Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তির সঙ্গে আচরণগত সমস্যার নিবিড় সম্পর্ক রয়েছে
    জীবনাচরণ

    মাদকাসক্তির সঙ্গে আচরণগত সমস্যার নিবিড় সম্পর্ক রয়েছে

    অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসানBy অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসানJuly 6, 2022Updated:July 6, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মনোরোগ বিশেষজ্ঞ

    আচরণগত সমস্যার সঙ্গে মাদকাসক্তির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক উভয় দিকেই হতে পারে, যেমন কারো যদি আচরণগত সমস্যা (যেমন, কন্ডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফাইন ডিজঅর্ডার ইত্যাদি) থাকে তবে তার মাদকাসক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

    আবার যার মাদকাসক্তি রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের আচরণগত সমস্যা দেখা দিবে। এখন আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে আচরণগত সমস্যা কী?

    আচরণগত সমস্যা হচ্ছে ঐ সমস্ত আচরণ যা কোনো মানুষকে কোনো কিছু শিখতে বাধাগ্রস্ত করে বা অন্যের সঙ্গে সম্পর্ক গড়তে বা রক্ষা করতে সমস্যা তৈরি করে। কোনো মানুষ যদি মাদকাসক্ত হয়ে যায় তবে তার ভেতরে নিম্নলিখিত আচরণগত সমস্যা দেখা দিতে পারে। যেমন :

    • লেখাপড়ায় অমনোযোগিতা বা রেজাল্ট খারাপ করা
    • অযথা দ্বন্দ্বে জড়িয়ে পড়া বা অবাধ্য হওয়া বা অন্যের সঙ্গে মত নয় জড়িয়ে পড়া
    • বেশভষা বা চেহারায় পরিবর্তন লক্ষ করা যেতে পারে
    • সে যদি স্কলে বা কলেজে পড়ে অথবা কোনো চাকুরি করে তবে সে চাকরিতে, স্কুলে, কলেজে বা ভার্সিটিতে না যেতে পারে
    • রাগ নিয়ন্ত্রণে সমস্যা হওয়া
    • না বলে টাকা পয়সা নিতে পারে বা জিনিসপত্র বিক্রি করে দিতে পারে
    • তার ভেতরে অ্যাংজাইটি বা ডিপ্রেশন দেখা দিতে পারে
    • সে অসহায়ত্ব বোধ করতে পারে
    • খাবারের পরিমাণ বা সময়ের পরিবর্তন দেখা দিতে পারে
    • নিজের ক্ষতিসাধন করতে পারে যেটাকে আমরা ডেলিবারেট সেলফ হার্ম বলি
    • নতন বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বা পরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে সমস্যা দেখা দিতে পারে
    • আবার এমন নতন বন্ধু সৃষ্টি হতে পারে যাদেরকে আগে কখনো দেখা যায়নি বা যাদের সম্বন্ধে আগে ভালো কোনো রিপোর্ট ছিলো না
    • একা একা থাকতে পছন্দ করবে
    • কোনো কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সমস্যা দেখা দিবে
    • তার ঘুমের সমস্যা হতে পারে যেমন অনেক কম বা বেশি বা অসময়ে ঘুমাতে পারে
    • যুদ্ধংদেহী মনোভাব বা আর্গমেন্ট পড়ার প্রবণতা দেখা দিতে পারে
    • বেশি সময় ধরে বাথরুমে থাকতে পারে
    • অন্যকে লাঞ্ছনা করতে পারে
    • প্রচুর মিথ্যা কথা বলতে পারে
    • তার আচরণে বা কথার ভেতরে বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে না

    সর্বোপরি মানসিক স্বাস্থ্যের একটা পরিবর্তন দেখা দিবে। আমরা যদি কারো ভেতরে ওপরোক্ত আচরণগত সমস্যা দেখি তবে অবশ্যই আমাদেরকে মাদকাসক্তের কথা চিন্তা করতে হবে। প্রত্যেক বাবা-মায়েরই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি ওপরে উল্লেখিত সমস্যাগুলি তার সন্তান বা কোনো আত্মীয়-স্বজনের মধ্যে দেখা দেয় তবে তৎক্ষণাৎ কোনো একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।

    বাচ্চাদের আচরণগত সমস্যা যেমন কন্ডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফাইন ডিজঅর্ডার ইত্যাদিতে যারা ভুগছে তাদেরকে যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তবে তাদের মাদকাসক্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

    ২০১৬ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছে যে, ইয়াং এডাল্টদের মানসিক রোগ যদি সঠিক চিকিৎসা না দেয়া হয় তবে তাদের প্রায় অর্ধেকের পরবর্তীতে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা থাকে।

    তবে সুখের বিষয় হচ্ছে যদি এই সমস্ত আচরণগত সমস্যা যেমন- কন্ডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফাইন ডিজঅর্ডার ইত্যাদির সঠিক সময়ে চিকিৎসা দেয়া হয় তবে তার মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।

    অপরপক্ষে, যারা মাদকাসক্তিতে ভুগছে তাদের যদি উপযুক্ত চিকিৎসা দেওয়া হয় তবে আচরণগত সমস্যাগুলো ঠিক হয়ে যায় এবং সে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে।

    লেখক : ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম কামরুল হাসান
    অধ্যাপক- মনোরোগবিদ্যা বিভাগ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ।

    সূত্র : মাসিক মনের খবর জানুয়ারি ২২’ সংখ্যা

    মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে।

    /এসএস/মনেরখবর

    মনের খবর মনেরখবর মাদক ও আচরণগত সমস্যা মাদকাসক্তি মাদকাসক্তির সঙ্গে আচরণগত সমস্যার নিবিড় সম্পর্ক রয়েছে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদক্ষ খেলোয়াড়ের উচ্ছৃঙ্খল আচরণে বহিস্কার সমাধান নয়
    Next Article বয়স্কদের ওপর পারিবারিক সহিংসতার প্রভাব ও করণীয়
    অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.