Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরিবার যেভাবে সদস্যদের মানসিক রোগ শনাক্ত করবে
    জীবনাচরণ

    পরিবার যেভাবে সদস্যদের মানসিক রোগ শনাক্ত করবে

    মাহজাবীন আরাBy মাহজাবীন আরাAugust 20, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কারো মধ্যে আচরণের কমবেশি অস্বাভাবিকতা থাকলেই তাকে মানসিক রোগী বলা যাবে না। যখন কোন ব্যক্তির আচরণ, চিন্তাভাবনা ও আবেগীয় প্রকাশে বড় ধরনের পরিবর্তন দেখা যায় এবং এই পরিবর্তনে যদি তার স্বাভাবিক বা প্রাত্যহিক কর্মকাণ্ড ব্যাহত হতে থাকে; এমনকি সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে, তখনি বুঝতে হবে সে হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।

    মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির সুস্থ জীবনযাপনের জন্য সঠিক সময়ে চিকিৎসার পাশাপাশি তাঁর পরিবার ও কাছের মানুষের সহযোগিতা খুবই প্রয়োজন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে সঠিক যত্ন এবং চিকিত্সার মাধ্যমে মানসিক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর এজন্য সবার আগে প্রয়োজন রোগীকে শনাক্ত করা এবং সেটা পরিবারের সদস্যারাই সঠিকভাবে করতে পারেন।

    পরিবারে কেউ মানসিক রোগাক্রান্ত কিনা তা কিভাবে শনাক্ত করবেন আসুন সে বিষয়ে জেনে নেই-

    • যদি পরিবারের কেউ কোন কারণ ছাড়াই হঠাৎ করে এমন কার্যকলাপগুলি করা বন্ধ করে দেয় যেগুলিতে সে নিয়মিত অংশগ্রহণ করত; যেমন বন্ধুদের সাথে সময় কাটানো বা ক্লাসে যাওয়া এবং বাসার, অফিসের বা পেশাগত কাজের প্রতি অনীহা তৈরি হওয়া বা আগ্রহ হারিয়ে ফেলা ইত্যাদি পরিবর্তন দেখা গেলে বিষয়টিকে গুরুত্ত দিতে হবে৷
    • ব্যক্তি সাধারণ কোন সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত উদ্বেগ অনুভব করলে, দৈনন্দিন চাপ এবং স্ট্রেসের সঙ্গে মানিয়ে নিতে তার মধ্যে অক্ষমতা লক্ষ্য করা গেলে।
    • পরিবারে কারোও মধ্যে অনেকদিন ধরে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রাখা, কারো সাথে কথা বলতে না চাওয়া, যেকোন সামাজিক অনুষ্ঠান বা সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রাখা ইত্যাদি পরিবর্তন দেখা গেলে।
    • আবেগ ও অনুভূতির দ্রুত পরিবর্তন অর্থাৎ মেজাজের নাটকীয় পরিবর্তনে; যেমন- সামান্য বিষয়ে বা কোন কারণ ছাড়াই হঠাত অতিরিক্ত মন খারাপ, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অতিরিক্ত রাগ বা ভাংচুর করলে।
    • যখন কারো স্কুলে, কর্মক্ষেত্রে বা সামাজিক কার্যকলাপে অস্বাভাবিক হ্রাস ঘটে, যেমন স্কুলে ব্যর্থ হওয়া, পরীক্ষায় খারাপ ফলাফল করা, পরিচিত বা সহজ কাজগুলি সম্পাদন করতে অসুবিধা অর্থাৎ সবকিছুতেই পুর্বের চেয়ে পিছিয়ে পড়লে।
    • মানষিক রোগে আক্রান্ত হলে ব্যক্তির খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বেশি খাবার গ্রহণ করতে পারেন। তাই কোন ব্যক্তির খাবার গ্রহণে অস্বাভাবিকতা দেখা দিলে।
    • ঘুমের অভ্যাসের ক্ষেত্রে পরিবর্তন হলে; অর্থাৎ অতিরিক্ত ঘুম বা হাইপারসোমনিয়া এবং অনিদ্রা বা ইনসমনিয়া দেখা গেলে।
    • যদি কারও ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যায়; অর্থাৎ স্মৃতি, বিভ্রান্তি এবং জ্ঞানীয় প্রক্রিয়াকরণের সমস্যা হলে।
    • সিদ্ধান্তহীনতা বা আগের তুলনায় মনোযোগের ঘাটতি দেখা দিলে অর্থাৎ কোনকিছুতে মনোযোগ দিতে, জিনিসগুলি মনে রাখতে বা যৌক্তিক চিন্তাভাবনা বজায় রাখতে অসুবিধার সৃষ্টি হলে।
    • কারোও আত্মবিশ্বাসের ঘাটতি হলে; নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা, সবকিছুতে নিজেকে দায়ী মনে হওয়া ইত্যাদি সমস্যার ক্ষেত্রে।
    • মানসিক রোগ হলে বেশকিছু শারীরিক প্রভাব যেমন মাথাব্যথা, বুকে ব্যথা, শ্বাসে সমস্যা, দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা যায়। পরীক্ষা নিরীক্ষার পরে যদি দেখা যায় যে, তার আসলে শারীরিক কোন সমস্যা নেই, তারপরেও তিনি এরকম সমস্যায় ভুগছেন। তখন এটা মানসিক কারণে হতে পারে বলে শনাক্ত করা যায়।
    • নিজের প্রতি যত্ন না নেয়া, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা; এমনকি গোসল বা দাঁত মাজার মতো নিয়মিত প্রাত্যহিক কাজগুলি করা বন্ধ করে দিলে।
    • উদ্ভট বা অযৌক্তিক আচরণ বা চিন্তাভাবনা করা, অকারণে অন্যদের সন্দেহ করা, গায়েবী আওয়াজ বা কথা শোনা ইত্যাদি লক্ষণ দেখা গেলে।

    মানসিক রোগে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো প্রাথমিকভাবে ধরা পড়লে এবং সময়মতো চিকিতস্যা নিলে সহজেই এ ভয়াবহ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

    তাই উপরোক্ত লক্ষণগুলো কারো মধ্যে দেখা গেলে পরিবারের সদস্যদের তা সনাক্ত করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার।

    /এসএস/মনেরখবর/

    মনের খবর মানসিক রোগ মানসিক রোগ চিকিৎসা মানসিক রোগী মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য মাহজাবীন আরা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌন সম্পর্কে চিন্তারোগের প্রভাব এবং প্যানিক ডিজঅর্ডার
    Next Article প্রবাসে একাকীত্ব দূর করতে যা করবেন
    মাহজাবীন আরা

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.