Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শারীরিক সুস্থতার জন্যই মানসিক সুস্বাস্থ্য জরুরি : মনোজ কুমার
    কার্যক্রম

    শারীরিক সুস্থতার জন্যই মানসিক সুস্বাস্থ্য জরুরি : মনোজ কুমার

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 21, 2022Updated:September 21, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত সচিব মনজ কুমার রায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শারীরিক সুস্থতার চেয়ে মানসিক সুস্থতার গুরুত্ব বেশি। এমনকি শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরী বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজ কুমার রায়।

    মানসিক স্বাস্থের উপর ‘এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর এক গবেষণাপত্র প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    বুধবার (সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মহাখালীস্থ ব্রাক সেন্টারে আয়োজিত এ সেমিনারে চিকিৎসক, গবেষক, মনোবিজ্ঞানী ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। এতে ‘এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর উদ্যোগে পরিচালিত ‘গ্রামীণ পর্যায়ে শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্যসেবা’ শীর্ষক প্রকল্পের গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।

    লিখিত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন, গবেষণাপত্রের মূল গবেষক ও মালয়েশিয়া পুত্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মনোবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক প্রদ্যুত রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (স্বাস্থসেবা) মনজ কুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড ইন্টারন্যশনাল ইউকে এর সহকারী প্রধান নির্বাহী মিজ ম্যারি অ্যান ক্লেমেন্টস, বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহমুুদুর রহমান প্রমুখ।

    গবেষণাটি পরিচালনা করে ’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের নাসিরুর্লাহ সাইকোথেরাপী ইউনিট’। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট জুড়ে ৮টি বিভাগে গবেষণা পরিচালিত হয়।

    এই গবেষণায় মানসিক অসুস্থতার জন্য চিকিৎসা নিতে অনীহা প্রকাশের পেছনে সামাজিক নেতিবাচক মূল্যায়ন, ভয়, চিকিৎসা সেবার অপ্রতুলতা, ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার, লিঙ্গভিত্তিক সমস্যসহ বেশ কিছু কারণ উঠে আসে।

    শিশু-কিশোর এবং বয়স্কদের ওপর পরিচালিত এ গবেষণার অন্তর্ভুক্ত ছিলো, মানসিক রোগী, ডাক্তার, নার্স, পেশাজীবী, স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারী ও অসুস্থদের স্বজন ও পরিবারের ব্যক্তিবর্গ।

    গবেষণাপত্রের ওপর বক্তাদের আলোচনায় জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা সেন্টার প্রতিষ্ঠা, পর্যাপ্ত বাজেট, পাঠ্যসূচিতে মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত করা ও দেশব্যাপী ক্যাম্পেইন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মনজ কুমার রায় বলেন, মানসিক স্বাস্থ্য শারীরিক সুস্থতার জন্যই অধিক জরুরি। এমনকি শারীরিক সুস্থতার চেয়ে মানসিক সুস্থতার গুরুত্ব বেশি।

    তিনি বলেন, শপিংমল থেকে আমার বেচে থাকার জন্য খাদ্য অধিক জরুরি। তেমনি শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতাও জরুরি। এর জন্য মানসিক স্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যমন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষামন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ও কাজ করছে বলে উল্লেখ্য করেন তিনি।

    এডিডির এই গবেষণা অত্যান্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, ‘‘এটা অবশ্যই আমলে নেয়া যেতে পারে। আপনাদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। মানসিক স্বাস্থ্যখাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা বিপ্লব হয়েছে ইতোমেধ্য।

    আমরা ২০১৮ সালে সরকারিভাবে মানসিক স্বাস্থ্য অ্যাক্ট করতে পেরেছি। গত পহেলা জুন জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি প্রকাশ হয়েছে। স্ট্রাটেজি প্লান করেছি। এভাবেই মানসিক স্বাস্থসেবা দিন দিন উন্নতি হচ্ছে’’ বলছিলেন মনোজ কুমার।

    বিশেষ অতিথির বক্তব্যে মিজ ম্যারি অ্যান ক্লেমেন্টস বলেছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে আজকে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আজকে যারা প্রোগ্রামে এসেছেন কথা বলেছেন, প্রত্যেকের বক্তব্য আমার অত্যান্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সবার অংশগ্রহণ এবং এক্টিভিটি দেখে। ‘‘আমাদের সবাইকে মিলেমিশে মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সেবা সর্বস্তরের মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে হবে’’ বলেন মিজ ম্যারি।

    বক্তব্য রাখছেন মিজ ম্যারি অ্যান ক্লেমেন্টস

    বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসসিয়েশন এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহমুুদুর রহমান বলেন, মানসিক স্বাস্থ্যকে সিরিয়াস নিতে হবে, সেবা বাড়াতে হবে। কারণ খুঁজে বের করতে হবে। সেখানে সমাধান করতে হবে। সেটা করতে হবে রাষ্ট্র এবং সমাজের সমন্বয়ে।

    তিনি বলেন, আমি বাড়ি বানাচ্ছি। কনস্ট্রাকশনে যারা কাজ করছেন তারা কিছুদিন পর গাফলতি এবং অসাধুতা শুরু করলেন। এখন আমি এটা নিতে পারছি না। মানসিকভাবে হতাশ হয়ে পড়ছি। সাইকিয়াট্রিস্টস এর কাছে গেলে ঔষধ দিয়ে দিবেন কিংবা একজন সাইকোলজিস্ট এর কাছে গিয়ে কাউন্সেলিং নিলাম। তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। সুতরাং মানসিক সমস্যা তৈরির কারণ খুঁজে সমাধান করতে হবে।

    সেমিনারে প্যানেল মেম্বার হিসেবে উপস্থাপিত গবেষণাপত্রের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, আইডব্লিউএফ এর নির্বাহী পরিচালক মিসেস মুনিরা রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ফারজানা রহমান দিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ প্রমুখ।

    /এসএস/মনেরখবর/

    ‘এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এডিডি গবেষণা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপড়তে পারে লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না
    Next Article ব্রেনের আঘাত : সমস্যা ও সমাধান জানতে চোখ রাখুন আজ রাত ৯টায়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.