Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতা আত্মহত্যার একটি প্রধানতম ঝুঁকিপূর্ণ মানসিক রোগ : এটিসিবি
    কার্যক্রম

    বিষণ্ণতা আত্মহত্যার একটি প্রধানতম ঝুঁকিপূর্ণ মানসিক রোগ : এটিসিবি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 26, 2022Updated:September 26, 2022No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আত্মহত্যার জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ মানসিক রোগটি হচ্ছে বিষণ্ণতা। যদি আগে থেকে সঠিক ব্যবস্থা নেয়া যায় তাহলে জীবনের এই মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব বলে জানিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা।

    বিশেষজ্ঞরা বলেন, গত কয়েক মাসে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা এবং শিক্ষার্থীদের আত্মহত্যার বেশ কয়েকটি খবর নাড়া দিয়েছে। আত্মহত্যার পর অনেক সময় এর পেছনের কারণটিকে অতি সরলী করা হয়। অথচ গবেষনায় দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই আত্মহত্যার পেছনে কেবল একটি কারণ বা বিষয় থাকে না, এর পেছনে থাকে অনেক ঘটনা।

    সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার কলা মিলনায়তনে আয়োজিত আত্মহত্যা বিষয়ক এক সায়েন্টিফিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

    ‘কর্মের মাধ্যমে করি আশার জাগরণ’ প্রতিপাদ্যে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং বিভিন্ন মানসিক স্বাস্থ্য পেশাজীবিদের অংশগ্রহণে আত্মহত্যার কারণ, আত্মহত্যার প্রভাব, আত্মহত্যার প্রচলিত ধারণা এবং আত্মহত্যা প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোকপাত করা হয়। এছাড়াও আত্মহত্যার ঝুকি এবং প্রতিরোধ সংক্রান্ত দুটি সায়েন্টিফিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

    বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং এটিসিবির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য ড. মো আখতারুজ্জামান

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট এর সভাপতি প্রফেসর ড. ওয়াজিউল আলম চৌধুরী, বাংলাদেশ সাইকোলজিক্যাল এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রফেসর ড. শাহীন ইসলাম, প্রফেসর ড. মাহজাবিন হক, এডুকেশন এন্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান জিন্নাতুল বোরাক, বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম আতিকুর রহমান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেযারম্যান জোবেদা খাতুন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা ফাতেমা বিনতে শহীদ প্রমুখ।

    এসোসিয়েশন অফ থেরাপিউটিক কাউন্সেলরস, বাংলাদেশ (এটিসিবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের সাইকোথেরাপি উইং এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের সাইকোথেরাপি উইং প্রধান এবং এটিসিবির সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. সুলতানা আলগিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে এখন প্রতিদিন গড়ে ৩৫ জন মানুষ আত্মহত্যা করছেন। আর বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা। এমনকি বিত্তবানেরাও আত্মহত্যা করছেন। সম্প্রতি ঢাকায় ফেসবুক লাইভে এসে আবু মহসিন খান নামের এক ব্যবসায়ীর নিজের পিস্তল দিয়ে আত্মহত্যার ঘটনা দেশের মানুষকে ব্যাপক নাড়া দিয়েছে। এতে উঠে এসেছে নগর জীবনের নিঃসঙ্গতার কথা। তিনি একজন চিত্রনায়কের শ্বশুর হওয়ায় আলোচনাটা হয়তো একটু বেশি হয়েছে। অবশ্য এটাই প্রথম নয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বলা যায় ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে।

    বক্তারা বলেন, যদি আলোচিত আবু মহসিন খানের আত্মহত্যার বিষয়টি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে হঠাৎ করে নয়, তিনি সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর পর মানুষ কীভাবে ঘরে ঢুকবে তার ব্যবস্থাও তিনি করে রেখেছিলেন। এটা একাকীত্ব থেকে গভীর বিষণ্ণতার ফল।

    সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, আত্মহত্যা প্রবণতার পিছনে মনোসামাজিক, পারিপার্শ্বিক চাপ এবং মানসিকরোগ একটা বড় ভূমিকা রাখে। অর্থনৈতিক ক্রাইসিস, বেকারত্ব, পেশাগত হতাশা, ইনসোমনিয়া, পরিবার এবং সামাজিক প্রত্যাশা বৃদ্ধি, একাকীত্ব মানুষের মধ্যে চরম হতাশা তৈরী করে। বুলিং, নির্ঘুম রাত, প্রেমে সম্পর্কে টানাপোড়েন, বাবা-মায়ের প্রতি অভিমান, পরীক্ষার রেজাল্ট খারাপ-শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার অন্যতম কারণ।

    মানসিকরোগের কারণেও আত্মহত্যার হার বাড়ছে যা আমাদের অগোচরে রয়ে যাচ্ছে। বিষণ্ণতা, মাদকাসক্ত এবং সিজোফ্রেনিয়ারোগীদের মধ্যে আত্মহত্যার আশংকা ৫ থেকে ৮ শতাংশেরও বেশী। সাথে শুচীবায়ুর লক্ষণ, উদ্বিগ্নতা, ইনসোমনিয়াও দেখা যায়। সাইকোলজিকাল অটোপসীতে দেখা যায় আত্মহত্যাকারীদের ৯০ শতাংশ মানসিকরোগী। সবচেয়ে বেশী ছিলেন মাদকাসক্ত (মদ) আর তারপরেই ৬০ শতাংশ মুড ডিসঅর্ডার বিষণ্নতা, বাইপোলার রোগে ভুগছিলেন। দেখা যায় যারা দিনে ৩-৭ ঘন্টা ফোনের স্ক্রীনের দিকে তাকিয়ে থাকেন তাদের ৮৮ শতাংশ বিষণ্নতায় ভোগেন।

    বক্তারা আরো বলেন, আত্মহত্যার ব্যাপারে সচেতন হওয়া জরুরি। আশেপাশে কেউ যদি হঠাৎ বেশি চুপচাপ হয়ে যায় কিংবা বিষণ্ণতায় থাকে। আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছে এমন ব্যক্তির প্রতি বেশি খেয়াল রাখতে হবে। কারো মধ্যে আত্মহত্যার প্রবনতা থাকলে। কেউ যদি আত্মহত্যা করতে পারলে ভাল হতো এমন কথা বলে। অনেকেই ভাবেন যারা আত্মহত্যা করে তারা কোন প্রমান রাখে না। এমনটি ভাবা যাবে না।

    যারা আত্মহত্যা করে তারা অনেক আগে থেকেই কিছু সংকেত দেয়, যা হয়ত কেউ গুরুত্ব দেয় না। অনেকেই ভাবেন যে, কেউ আত্মহত্যা হতে বেঁচে গেলে পরবর্তীতে আর করবে না। এটাও ভূল ধারণা। কেউ আত্মহত্যা হতে বেঁচে গেলে পরবর্তীতে আবার সেই পদক্ষেপ নেয়। যেসব পরিবারে কেউ আত্মহত্যা করেছে, এমন পরিবারে নিকটাত্মীয়রা শিক্ষা পেয়ে করবে না, এটাও ভুল। গবেষণায় দেখা গেছে এসব পরিবারের নিকটাত্মীয়দের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেশি।

    সেমিনারে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২২ সালের প্রথম আট মাসেই দেশে আত্মহত্যা করেছেন ৩৬৪ জন শিক্ষার্থী। করোনা সংক্রমণের এক বছরে (মার্চ ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২১ ) দেশে আত্মহত্যা করেছে সাড়ে ১৪ হাজার মানুষ।

    শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে অন্যান্য কারণের সঙ্গে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পড়াশোনার চাপ, সেশনজট, অভিমান, প্রেমঘটিত বিষয়, পরিবার থেকে কিছু চেয়ে না পাওয়া, মিথ্যা অপবাদ, বিয়েতে প্রত্যাখ্যাত হওয়া, স্বামী পছন্দ না হওয়া, মোরটবাইক কিনে না দেওয়া প্রভৃতিও দেখা গেছে।

    সেমিনারে আরো বলা হয়, বিবিএস-এর জরিপ বলছে বাংলাদেশে বছরে আত্মহত্যা করছেন প্রায় ১৩ হাজার মানুষ। গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৩৫ জন। পুলিশ সদর দপ্তরের হিসাবে বাংলাদেশে প্রতিবছর গড়ে ১০ হাজার মানুষ শুধু ফাঁসিতে ঝুলে ও বিষ খেয়ে আত্মহত্যা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যমতে, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় আত্মহত্যাজনিত অপমৃত্যুর মামলা হয়েছে দুই হাজার ১৬৬টি।

    বিশেষ করে করোনার সময় এই প্রবণতা বেড়ে গেছে। বিবিএস বলছে, করোনার প্রথম বছর আত্মহত্যা বেড়েছে ১৭ দশমিক ৩৬ শতাংশ। মোট আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৪ হাজার ৪৩৬টি। করোনার সময় নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে আট লাখ লোক আত্মহত্যা করেন। দৈনিক আত্মহত্যা করেন দুই হাজার ১৯১ জন। প্রতি লাখে ১৬ জন।

    /এসএস/মনেরখবর/

    এটিসিবি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাংলাদেশে প্রথমবার রেটিনা দিবস পালিত
    Next Article আঁচল ফাউন্ডেশনের সুখী হওয়ার ওয়ার্কসপ
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.