Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যে ১০ প্রকার চা আপনার দুশ্চিন্তা দূর করবে
    জীবনাচরণ

    যে ১০ প্রকার চা আপনার দুশ্চিন্তা দূর করবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 16, 2022Updated:July 16, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেকেই আমাদের চা খেতে নিষেধ করে থাকেন। অনেক সময় আমাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অতিরিক্ত চা খাওয়া ক্ষতিকর হয়ে ওঠে। কিন্তু আপনি জানেন কি? কিছু কিছু চা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী। হ্যাঁ, এমন দশ প্রকার চা আছে যা আপনাকে দুশ্চিন্ত থেকে মুক্তি দিতে পারে।

    ১. প্যাশনফ্লাওয়ার বা ঝুমকোলতা চা

    ঝুমকোলতা ফুল এর ইংরেজী নাম প্যাশনফ্লাওয়ার। ভেষজ জাতীয় এই ফুল থেকে চা উৎপাদন হয়। গবেষণায় দেখা গেছে যে প্যাশনফ্লাওয়ার ঘুমের উন্নতি করতে পারে এবং মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে।প্যাশনফ্লাওয়ার কিছুটা তেতো হতে পারে। তাই চাইলে অন্যান্য চায়ের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে।

    ২. পিপারমিন্ট চা

    পিপারমিন্ট বা ফ্রেশ মিন্ট যে শুধুমাত্র মুখের দুর্গন্ধ দূর করতে কাজে লাগে তা কিন্তু নয়, এই ভেষজটি আমাদের সৌন্দর্যবৃদ্ধি করতেও সমানভাবে উপকারী। প্রাচীনকাল থেকে পিপারমিন্ট ওষধি হিসেবে তো বটেই, রূপচর্চার কাজেও ব্যবহার করা হচ্ছে।

    এই পাতাটি থেকে একটি বিশেষ পদ্ধতিতে তেল বার করা হয় এবং সেটিই পিপারমিন্ট অয়েল নামে পরিচিত। বর্তমানে পিপারমিন্ট থেকে চা উৎপাদিত হয়। গবেষণা বলছে, পেপারমিন্ট চায়ের গন্ধ বিষণ্ণতা এবং উদ্বেগ কমাতে সাহায্য করে।

    ৩. ক্যামোমাইল চা

    ক্যামোমাইল এক প্রকার ফুল যা স্বাস্থ্যের জন্য উপকারী। শত শত বছর ধরে এই ক্যামোমাইল ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করা হয়। সাধারণত এই ক্যামোমাইল ফুলের চা তৈরি করে পান করা হয়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা থেকে শুরু করে স্ট্রেস কমাতে সাহায্য করে ক্যামোমাইলের চা।

    ক্যামোমাইল দীর্ঘকাল ধরে একটি প্রশান্তিদায়ক চা হিসাবে বিবেচিত হয়। উদ্বেগজনিত সমস্যা থাকলে ক্যামোমাইল চা নিয়মিত পান করার পরামর্শ গবেষকদের।

    ৪. ড্যান্ডেলিয়ন রুট চা

    ড্যান্ডেলিয়ন ইউরোপীয় অঞ্চলের শীতকালীন ফুল। এর পাতা থেকে চা উৎপাদন হয়। ড্যান্ডেলিয়ন রুট চা প্রায়শই একটি শান্ত চা হিসাবে বিবেচিত হয় না, তবে আপনি যদি দীর্ঘদিন ধরে চাপে থাকেন তবে ড্যান্ডেলিয়ন চা আপনার যা প্রয়োজন তা হতে পারে। এটি লিভারকে পরিষ্কার করতে এবং পিত্ত উৎপাদন বাড়াতে সাহায্য করে। তাই যদি আপনার স্ট্রেস আপনার হজম বা আপনার জীবনের সাথে তালগোল পাকিয়ে থাকে তবে ড্যান্ডেলিয়ন চা হতে আপনার প্রতিকার।

    ৫. আয়ুর্বেদিক ডিটক্স চা

    ডিটক্স চা হলো ফলমূলের মিশ্রণে তৈরী এক প্রকার পানীয়। পূর্ণ এক বোতল বা জগভর্তি পানিতে একাধিক মৌসুমি ফলের কয়েকটি টুকরো ফেলে দিন। পুদিনা পাতাও দেয়া যেতে পারে। ফলের মিশ্রণ আর পানি ভর্তি পাত্রটি এবার ফ্রিজে রেখে দিন। সারারাত থাকলে ফলের ফ্লেভারটা পানিতে মিশে যাবে। তারপর পানিটা ছেঁকে পান করতে পারেন, ফলসমেত খেলেও কোনও সমস্যা নেই৷

    এই পানিটা গরম করে চা হিসেবে পান করতে পারেন। এটি শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে। পাশাপাশি এনে দেয় মানসিক প্রশান্তি।

    ৬. ল্যাভেন্ডার চা

    ল্যাভেন্ডার একটি বর্ষজীবী গুল্ম। এদের ফুলে বেশ গন্ধ থাকে যার কারণে মশা দূরে থাকে। এর ফুল শুকিয়ে চা খাওয়া যায়। এই চা বিষণ্ণতা কমায়।

    ল্যাভেন্ডার স্ট্রেস হ্রাস এবং শান্ততার সাথে যুক্ত করা হয়েছে। ইস্ট্রোজেনিক (নারী হরমোন) জনিত বৈশিষ্ট্য বা অন্যা কোনো হরমোনের সমস্যা থাকলে ল্যাভেন্ডার থেকে দূরে থাকার পরমর্শ বিশেষজ্ঞদের।

    ৭. লেবু বাম চা (মেলিসা চা)

    লেমন বাম বা পুদিনা পরিবারের একটি উদ্ভিদ। লেমন বামে লেবুর মতো সুগন্ধ থাকে। এই গাছের বৈজ্ঞানিক নাম মেলিসা অফিসিনালিস। ঔষধিগুণ সমৃদ্ধ গাছটি সাধারণত ইউরোপ, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় পাওয়া যায়। এর পাতার রঙ হলুদ বা গাঢ় সবুজ হয়। পাতা হাতে ঘষলে তীব্র এবং গাঢ় গন্ধ পাওয়া যায়। একে বাম পুদিনা, ব্লু বাম, গার্ডেন বাম এবং সুইট বামও বলা হয়। গবেষণায় দেখা গেছে যে, এটি বিভিন্ন উপায়ে স্ট্রেস কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে।

    এটি পেটের সমস্যা যেমন রিফ্লাক্স, গ্যাস্ট্রাইটিস, বমি বমি ভাব কমায়। এটি মাইগ্রেন এবং মাসিক ব্যথার জন্য উপকারী। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং তারুণ্য ধরে রাখে। এছাড়াও এটি রক্তে শর্করা এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। হার্ট এবং রক্ত ​​​​সঞ্চালনকে বৃদ্ধি করে। এটি আলঝেইমার, মৃগীরোগ, স্মৃতিশক্তি হ্রাস এবং মনোযোগের ঘাটতির মতো সমস্যাগুলি প্রতিরোধ করে।

    ৮. অশ্বগন্ধা চা

    অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলা হয়ে থাকে। এই পাতার বৈজ্ঞানিক নাম ‘উইথানিয়া সোমনিফেরা (এল) ডুনাল’। আয়ুর্বেদে একে বলা হয় বলদা ও বাজিকরি। সাধারণত আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ঔষধি হিসাবে ব্যবহৃত হয়। অশ্বগন্ধার মূল, পাতা, ফুল, ফল, ছাল, ডাল সবই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। সিক চাপ এবং উদ্বেগ কমাতে অশ্বগন্ধা চা ভীষণ কার্যকর।

    মানসিক ও শারীরিক দুর্বলতা, যেমন মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা। মনোযোগ বাড়ায়। ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে।

    ৯. দুধ থিসল চা

    দুধ থিসল ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উদ্ভিদ। এটি আরেকটি বিষমুক্ত ভেষজ যা শরীরকে টক্সিন থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। দুধের থিসল শরীরের চাপ কমাতে সাহায্য করতে পারে। কমায় মানসিক চাপও।

    ১০. সবুজ চা

    সবুজ চা বা গ্রিন টি-র রয়েয়ে আরো অনেক গুণ। সবুজ চা পান যেমন ত্বকের ভেতর থেকে সুরক্ষা দেবে, তেমনি রোদে পোড়া ত্বক স্বাভাবিক করতেও মাখা যেতে পারে সবুজ চা। এতে যেমন ত্বকের রোদ-পোড়া ভাব দূর হবে, তেমনি ত্বকও থাকবে সতেজ। শরীর সতেজ করার পাশাপাশি মনকেও সতেজ করতে সুবজ চা বিশেষ ভুমিকা রাখতে পারে।

    তথ্যসূত্র : সাইকোলজি টুডে অবলম্বনে শাহনূর শাহীন

    মূল নিবন্ধ পড়তে ক্লিক করুন  :

    /এসএস/মনেরখবর

    Tea Tea will relieve anxiety চা চা দূর করবে দুশ্চিন্তা মনের খবর মনেরখবর যে ১০ প্রকার চা আপনার দুশ্চিন্তা দূর করবে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুমনের পূর্ণ বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা
    Next Article উদ্বেগ দূর করতে গিয়ে আরো বেড়ে গেলে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.