Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মৃগী রোগীরা কী করতে পারবে, আর কী করতে পারবে না?
    জীবনাচরণ

    মৃগী রোগীরা কী করতে পারবে, আর কী করতে পারবে না?

    মাহজাবীন আরাBy মাহজাবীন আরাJuly 26, 2022Updated:September 1, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মৃগীরোগ (Epilepsy) একধরনের মস্তিষ্কের রোগ; চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘নিউরোলোজিক্যাল ডিজিজ’ বা স্নায়ুবিক রোগ। মানব মস্তিষ্কের কার্যপ্রণালীতে বিঘ্ন সৃষ্টি হলে এই রোগ দেখা দেয়। মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্সের স্নায়ুকোষ সমূহের অতিরিক্ত ও অস্বাভাবিক ক্রিয়ার ফলে রোগী বার বার ফিট হয়ে যায় অর্থাৎ হঠাৎ খিচুনি শুরু হয় বা অজ্ঞান হয়ে যায়।

    যখন একজন ব্যক্তির চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুই বা ততোধিক খিঁচুনি হয় যা স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, সংক্রমণ, জ্বর বা রক্তে শর্করার তারতম্যের কারণে ব্যাখ্যা করা যায় না, তখন তা মৃগীরোগ বলে মনে করা হয়। অর্থাৎ একজন ব্যক্তির মৃগীরোগ তখনই নির্ণয় করা যেতে পারে যদি দেখা যায় যে কোনো শারীরিক রোগের প্রভাব ছাড়াই চব্বিশ ঘণ্টার ব্যবধানে তার দুই বা ততোধিকবার খিঁচুনি হয় এবং ভবিষ্যতে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে।

    সাধারণ কিছু কারন যেমন- নিয়মিত ওষুধ না খাওয়া, মানসিক চাপ, খাওয়া-দাওয়ায় অনিয়ম, মদ্যপান, অনিদ্রা, অতিরিক্ত উজ্জ্বল আলো, জোরে আওয়াজ ইত্যাদি খিঁচুনি সৃষ্টি করে। এজন্য মৃগী রোগীকে খিঁচুনি বা মৃগীরোগ শুরুর কারণ খুঁজে বের করে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

    আসুন জেনে নেই মৃগী রোগীরা কি করতে পারবে এবং কী করতে পারবে না :

    • নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। ডাক্তারের অনুমতি ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না।
    • খাওয়াদাওয়া সঠিকভাবে ও সময়মতো করতে হবে।
    • ঘুমানোর জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করা। অর্থাৎ সময়মতো পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করা দরকার।
    • শ্বাসের হালকা ব্যায়াম করতে পারেন।
    • বাড়িতে একা থাকলে গোসল না করাই ভালো। আর কেউ থাকলে তাকে দরজার বাইরে অপেক্ষা করতে বলুন, যাতে আপনার খিঁচুনি হলে তারা শুনতে পারে।
    • গোসল করার সময় গোসলঘরের দরজা বন্ধ করা যাবে না।
    • বাথটাবে গোসল করার বদলে শাওয়ার ব্যবহার করতে হবে। এতে খিঁচুনি শুরু হলে বাথটাবে ডুবে যাওয়ার আশঙ্কা থাকবে না।
    • পানিতে না নামাই ভাল আর নামলে সাঁতার কাটার সময় এমন সঙ্গী সঙ্গে রাখতে হবে যেনো খিঁচুনি শুরু হলে উদ্ধার করতে পারেন।
    • বাড়ির আসবাবপত্রগুলোর কোণ মসৃণ রাখার ব্যবস্থা করা। ঘরের বাইরে খেলাধুলার সময় মাথায় হেলমেট ব্যবহার করতে হবে।
    • দুর্ঘটনা এড়াতে যেকোন ধরনের উত্তেজনা এড়িয়ে চলতে হবে।
    • নেশাজাতীয় ওষুধ সেবন করা যাবে না। মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে।
    • খিঁচুনি খুব ঘন ঘন হলে গাড়ি চালানো, গাছে উঠা, সাঁতার কাটা এবং রান্না করা যাবে না। কারণ, এগুলো করার সময় খিঁচুনি হলে তা খুবই ক্ষতিকারক হবে।
    • খিঁচুনির মাত্রা পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আগুনের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।
    • সাধারণত খিঁচুনি শুরু হওয়ার পর নিজ থেকেই থেমে যায়। খিঁচুনি থামানোর জন্য শক্তি প্রয়োগ রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। অধিকাংশ খিঁচুনি কিছু সময়ের জন্য থাকে; তাই এসময় রোগীকে শান্ত থাকতে হবে।
    • রোগীকে সব সময় সাবধান থাকতে হবে, যেন মৃগীতে আক্রান্ত হলে কোনো দুর্ঘটনা না ঘটে। এ জন্য রোগীকে সব সময় নাম, ঠিকানা ও ফোন নম্বর সংবলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং যানবাহনে কিংবা রাস্তাঘাটে চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

    খিঁচুনির নিয়ন্ত্রণ জরুরি কারণ এটি বিপজ্জনক এবং জটিল সমস্যার সৃষ্টি করতে পারে। মৃগীরোগ এমন একটি রোগ, যা হঠাৎ করে যে কোনো পরিস্থিতিতে রোগীকে আক্রমণ করতে পারে। যার ফলে এই রোগে আক্রান্তদের জীবনের ঝুঁকি অনেক বেশি। আর এ ঝুঁকি কমাতেই উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে রোগীর জীবনযাত্রার কিছু পরিবর্তন আনা এবং সাবধানতা অবলম্বন করা আবশ্যক।

    লেখক : মাহজাবীন আরা 
    এসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট 

    সূত্র : মাসিক মনের খবর জুলাই ২২’ সংখ্যা। 

    লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন : মাহজাবীন

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। মনের খবর অনলাইনে লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com এই ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ  01844618497 নাম্বারে।

    /এসএস/মনেরখবর?

    মৃগী মৃগীরোগী মৃগীরোগী যা করতে পারবে আর যা পারবে না
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগ ‘ওসিডি’র গাইডলাইন প্রকাশ করলো বিএপি
    Next Article মনের খবর এর বিশেষ মাইলফলক অর্জন : আসছে ৫০তম সংখ্যা
    মাহজাবীন আরা

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.