Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর মানসিক বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরী
    কার্যক্রম

    শিশুর মানসিক বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরী

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 15, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরী করা জরুরী। শূন্য থেকে ৫ বছর বয়সের মধ্যেই শিশুর ব্যক্তিত্ব গড়ে উঠে। এজন্য শিশু বয়স থেকেই ব্যক্তিত্ব বিকাশের উপায় খুঁজে বের করতে হবে।

    রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মনোবিজ্ঞানীরা।

    ৫ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ এ অনুষ্ঠানের আয়োজন করে ‘এ.বি.সি আর্লি লার্নিং ডে-কেয়ার সেন্টার’।

    অনুষ্ঠান সেবাগ্রহীতাদের গভীর আস্থা, অকুণ্ঠ সমর্থন ও অকৃত্রিম ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্র্যান্ড-প্যারেন্টস ডে উদযাপন এবং প্রি-স্কুল গ্র্যাজুয়েটেডদের সনদ প্রদান করা হয়।

    গত শনিবার, ১০ই সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২ এর হোটেলে ‘দি রয়্যাল প্যারাডাইস’-এ অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট এর সিনিয়র ম্যানেজার নাহিদ পারভিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান স্ট্যানডার্ড ইন্টারন্যাশনাল স্কুল (এসইস) এর এম.ডি. জিয়া উদ্দিন ইমরান এবং প্রিন্সিপাল, লরি এ. ওয়ালস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সম্মানিত সেবা গ্রহীতা, তাদের সন্তানরা এবং গ্র্যান্ড প্যারেন্টসগণ উপস্থিত ছিলেন ।

    এ.বি.সি আর্লি লার্নিং ডে-কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সোনিয়া আকরাম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী), ডা. আইরিন বিনতে আজাদ এবং ‍সিনিয়র স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট খুশবু আলম ক্যানি প্রমুখ।

    মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী) তার বক্তব্যে বলেন, একটি শিশুর ব্যাক্তিত্ব গড়ে উঠে ০-৫ বছরের মাঝেই। তাই সন্তানকে বুঝতে দিতে হবে আপনি তাকে ভালোবাসেন, তার পাশে সব সময় আছেন, সে একা নয়।

    আবার চাওয়া মাত্রই সব পেয়ে যাবে, না পেলে অস্থির হবে আর আপনি সবকিছুই মেনে নেবেন এই চর্চা থেকেও অভিভাবকদের বের হয়ে আসতে হবে উল্লেখ্য করে তিনি বলেন, আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখি কিভাবে সব বয়সি মানুষের সাথে বন্ধুত্ব করা যায় কিন্তু ডে-কেয়ার এমন এক জায়গা যেখানে শিশু তার আর্লি স্টেজেই শিখে যায় বিভিন্ন বয়সি শিশুদের সাথে কিভাবে বন্ধুত্ব তৈরী করতে হয়, খেলনা শেয়ার করতে হয়, ধৈর্য রাখতে হয়। তদুপরি একটি নিয়মানুবর্তিতার মধ্যে আসার চর্চা শুরু হয় যা থেকে শিশু শেখে সামাজিকতা। যা অবশ্যই শিশুর ব্যক্তিত্ত্ব গঠনে সহায়তা করে। শিশুদের অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখা, নিজেকে ভালোবাসতে শেখা অত্যন্ত জরুরী। ভালো থেরাপিস্ট হবার আগে একজন ভালো মানুষ হওয়া বেশি জরুরী।

    বিএসএমএমইউ এর মনোরোগ বিদ্যা বিভাগের এইচএমও ডা. আইরিন বিনতে আজাদ বলেন, শিশুর মানসিক ও শারিরীক বিকাশ সম্পর্কে ডে-কেয়ারের শিক্ষক-কর্মচারীরা প্রশিক্ষিত বা অবগত থাকেন। যার ফলে মা-বাবার দৃষ্টির অগোচরে থাকলেও ডে-কেয়ারে শিশুদের বিকাশজনিত জটিলতাগুলো আগেই ধরা পরে। সবধরণের শিশুরা একসাথে থাকার কারণে অনেকাংশেই যেই জটিলতাগুলো নিয়ে কাজ করা যায় এবং অভিভাবকরা আর কি করতে পারেন সে ব্যাপারে গাইড করা যায়।

    স্পিচ এ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট খুশবু আলম ক্যানি বলেন, শিশুর ভাষার বিকাশের জন্য পরিবেশ তৈরি করে দিতে হয়। শিশুদের অতিরিক্ত স্ক্রিন নির্ভরতা তাদের যোগাযোগের বিভিন্ন কৌশল উন্নতিতে ব্যহত হচ্ছে। তাদের শব্দ ভান্ডার সংকুচিত হচ্ছে। ডে-কেয়ার একজন শিশুর শেখার সুযোগ এবং পরিবেশ দুটোই তৈরি করে দেয়। সেই সাথে একজন শিশুর সামাজিক যোগাযোগের বিকাশ জনিত জটিলতা বাসার তুলনায় ডে-কেয়ারে বেশি চোখে পড়ে। এতে করে বাবা-মায়েরা খুব তাড়াতাড়ি শিশুর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন।”

    অনুষ্ঠানে গ্র্যান্ড-প্যারেন্টসদের জন্য শিশুদের গানসহ মনোমুগ্ধকর কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপরে গ্র্যান্ড-প্যারেন্টসদের সম্মানে তাদের জন্য ক্রাফটসি এক্টিভিটির আয়োজন করলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

    অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থী ও কলাকুশলীগণ

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রি-স্কুল গ্র‍্যাজুয়েশন সেরেমনিতে শিশুদের সনদ প্রদান এবং এই ডে-কেয়ারের এডুকেটরদের বিশেষ অবদানের জন্য সনদ প্রদান করে সম্মানিত করা হয়।

    এছাড়াও অনুষ্ঠানে এ.বি.সি আর্লি লার্নিং ডে-কেয়ার সেন্টারের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করা হয়।  এসময় কেয়ার সেন্টারে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করণে চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন উল্লেখ্য করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক, সোনিয়া আকরাম প্রতিষ্ঠানের পাঁচ বছরের পদার্পণের এই যাত্রার অভিজ্ঞতার সাথে বিভিন্ন রকম চ্যালেন্জ‍ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

    এছাড়াও সোনিয়া আকরাম তার বক্তব্যে ওয়েবসাইটের প্যারেন্টস পোর্টাল থেকে ভবিষ্যতে বাবা-মা কিভাবে তাদের সন্তানের দৈনন্দিন কার্যক্রম এবং তাদের বয়স ভিত্তিক দক্ষতা ও বিকাশের উন্নয়ন সম্পর্কে অবহিত হতে পারবেন সেই বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন।

    /এসএস/মনেরখবর/

    শিশু বিকাশ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্ত্রী মৃত্যুর পর জীবন এলোমেলো হয়ে গেছে, করণীয় কী?
    Next Article ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.