Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তি কাটাতে সন্তানের পাশে থাকার আহ্বান বিশেষজ্ঞদের
    কার্যক্রম

    মাদকাসক্তি কাটাতে সন্তানের পাশে থাকার আহ্বান বিশেষজ্ঞদের

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 22, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বন্ধুদের আড্ডা, মানসিক চাপ, প্রেমে ব্যর্থতাসহ নানান কারণে কিশোর-কিশোরীরা মাদকের দিকে পা বাড়ায়। আদরের সন্তান একসময় মাদকাসক্ত হয়ে পড়ে। চতুর্মূখি সমস্যার সম্মুখীন হন পরিবারের দায়িত্বশীলরা। তাই আগে থেকেই পরিবারের সচেতন থাকা দরকার। এরপরও মাদকাসক্ত হয়ে পড়লে আসক্তি কাটাতে পিতা-মাতাকে সন্তানের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    রাজধানীর ধানমন্ডিতে মাদকবিরোধী এক পরামর্শ সভায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা এ আহ্বান জানান।

    সভায় অংশগ্রহণ করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল, সহযোগী অধ্যাপক মেখলা সরকার, সহযোগী অধ্যাপক অভ্র দাশ, বিএসএমএমইউ এর অধ্যাপক ডা. সুলতানা আলগিন, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আবাসিক চিকিৎসক মো. রাহেনুল ইসলাম, বিএসএমএমইউয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক, একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান প্রমুখ।

    এসময় মনোশিক্ষাবিদ ও কথাসাহিত্যকি অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, করোনায় অনলাইন স্কুল চালু করতে হয়। এতে শিশুরা অবাধে স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। এতে তাদের নানান জায়গায় বিচরণ ঘটে, তারা সেদিকে মজা পায়। মানুষের ব্রেন যেদিকে মজা পায়, সেদিকে ছোটে, মাদকের মতো। যখন অনলাইনে আসক্ত হয়ে যাবে, তখন চট করে ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন করা, ফোন কেড়ে নেওয়ার মতো কাজ করা যাবে না। সন্তানকে একটি রুটিন দিতে হবে যে সে কতক্ষণ সময় ফোন ব্যবহার করতে পারবে। এ ছাড়া বই পড়া, গান শোনা, ঘুরতে নিয়ে যাওয়াসহ বিভিন্ন সামাজিক কাজের মধ্যে সংযোগ ঘটানোর মতো ব্যবস্থা করতে হবে, বিকল্প বিনোদনের ব্যবস্থা করতে হবে।

    এছাড়াও দোষ না ধরে সন্তানের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানের যেকোনো আসক্তি থেকে মুক্তির জন্য অভিভাবকের আবেগ বা আচরণও নিয়ন্ত্রণ জরুরি।

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলেন, নেশার খপ্পরে পড়লে তা জালের মতো জড়িয়ে যায়। যত সময় যায়, এই জাল তত বেশি জড়াতে থাকে। সামাজিক, শারীরিক ও মানসিক দিক বিবেচনায় নিয়ে একজন মাদকাসক্তের চিকিৎসা করা হয়। এ চিকিৎসাপ্রক্রিয়ায় পরিবারেরও সহায়তা প্রয়োজন।

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অভ্র দাশ এক তরুণির প্রশ্নের উত্তরে বলেন, মাদক শুধু শারীরিক ক্ষতিই করে না, এটা মস্তিষ্কেরও ক্ষতি করে। অনেকে হয়তো মাদক থেকে ফিরে আসে, কিন্তু মস্তিষ্কে প্রভাব থেকে যায় এবং আচরণগত পরিবর্তন দেখা যায়। এর জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

    মাদকাসক্তের চিকিৎসার পাশাপাশি সাইকিয়াট্রিক চিকিৎসাও জরুরি উল্লেখ্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক সুলতানা আলগিন বলেন, ওসিডি বা চিন্তাবাতিক ও বাধ্যতাধর্মী আচরণ (শুচিবাই) থেকে মুক্তি পেতেও মানুষ মাদক গ্রহণ করে থাকে।

    কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আবাসিক চিকিৎসক মো. রাহেনুল ইসলাম বলেন, মাদক থেকে পুরোপুরি ভালো থাকার বিষয়টি আজীবনের যুদ্ধ।

    বিএসএমএমইউয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক শিশুদের শাসন করার বিষয়ে বলেন, গায়ে হাত তোলা যাবে না। সন্তানকে শাসন করা ও বন্ধুত্বের ব্যাপারে সুনির্দিষ্ট মাত্রা বজায় রাখার কথা বলেন। তিনি বলেন, শিশুর সঙ্গে গল্প করতে হবে, তার জগতকে বুঝতে হবে।

    একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান জানান, বাচ্চাদের লালনপালন বা সন্তানের মানসিক অসুস্থতা থাকলে সে বিষয়ে পরিবারের জন্যও থেরাপির ব্যবস্থা আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবদ্যালয়ে।

    প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শনিবার (২১ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘আসুন মাদকমুক্ত থাকি’ শীর্ষক মতবিনিময় ও পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠান হয়। এতে বক্তারা আলোচনা ও দর্শকদের প্রশ্নের জবাবে পরামর্শ প্রদান করেন। এছাড়াও আলোচনা অনুষ্ঠানের আগে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ ও চিকিৎসা সহায়তা প্রদান করেন।

    সঞ্চালনা করেন প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র সমন্বয়ক সাইদুজ্জামান রওশন।

    /এসএস/মনেরখবর/

    অধ্যাপক ডা. মোহিত কামাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রথম আলো ট্রাস্ট মাদক মাদক বিরোধী পরামর্শ সভা মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘জরায়ু মুখের ক্যান্সার: কারণ, লক্ষণ ও চিকিৎসা’ শীর্ষক লাইভ অনুষ্ঠান
    Next Article বিএসএমএমইউতে ডা. আব্দুল্লাহ স্মরণে দোয়া ও শোকসভা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.