব। এরকম নানা বিষয়ে পারিবারিক সংহিসতার অদ্যোপান্ত নিয়ে সাজানো মাসিক মনের খবর জুন ২২’ সংখ্যা সংগ্রহ করুন। প্রয়োজনে কল করুন : : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে।

    /এসএস/মনেরখবর

    ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ পারিবারিক সহিংসতা পারিবারিক সহিংসতা যেভাবে প্রতিরোধ করা যায় মনের খবর মনেরখবর মনোরোগ বিশেষজ্ঞ মনোরোগবিদ্যা সিলেট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রসব-পরবর্তী স্বাস্থ্য জটিলতা ও প্রতিকার শীর্ষক ওয়েবিনার
    Next Article শিশুমনে মৃত্যু-শোক : কাটিয়ে উঠবে যেভাবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.